বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

Share

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ার সঙ্গে একই অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, মালয়েশিয়ার পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৫টি গন্তব্যে ভিসামুক্ত বা বিমানবন্দরে পৌঁছে ভিসা নেওয়ার সুবিধায় ভ্রমণ করতে পারেন। এর মধ্যে ১২৯টি গন্তব্যে আগাম ভিসা প্রয়োজন হয় না এবং ৪৬টি গন্তব্যে পৌঁছানোর পর ভিসা নেওয়া যায়। আরও ২৩টি গন্তব্যে ভ্রমণের আগে ভিসা নিতে হয়।

গত বছর মালয়েশিয়ার পাসপোর্ট এই সূচকে তৃতীয় অবস্থানে ছিল। এক ধাপ উন্নতির ফলে এবার ইউরোপের অধিকাংশ দেশের পাসপোর্টকে পেছনে ফেলেছে দেশটি। তালিকায় স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে। এরপর চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে ১৬টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও নরওয়ে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিকভাবে মালয়েশিয়ার পাসপোর্টের গ্রহণযোগ্যতা এবং এর মাধ্যমে বিভিন্ন দেশে ভ্রমণের সুবিধার প্রতিফলন এই র‌্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে। ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল। প্রতিষ্ঠানটি বিনিয়োগের মাধ্যমে অভিবাসন ও নাগরিকত্ব পরিকল্পনা নিয়ে কাজ করে।

সূচকটি ১৯৯টি গন্তব্যের ভ্রমণ সুবিধা পর্যবেক্ষণ করে। বিভিন্ন দেশের মধ্যে ভিসা চুক্তি পরিবর্তিত হলে র‌্যাঙ্কিংও তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা হয়।

তবে এই র‌্যাঙ্কিংয়ের সঙ্গে হেনলি পাসপোর্ট সূচকের ফলাফল এক নাও হতে পারে। হেনলি সূচক আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্য ব্যবহার করে ২২৭টি গন্তব্যের ভ্রমণ সুবিধা পর্যালোচনা করে। দুই সূচকের তথ্যের পরিধি ও পদ্ধতিতে পার্থক্য থাকায় একই দেশের অবস্থান দুই তালিকায় ভিন্ন হতে পারে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১২ আগস্ট থেকে আন্তর্জাতিক পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ করেছে। কর্তৃপক্ষের আশা, দীর্ঘ মেয়াদের পাসপোর্ট চালু হলে ঘন ঘন নবায়নের প্রয়োজন কমবে এবং কাগজপত্র ও সময়ের সাশ্রয় হবে। বিশেষ করে নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য এর সুবিধা বেশি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন পাসপোর্টে নিরাপত্তা বাড়াতে বিভিন্ন প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গিলোশ নকশা, লুকানো ছবি, রংধনু মুদ্রণ, রেখার প্রস্থে পরিবর্তন, হলোগ্রাম এবং অতিবেগুনি রশ্মিতে দৃশ্যমান মুদ্রণ।

পাসপোর্টের পাতাগুলোতেও মালয়েশিয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানের বিশেষ নকশা ব্যবহার করা হয়েছে। এসব নকশার কিছু অংশ সাধারণ আলোতে দৃশ্যমান না হলেও অতিবেগুনি রশ্মির আলোতে দেখা যায়।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

Impressive 1st-Quarter Results Spark PayPal’s Comeback

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিন কারণ দেখছে জামায়াত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার...

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু...