ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

Share

ইতালিয়ান দূতাবাসে ভিসা আবেদনের জন্য আটকা পড়া পাসপোর্টে দ্রুত ভিসা প্রদান করা হবে বলে জানিয়েছেন ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তিনি বলেন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে কথা বলে তিনি এ তথ্য জেনেছেন।

এছাড়াও ইন্টেরি মিনিস্ট্রি অব লেবার অব সোশ্যাল ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার ভিসার বিষয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করেছে রোম দূতাবাস।

তিনি আরও বলেন, এখানে জরুরি দুটো বিষয় তুলে ধরা হয়েছে। একটি হলো- যেসব পাসপোর্ট বাংলাদেশের ভিসার জন্য জমা হয়েছে, ঢাকায় ইতালির দূতাবাস এগুলোর জন্য দ্রুত নিষ্পত্তি করে। যাদের প্রকৃত নুলাওস্তা (ওয়ার্ক পারমিট) প্রমাণিত হবে তাদের যেন দ্রুত ভিসা প্রদান করা হয় সে বিষয়ে বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ইতালিয়ান দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, অনেক নুলাওস্তা ফেইক আছে। এই ফেইক নুলাওস্তায় কেউ যদি ইতালিতে আসে কাজ পাবে না এবং আইনগত সমস্যা হবে, বিড়ম্বনা হবে তাদের। আর এ বিষয়ে ইতালিয়ান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে- তারা এটি নিখুঁতভাবে তদন্ত করে যাদের প্রকৃতভাবে নুলওস্তা পাবে তাদের ভিসা দ্রুত দেবে।

রাষ্ট্রদূত আরও বলেন, তাদের কাছে অনুরোধ করা হয়েছে, যে পাসপোর্টগুলো জমা হয়েছে তা যেন দ্রুত প্রদান করা হয় এবং বাংলাদেশে ইতালিয়ান দূতাবাস বলেছে দ্রুত পাসপোর্ট এবং ভিসা প্রদান করার জন্য অতিরিক্ত লোক নিয়োগ করবে তারা।

তারা আরও আশ্বস্ত করেছেন, তাদের ২০২৫ সালের ক্ষেত্রে বাংলাদেশের নলুওস্তার মাধ্যমে ইতালিতে আসার ব্যাপারে ইতালিতে কোনো প্রভাব ফেলবে না এবং তারা আমাদের আশ্বস্ত করেছে- এটা একটা সাময়িক বিষয়, তাদের সবকিছু তদন্ত যখন সম্পন্ন হবে বাংলাদেশের উপর এমন কড়া নজর পরিস্থিতি থাকবে না।

এনআইডি কার্ড সম্পর্কে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, ২০২৪ সালের পরিপত্রের মাধ্যমে এখন এনআইডি ছাড়াও জন্মনিবন্ধনের মাধ্যমেও তথ্য সংশোধন করা যাবে। কোনো ব্যক্তির তথ্য সংশোধনের প্রয়োজন হলে মাতা-পিতার নাম, তার নাম, বয়সসহ পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবে রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধনের মাধ্যমে। এ সুবিধাটি ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

রাষ্ট্রদূত আরও বলেন, আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের সংশোধনের আবেদনও পাচ্ছি। দূতাবাস ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে এবং তথ্য সংশোধনের প্রক্রিয়া চালু রেখেছে।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

আটলান্টায় প্রাণের আমেজে মহর্ষি মনোমোহনের জন্মোৎসব

২৭ জানুয়ারী শনিবার আমেরিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মলয়া সঙ্গীতের রচয়িতা মরমি সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬তম জন্মোৎসব। মনোমোহন দত্ত ব্রিটিশ ভারতের...

নিউ ইয়র্ক সিটিতে ৬ মাসের জন্য স্থগিত হলো ট্যাক্স লিয়েন বিক্রি: মামদানি

বকেয়া কর আদায়ের জন্য চালু থাকা ট্যাক্স লিয়েন বিক্রি স্থগিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। গত তিন দশক ধরে নিউ ইয়র্ক...

রেমিট্যান্স বাড়াতে দক্ষক‍র্মী পাঠানোয় গুরুত্ব দিতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা সব সময় বন্ধু হিসেবে দেশের পাশে থেকেছেন। দেশের সিংহভাগ বৈদেশিক আয় অর্জিত...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের...

১৮ দিনে রেমিট্যান্স এল ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

শক্তি-সামর্থ্য, অতীত ইতিহাস, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য, আইসিসি র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স—সব বিচারেই...

প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার...

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের যাত্রা

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা...