ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

Share

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী সন্দ্বীপ কমিউনিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে তদন্তের ফল জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ঢাকার ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে সাগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মানববন্ধনে সাগরের চাচা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আনোয়ার হোসেন সিপিএ অভিযোগ করে বলেন, এটি সাধারণ আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে যাকে পরবর্তীতে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার সময় ঘরে উপস্থিত ব্যক্তিবর্গ এবং সাগরের শেষ মুহূর্তের যোগাযোগসূত্রগুলো খতিয়ে দেখার জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ সোসাইটি ইউএসএর ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সভাপতি ফিরোজ আহমেদ, মেরিন ক্যাপ্টেন সৈয়দ আই হোসেন, ড. হোসনেরা মালেক এবং নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন। বক্তারা ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন, ডিজিটাল আলামত ও অন্যান্য পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানান এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির...

রোমানিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নানা বঞ্চনার গল্প

রোমানিয়ায় অভিবাসীরা যে পরিবেশে থাকেন তা দেখে যে কেউ অবাক হতে পারেন! বড়জোর দুইজনের থাকার মতো একটি কক্ষে বাঙ্কার বেডে ছয় থেকে দশজনও...

অবৈধ অভিবাসী বিদায় করতে ‘সীমান্ত সম্রাট’ টম হোমানকে নিয়োগ দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের 'অবৈধ অভিবাসী সমস্যা' সমাধান। নির্বাচনী প্রচারণায় বলেছেন, ক্ষমতা গ্রহণের দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড়...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...