জাহাজীওয়ালা সফিকুল

Share

যারা চল্লিশ-পঞ্চাশ বছর আগে জাহাজে চেপে বিদেশ পাড়ি জমিয়েছে তাদেরকে আজো জাহাজীওয়ালা নামে জানে অনেকে। সফিকুল আলম তেমনই একজন। ১৯৭৪ সালে জাহাজে চেপে তিনি নেমেছিলেন ফিলাডেলফিয়া বন্দরে। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে রওনা দিয়েছিলেন তিনি। তখন যুক্তরাষ্ট্রে জনা কয় সন্দ্বীপী ছিল। সফিকুল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তিনি ১৭ নম্বর সন্দ্বীপী। পাঁচ দশক হয়ে গেল তার বিভূঁইয়ে, কিন্তু অন্তরজুড়ে জন্মভূমি। ৭৬ বছর বয়স তার এখন, অবসর জীবনযাপন করেন লং আইল্যান্ডে। নিউ ইয়র্ক সিটির ওজন পার্ক এলাকায় তার সাক্ষাৎ পেয়েছিলেন প্রবাসী টিভির প্রতিবেদক সোহেল মাহমুদ। তিনি বেড়াতে এসেছিলেন মেয়ের বাসায়। সোহেল মাহমুদ ও সফিকুলের মধ্যকার আলাপ ছিল নিম্নরূপ:

আমেরিকায় আসবেন ভেবেছিলেন?

আমি জীবনেও ভাবি নাই।

তাহলে কিভাবে ঘটল?

আমি মুক্তিযুদ্ধের সময় পালাইয়া লন্ডন চলে আসছিলাম। কিন্তু আইসা গ্রেপ্তার হইলাম। কর্তৃপক্ষ আমারে ধরে দেশে পাঠাইয়া দিল। আমার একটা ফার্মেসি ছিল, লাইব্রেরি ছিল দেশে। ফিরে আবার নতুন করে স্টার্ট দিলাম। কিন্তু সব ফেইল করল। কিন্তু আমার বাবা মারা গেছে, ছোট ভাইবোন আছে। আমি সবার বড়। তাহলে চলব কিভাবে? দেশে অভাব অভাব অভাব।

আপনি যখন আমেরিকায় পা রাখেন, তখন আপনার বয়স কত?

২৭ বা ২৮ হবে।

কিভাবে আমেরিকা আসার পথ খুজে পেলেন?
লন্ডনের পথ যারা পার করছিল তাদের গিয়ে আবার ধরলাম, ভাই আমারে বাঁচাও, খুব কষ্ট। লন্ডনের জাহাজ কোম্পানী, নারায়ণগঞ্জে অফিস ছিল। তারা আমাকে জাহাজের স্পেশাল ক্রু বানায় নিল। পদের নাম ইলেকট্রিশিয়ান হেলপার। আমার সঙ্গে জাহাজের সবার ভালো সম্পর্ক ছিল। এপ্রিলের ৮ তারিখে এসে ফিলাডেলফিয়া নামলাম। আমাদের তো তীরে নামার অনুমতি ছিল না কিন্তু আমি গার্ডকে গিয়ে বললাম ওই যে টেলিফোন বুথ আছে, আমি একটা ফোন করব। কাছেই পেয়ে গিয়েছিলাম এক ট্যাক্সি ড্রাইভারকে। তাকে একটা ঠিকানা বলতেই ২০০ ডলার চাইল। আমি বললাম নো প্রবলেম, লেটস গো।

প্রথম কাজ পেলেন কবে?
তেরো দিন বসেছিলাম। কোনো কাজ পাই নাই। তারপর একদিন মিয়াবাড়ির (সন্দ্বীপের) মৌলভী আব্দুল হাই ডেকে নিয়ে গেলেন এক কনস্ট্রাকশনের কাজে। প্রথম দিন ১৫ ডলার পেয়েছিলাম। এরকম মাসখানেক চলল। তারপর একটা কার্পেটের দোকানে কাজ নিতে গেলাম, বিদেশী মালিক আমাকে জিজ্ঞেস করল, পারবা?

আমি বললাম, অফকোর্স পারব, আই অ্যাম আ ইয়াং ম্যান।

১২ ডলার মজুরিতে কাজ নিলাম। গাড়িতে কার্পেট তুলে দিতাম তখন ভদ্রমহিলারা ২/৪ ডলার টিপস দিতেন। শুধু টিপস পেতাম দিনে ১৫/২০ ডলার পেতাম। পাশাপাশি একটা কনস্ট্রাকশন কোম্পানীও খুললাম, নাম দিয়েছিলাম কমরেড কনস্ট্রাকশন।

গ্রিন কার্ড পেয়েছিলেন কত দিন পর?

অনেকদিন পর। তার মধ্যে দুইবার মাকে দেখতে দেশে গিয়েছি। তারপর আবার নানা কৌশল করে আমেরিকায় ঢুকেছি। তারপর চুক্তিতে এক মহিলাকে বিয়ে করেছিলাম, সেবাবদ বৈধ কাগজপত্রের আবেদন করি।

আপনার কেমন লাগছে এ জীবন?

আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি অনেক লোকের উপকারে আসছি। একবার এক ছেলে এসে আমাকে সালাম করে বলল, কাকা আপনার জন্য আমি ডাক্তার হতে পারছি। আমি বুঝলাম, যে শিক্ষাবৃত্তির ব্যবস্থা বিভিন্ন সময় করেছিলাম দেশে তারই কিছুর উপকারভোগী হয়তো এ ছেলে। সে আমার পা ধরে সালাম করল। আমার চোখে পানি চলে আসলো।

আপনার কোনো অতৃপ্তি আছে?

নাহ্‌ আল্লাহ যে হালে রাখছে আমি ভেরি মাচ হ্যাপি।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ফ্রান্সে পাঁচ মহাদেশের সেরা শেফদের সঙ্গে লড়ছেন বাংলাদেশের আলী চৌধুরী

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্বের মর্যাদাপূর্ণ প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে লড়াই করতে যাচ্ছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী ও শেফ মোহাম্মদ...

Economic Growth Is Essential. So Is Resilience

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ সাড়া ফেলেছে। দেশীয় সংস্কৃতি ও ঈদের আমেজে...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...