জেবুন্নেছা জোৎস্নার ৩টি কবিতা

Share

দাবানল

মাউয়ের দাবানলে ছড়িয়ে গেলে এ পোড়াদহে
প্রাগৈতিহাসিক চিহ্ন হারিয়ে আমি এক ধ্বংসের স্তুপ !
রিয়েলএস্টেটের আর্কষণ তুমিহীন এ বিরান ভূমি —
বাতাসের রন্ধ্রে এখানে মাংসের পোড়া গন্ধ ভাসে —
ক্রুদ্ধ মেঘের ঘর্ষণ —জলবায়ু কণার হ্রাস বজ্রপাতে !
কাঁচা-পাঁকা রোদের দাবীতে — ঘন ঘাসের অরণ্যে
যে বুনো জানোয়ারেরা মশাল মিছিলে আগুন জ্বালালো—
মাৎস্যন্যায়ের চিতায় ওরা ফটাফট পোড়ে জীবন্ত -পার্পল !
প্রত্নতাত্বিক যাদুঘরে সজ্জিত সে সকল জীবাশ্মের নির্দশন!
দেহ-মনের সে প্রয়োজন, পাপ নয় তা জেনেও –
সৌন্দর্যের আকর্ষণ ততক্ষণ, যতক্ষণ সে দূরের আকর্ষণে!
ঐ রাতের চাঁদ দিনের আলোর সমঝোতায় যে চলে —
সামাজিক কৌলিন্যের দ্বিধা দ্বন্দ্বের সংঘাতে
তুমি চলে গেলে ঘোর উষ্ণতর দিন উপেক্ষাতে !
নিরবিচ্ছিন্ন ভাবনায় সংজ্ঞায়িত করবো না তোমাকে !
এ পোড়া বৃক্ষরা জানে শিরীষ পাতার ক্লোরোফিলে
কতো প্রেম জমেছিল আমাদের কিউটিকল প্রণয়েতে !
তোমাকে পেয়েছি আমি, সূর্যাস্তের অলৌকিক তিরোধানে !

হেম- অ্যাবশেসন

মধ্য রাতের নিঃসঙ্গে আজ এ নিদান চরাচরে—
পথ শেষে সবাই যখন আপন ঘরেতে ফেরে —
অসংলগ্ন সময়ের সেই যাদুকরী উপ্যাখানে
পতিত পাতার সাথে আমার গল্পরা যায় বেড়ে।
তোমার হাতের ঘামে, ঝরা পাতাদের প্রস্বেদনে
অশরীরীর ধ্রুপদী নৃত্যে, চন্দ্রফণার লালাভ বৃত্তে —
জাতিস্বর আমি হাঁটি অতীত ইউটোপিয়ার দ্বারে —
চেটে নিই তাবৎ হেমকুচি টক্সিক মেঘের স্কচ -চিত্তে!
গৃহহীন জড়ো পাতা জন্মান্তরে দৈহিক বদলায় —
দন্ত- কর্ণ, লম্বা লেজে পাতা শশকে রূপান্তরিত হয়!
মুটো শশক চন্দ্রালোকের দৈব নিশির শিশির চাটে-
সভ্যতায় থ্যাঁতলায়ে শশক মর্গে অবশিষ্ট হয় ক্ষয়!
চলে যাওয়ার নিয়মে জোয়ার-ভাটার মাইগ্রেশনে
সঞ্চিত তরল দুঃখ—রক্ষীকোষের রন্ধ্রে, বরফে!
টিম্পিশকার স্ফুটনাঙ্কে গলিত পাতা শব মিছিলে
ওসেরিসের বিপ্লবে-, কুঁড়ি জন্মে সবুজ হরফে।
জারকের পঁচন গাঁজনে ভালোবাসা নষ্ট হলে
শেষ হয় কবিতার দিন ! বনভূমি জ্বলে তুরে —
অ্যাড্রিনালে আমি ফিরি ঘরে, যমদূত সাথে যে ঘোরে—
ফেরাতে পারিনা তাকে; অ্যাবশেসনে উড়ে যাই দূরে।

গোলাপী উইগ

তমোহর সন্ধ্যার সজ্জায় সে কি হতে চেয়েছিল পাখি?
অনুস্বরের বৃত্তের কক্ষ হতে ছিটকে বুঝি তাই
পেন্ডুলামের ঝুলন্ত আংটার হুকেতে দোলে!
দিকভ্রান্ত পাখিরা যেমন জাটিঙ্গায় পাহাড়ে, বৃক্ষতে
মাথা ঠুকে আত্মহত্যা করে — তেমনি ব্যর্থ চুরি শেষে
পুলিশের ধাওয়ার শিকার নিগ্রো মেয়েটি দুইবাহু
প্রসারিত করে উড়াল দেয় সে বহুতল শপিংমল হতে !
ইকারুস ভুলেছিল সূর্যের উষ্ণতা মোমের ডানাতে —
মেয়েটি ভুলেছে উচ্চতার পরিমাপ হাতকড়া এড়াতে !
থেৎলে যায় সে তুঁতফল, থকথকে মাথা জমাট রক্তে-
আলগা হয়ে যায় তার আগলা কোঁকড়ানো উইগ —
যেন মৃত্যুবোধে অস্তকোষে সৌন্দর্যের ভেতর কদর্য ফোঁটে !
পকেটের খুচরো পয়সা ঝনঝন ঘূর্ণনে ব্যস্ত ব্যাসার্ধ ভ্রমণে-
গোলাপী চুলের উইগটি তখনও ধরা তার হাতের মুঠিতে !
শপলিফটিং প্রয়োজন, না বাহুল্য সেটা ভুলে কেউ বলে ওঠে, “আহা, কালো মেয়ের গোলাপী চুলের বড় শখ হয়েছে”!
মৃত্যু এক নীরবতা – সকল পাপের উর্ধ্বে সে উপসংহার টানে!

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

ট্রেন্ডিং নাও

ঢাকায় ফেরানো হচ্ছে কানাডার হাইকমিশনারসহ ১০ রাষ্ট্রদূতকে

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. খলিলুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে অবিলম্বে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।...

নিউইয়র্কে ইউনূস–মোদি বৈঠক চেয়ে ঢাকার অনুরোধে এখনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি

চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

বৈষম্য নিরসনের স্পষ্ট বার্তা দিলেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব

দায়িত্ব নিয়েই মন্ত্রণালয় ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে বিদ্যমান বৈষম্য নিরসনের স্পষ্ট বার্তা দিলেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অধস্তনদের খোলাসা করে বললেন,...

Related Articles

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও...

Bangladeshi PhD Researcher Advancing AI-Based Early Breast Cancer Detection

In the modern world, the application of Artificial Intelligence (AI), machine learning,...

জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

AI in Power System Protection: New Horizons in Research

In the modern world, the application of Artificial Intelligence (AI) and automated...