এবার ট্রাম্প নাকি বাইডেন কে হচ্ছেন প্রেসিডেন্ট? কী বলছে সেই অ্যালানের পূর্বাভাস

Share
Share

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। একজন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। অন্যজন সাবেক প্রেসিডেন্ট। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী তাঁরা। যদিও নির্বাচনী লড়াই পেরিয়ে শেষে হাসি হাসবেন একজনই। কিন্তু কে? শুধু মার্কিন নয়, বিশ্বরাজনীতির জন্যও এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর পেতে মুখিয়ে আছে বিশ্ববাসী।

কে হচ্ছেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা? প্রশ্নটির উত্তর পেতে নির্বাচনের ফল অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু আগে থেকে অনুমান করা যেতেই পারে। সেটাই করেছেন অ্যালান লিচম্যান। তিনি মার্কিন নির্বাচন নিয়ে আগেও ভবিষ্যদ্বাণী করেছেন। নির্বাচনের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছেন।

অবাক করা বিষয় হলো, ১৯৮৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, প্রতিবারই অ্যালান লিচম্যানের দেওয়া পূর্বাভাস মিলে গেছে। অ্যালান যাঁর পক্ষে মত দিয়েছেন, তিনিই নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছেন।

২০১৬ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আগে অ্যালানের পূর্বাভাস ছিল যে শেষ হাসি ট্রাম্পই হাসবেন। পরে ২০২০ সালে অ্যালান বলেছিলেন, ট্রাম্প বিদায় নেবেন। হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন জো বাইডেন। শেষ পর্যন্ত তা-ই হয়েছে।

২০১৬ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আগে অ্যালানের পূর্বাভাস ছিল যে শেষ হাসি ট্রাম্পই হাসবেন। পরে ২০২০ সালে অ্যালান বলেছিলেন, ট্রাম্প বিদায় নেবেন। হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন জো বাইডেন। শেষ পর্যন্ত তা–ই হয়েছে।

এবার কে, ট্রাম্প নাকি বাইডেন? অ্যালান বলছেন, এখন পর্যন্ত বাইডনের জয়ের পাল্লা কিছুটা ভারী। কিন্তু কীভাবে এত নিখুঁত পূর্বাভাস দেন অ্যালান, কীভাবে চার দশক ধরে অ্যালানের দেওয়া পূর্বাভাস হুবহু মিলে যাচ্ছে, সেটা নিয়ে আগ্রহ অনেকের।

প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন, তা নিয়ে অ্যালানের একটি ফর্মুলা বা সূত্র রয়েছে। তিনি নিজেই ‘কিজ টু দ্য হোয়াইট হাউস’ নামে একটি ফর্মুলার উদ্ভাবন ও উন্নয়ন করেছেন। ১৩টি সত্য/মিথ্যা প্রশ্নের উত্তরে পাওয়া যায় চূড়ান্ত সিদ্ধান্ত। সেসব উত্তর বিশ্লেষণ করে অ্যালান নির্ভুলভাবে বলে দিতে পারেন, কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে চলেছেন।

চূড়ান্ত লড়াইয়ে এগিয়ে থাকা দুই প্রার্থীকে নিয়ে এই ১৩টি প্রশ্ন। যদি প্রশ্নের উত্তর ‘সত্য’ হয়, তাহলে সংশ্লিষ্ট প্রার্থী একটি ‘কি’ বা পয়েন্ট পান। আর উত্তর ‘মিথ্যা’ হলে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান এক পয়েন্ট।

অ্যালানের ফর্মুলা অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনের আগে এখন পর্যন্ত বাইডেন ৫ পয়েন্ট পেয়েছেন। আর ট্রাম্প অল্প ব্যবধানে পিছিয়ে আছেন। তিনি পেয়েছেন ৩ পয়েন্ট। আরও ৫টি প্রশ্নের উত্তর বা ৫ পয়েন্ট এখনো অমীমাংসিত।

মার্কেট ওয়াচকে অ্যালান বলেন, এবারের নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যেহেতু আরও ৫ পয়েন্ট এখনো বাকি, তাই আগামী নভেম্বরে নির্বাচনের আগে ট্রাম্পের সামনে এখনো বড় সুযোগ অপেক্ষা করছে।

ফর্মুলার ১৩টি প্রশ্ন যেসব বিষয়ে সেগুলো হলো—দলীয় মনোনয়ন বা ম্যান্ডেট, কনটেস্ট বা প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতাসীন প্রার্থী কি না, তৃতীয় পক্ষের ভূমিকা, স্বল্প মেয়াদে অর্থনৈতিক বিষয়াবলি, দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক বিষয়াবলি, নীতি পরিবর্তন, সামাজিক অস্থিরতা, কেলেঙ্কারি, পররাষ্ট্র/সামরিক ব্যর্থতা, পররাষ্ট্র/সামরিক সাফল্য, ক্যারিশমা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্যারিশমা।

অ্যালানের ফর্মুলা অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনের আগে এখন পর্যন্ত বাইডেন ৫ পয়েন্ট পেয়েছেন। আর ট্রাম্প অল্প ব্যবধানে পিছিয়ে আছেন। তিনি পেয়েছেন ৩ পয়েন্ট। আরও ৫টি প্রশ্নের উত্তর বা ৫ পয়েন্ট এখনো অমীমাংসিত।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন এমনিতেই তিন নম্বর প্রশ্নে এক পয়েন্ট পেয়েছেন। আগের দুই প্রেসিডেন্টের তুলনায় বাইডেনের মেয়াদে মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো থাকায় তিনি এ–সংক্রান্ত পয়েন্ট পেয়েছেন। নিজের শাসনামলে নীতির পরিবর্তনের পয়েন্টও বাইডেন পেয়েছেন বলে জানান অ্যালান।

অন্যদিকে ট্রাম্প প্রথম প্রশ্নে এক পয়েন্ট পেয়েছেন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এখন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ক্যারিশম্যাটিক নেতা হিসেবে ট্রাম্পের তুলনায় পিছিয়ে রয়েছেন বাইডেন। এখানেও এক পয়েন্ট পেয়েছেন ট্রাম্প।

এ ছাড়া বাইডেন তাঁর শাসনামলে পররাষ্ট্র কিংবা সামরিক খাতে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেননি। তাই এই প্রশ্নের এক পয়েন্ট ট্রাম্পের ঝুলিতে গেছে। এখন দেখার বিষয় হলো, অতীতের মতো আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনেও অ্যালানের দেওয়া ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে যায় কি না।

Share

সর্বশেষ সংযোজন

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন ব্যবস্থায় ২০২৭ সাল থেকে অধিকাংশ নাগরিক ঘরে...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

মালয়েশিয়া শ্রমিক পাঠাতে ৫ গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ, ১৩ কোম্পানির বিরুদ্ধে মামলা

সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান,...

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

চার হাজার বাংলাদেশিসহ ৯০ হাজার কর্মী নেবে গ্রিস

ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এ বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার...

Related Articles

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...