বাংলা ভাষার বন্ধনে মিলনমেলা

Share

আসছে ভাষার মাস, ফেব্রুয়ারি। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল বাঙালির কাছে একটি গৌরবের দিন। ভাষা শুধু বাঙালির আত্ম-অন্বেষণই নয়, তৈরি করেছে একে অপরের সাথে সেতু বন্ধন ও বন্ধুত্ব। সে সূত্র ধরেই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাংলা কবিতার উৎসবে অংশগ্রহণ করতে গিয়েছিলাম।

১৮ জানুয়ারী শ্রুতিমুখ আবৃত্তি চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল মুর্শিদাবাদের বহরমপুরে। শ্রুতিমুখ আবৃত্তি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০৮ সালে পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী নিবেদিতা চৌধুরীর নিরলস প্রচেষ্টায়। বর্তমানে এই আবৃত্তি চর্চা কেন্দ্রটি একটি সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত অনেকের কাছে। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছে অসংখ্য বিদেশি শিক্ষার্থী।

আমার সাথে নিবেদিতা চৌধুরীর পরিচয় হয় ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে। আমি তার কণ্ঠে কবিতা শুনে এতটাই মুগ্ধ হই যে বার বার তার কাছে ফিরে যাই। তিনিও আমাকে সাদরে গ্রহণ করেন শ্রুতিমুখ পরিবারের একজন সদস্য হিসেবে।

আমাদের বন্ধনের মূল জায়গাটি হল আমরা বাংলাভাষী এবং বাংলা কবিতা ভালোবাসি। সে কারণে শ্রুতিমুখ পরিবারের একজন সদস্য হিসেবে গত ১৮ জানুয়ারী, বহরমপুরের রবীন্দ্রসদনে অনুষ্ঠিত বার্ষিক সভায় অংশগ্রহণ করি।

সেদিন বহরমপুরের আকাশ ঘন কুয়াশায় ঢাকা। প্রচণ্ড ঠান্ডার সাথে সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি। বার বার আকাশের দিকে তাকাই, অনুষ্ঠান হবে তো? মানুষ আসবে তো এই আবহাওয়ায়? এসব ভাবতে ভাবতেই ঘড়িতে বিকেল চারটা বেজে যায়। যথারীতি ঢাকা থেকে বয়ে নিয়ে যাওয়া শাড়িটি পড়ে, নিবেদিতা এবং আমি চলে যাই রবীন্দ্রসদনে। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হবে, এরই মধ্যে খুদে শিল্পীরা জড় হয়েছে মেকআপ রুমে। তাদের বিড়াল সাজতে হবে। একে একে চলে আসে সব শিল্পীরা। সবাই তৈরি হয়ে যায় অনুষ্ঠানের জন্য।

অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্তে শ্রোতাদের উপস্থিতি আমাদের সব ভাবনাকে বদলে দেয়। অনেকেই এসেছেন আবৃত্তি সন্ধ্যা উপভোগ করতে। অনুষ্ঠান চলাকালীন সময়ে তাদের করতালি উৎসাহিত করে খুদে ও বর্ষীয়ান আবৃত্তি শিল্পীদের। অনুষ্ঠানের শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং এর সাথে ধ্বনিত হয় কবিগুরুর ‘অন্তর মম বিকশিত কর অন্তর তর হে …’ ।

একের পর এক কবিতা আবৃত্তির মাধ্যমে একটি মনোজ্ঞ পরিবেশ তৈরি হয়। শিল্পীদের কণ্ঠে নারদ নারদ, হ্যাল্লো হ্যাল্লো হুল্লো বিল্লি, ছন্দে ছড়ায় মুর্শিদাবাদ, মা আমার মা, এমন কি আর খাই, অত্যাচারী রাজা পেলেন উচিত সাজা, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, কথা মানবী কবিতার মাধ্যমে উঠে আসে ছোটদের ছড়ার আনন্দ, মাতৃস্নেহের অবদান, মুর্শিদাবাদের ইতিহাস ও ঐতিহ্য, বর্তমান সময়ের যুদ্ধের অস্থিরতা ও এর বিরুদ্ধে প্রদিবাদ, এবং ভারতবর্ষে নারীবাদের ঐতিহাসিক প্রেক্ষাপট।

অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেয়া হয় শিল্পীদের হাতে। অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে পরিচয় হয় অনেক গুণী শিল্পীদের সাথে, এ যেন বাংলাভাষা, বাংলা কবিতা এবং বাংলাভাষীদের এক অপূর্ব মিলনমেলা।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

প্রিমিয়াম হোল্ডিংসের ৪ দিনব্যাপী একক আবাসন মেলা চলছে

দেশের দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের আয়োজনে চার দিনব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর...

সাইফুল্লাহ মাহমুদ দুলাল : বিচিত্র ও বৈচিত্র্যময় এক কবি

সাইফুল্লাহ মাহমুদ দুলাল মূলত একাধারে কবি ও সাংবাদিক হলেও শিল্প-সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। তাঁর কবিতায় গ্রাম বাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক...

নিউ ইয়র্কে ‘কৃষ্টি’র উদ্যোগে নাট্য দিবস উদযাপন

আলোচনা আর দুটি নাটক মঞ্চস্থ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’। শনিবার জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড...

Related Articles

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...