চার হাজার বাংলাদেশিসহ ৯০ হাজার কর্মী নেবে গ্রিস

Share

ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এ বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট পাস করেছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী ৪ হাজার বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন।

গ্রিসে কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে। বর্তমানে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ খাতে বিশেষ কারিগর, ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিমফিটার, গাড়ি চালক, সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটরসহ প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে।

তবে কর্মী সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে কৃষি খাতের মালিকরা। কৃষি খাতের শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবিলা করছে মালিকেরা।

এবারের গেজেট অনুযায়ী মোট ৮৯ হাজার ২৯০ জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাতা, মেশিন অপারেটর, কারখানার শ্রমিক, অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে। এর মধ্যে ৪৫ হাজার ৬৭০ জনকে মৌসুমি কাজ বা সিজনাল ভিসা দেয়া হবে। এর আগে প্রাথমিকভাবে ২০২৩-২৪ সময়কালের জন্য এক লাখ ৪৭ হাজার ৯২৫ জন অভিবাসী আনার কোটা নির্ধারণ করেছিল গ্রিক সরকার। মূলত কৃষি, নির্মাণ, পর্যটন এবং খাদ্য খাতে নিয়োগকর্তাদের চাহিদা পূরণের জন্য তৃতীয় দেশ থেকে অতিরিক্ত কর্মী আনার অনুমোদন দেওয়া হয়েছিল।

২০২৫ সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সিজনাল ভিসায় ৪৫ হাজার ৬৭০ জন, উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য দুই হাজার, নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর ভিসার জন্য ৪১ হাজার ৬৭০ জন কর্মী আনতে পারবে নিয়োগকর্তারা। গেজেটে বলা হয়েছে, মোট সংখ্যার মধ্যে প্রায় নয় হাজার কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে আসবে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাথে সই হওয়া চুক্তি অনুযায়ী কৃষি, বন, মৎস্য এবং পর্যটন খাতে চার হাজার কর্মীর শূন্যপদ বাংলাদেশ থেকে আগত কর্মীদের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করেছে গ্রিস।

এছাড়া ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া গ্রিস-মিশরের অভিবাসন চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমি কর্মসংস্থান সম্পর্কিত অবশিষ্ট পাঁচ হাজার শূন্যপদ মিশর থেকে আসা কর্মীদের দিয়ে পূরণ করবে।

এদিকে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা পেতে চরম বেকায়দায় পড়েছেন গ্রিসের ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা, ফলে দু‘দেশের চুক্তির দু বছর অতিবাহিত হলেও ভিসার লক্ষণীয় অগ্রগতি নেই।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

জার্মানিতে স্কলারশিপ পেলেন বাংলাদেশি ১১ কৃতী শিক্ষার্থী

জার্মানিতে অধ্যয়নরত বাংলাদেশি ১১ কৃতী শিক্ষার্থীকে এককালীন স্কলারশিপ দিয়েছে ট্যাপট্যাপ সেন্ড এবং ডিগ্রিওলা ডটকম। জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাহসিগ-এর উদ্যোগে এই স্কলারশিপ প্রদান...

বাংলা ভাষার বন্ধনে মিলনমেলা

আসছে ভাষার মাস, ফেব্রুয়ারি। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল বাঙালির কাছে একটি গৌরবের দিন। ভাষা শুধু বাঙালির আত্ম-অন্বেষণই নয়, তৈরি...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের...

বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করতে স্বাস্থ্যখাত ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিগত দেড় দশকে স্বৈরাচারী শাসনামলেচিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিন কারণ দেখছে জামায়াত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার...

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু...