সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

Share

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। দেশটির চিয়াংশি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে বাংলাদেশ থেকে দুই প্রতিনিধি এ সংলাপে অংশ নেন। পাঁচ দিনের এ আয়োজনে আলোচনা, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, ব্যবসায়িক সহযোগিতা ও প্রকল্প সংযোগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মধ্যে বাস্তব সহযোগিতার ক্ষেত্র খোঁজা হয়।

‘এনার্জি অব ইয়ুথ ফর আ বেটার ওয়ার্ল্ড’ বা ‘উন্নত বিশ্বের জন্য তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্য নিয়ে গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয় ‘দ্য ডায়ালগ বিটুইন ইয়ুথ লিডার্স ফ্রম চিয়াংশি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্টনার্স অ্যাট ডিফারেন্ট লেভেলস ২০২৬’।

চীনের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ (সিপিএএফএফসি)-এ সংলাপের আয়োজনে সহায়তা করে। আর সংলাপটি যৌথভাবে আয়োজন করে চিয়াংশি প্রাদেশিক অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ, চায়না ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, চিয়াংশি প্রাদেশিক যুব ফেডারেশন, চায়না ভোকেশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের চিয়াংশি শাখা, এবং চিয়াংশি প্রাদেশিক ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে চিয়াংশি প্রদেশের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং, সিপিএএফএফসি-এর ভাইস প্রেসিডেন্ট সান শুয়েছিং, নেপাল-চায়না এক্সিকিউটিভস কাউন্সিলের চেয়ারম্যান অনুপ রঞ্জন ভট্টরাই এবং স্পেনের আলকোরকন শহরের দ্বিতীয় ডেপুটি মেয়র লোপেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে চিয়াংশির চিয়ান শহর ও স্পেনের আলকোরকন শহরের মধ্যে এবং চিয়াংশি প্রাদেশিক পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ ও কম্বোডিয়া-আসিয়ান ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সংলাপে বাংলাদেশি অংশগ্রহণকারী প্রতিনিধিরা হলেন, লিলিপুট এসেনশিয়ালস কোম্পানির প্রধান নির্বাহী মোহাম্মদ তাওহিদুর রহমান এবং সানমিং ইউনিভার্সিটির স্কুল অব ওভারসিজ এডুকেশন (স্কুল অব ফরেন ল্যাঙ্গুয়েজেস)-এর সিনিয়র লেকচারার ও গবেষক ড. মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

সংলাপের পাশাপাশি অংশগ্রহণকারীরা চিয়াংশি প্রদেশের উন্নয়ন সরাসরি দেখার সুযোগ হয়। তাঁরা চিয়ান ও ফুঝৌ শহর ভ্রমণ করেন এবং অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন খাতে স্থানীয় উন্নয়ন ও সহযোগিতার সম্ভাবনা পর্যবেক্ষণ করেন।

এ সময় তাঁরা জিশি কাউন্টি টু মাউন্টেনস ট্রান্সফরমেশন সেন্টার, দাজু মাউন্টেন, লিংঝি টাউন, ওয়েনচাংলি হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল পার্ক এবং চিয়াংশি ওয়েইজিয়া ব্যাম্বু কালচার টেকনোলজি কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।

এসব পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ পুনরুজ্জীবন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক সুযোগে রূপান্তরের বিভিন্ন স্থানীয় উদ্যোগ সম্পর্কে সরাসরি ধারণা পান।

আয়োজনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, স্পেন, রাশিয়া, ইতালি, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, জাম্বিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, নিউজিল্যান্ড ও ফিজিসহ ২৫টি দেশের ১০০ জনের বেশি তরুণ প্রতিনিধি অংশ নেন। চীনের ম্যাকাও অঞ্চলের প্রতিনিধিরাও এতে যোগ দেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

লস অ্যাঞ্জেলেসে ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর লস অ্যাঞ্জেলেসে সন্মিলিতভাবে উদযাপন হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ। ইতোমধ্যে এনিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিবারের মতো...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ব্যবসা উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশী উদ্যোক্তাদের সংখ্যা। সম্প্রতি নিউ জার্সির বাঙালি অধ্যুষিত এলাকা প্যাটারসনে ফ্রেশ ওয়ার্ল্ড সুপারমার্কেটের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশী ব্যবসায়ী তাহের ইসলামের মালিকানাধীন...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট

Related Articles

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...