ফ্রান্সে পাঁচ মহাদেশের সেরা শেফদের সঙ্গে লড়ছেন বাংলাদেশের আলী চৌধুরী

Share

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্বের মর্যাদাপূর্ণ প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে লড়াই করতে যাচ্ছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী ও শেফ মোহাম্মদ আলী চৌধুরী।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে জায়গা পেয়েছেন ১৮ জন শেফ।

প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরীর লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ওই সময় তিনি বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক বিচারকদের সামনে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও উপস্থাপন তুলে ধরবেন।

চূড়ান্ত পর্যায়ের ১৮ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ একমাত্র দক্ষিণ এশীয় প্রতিনিধি। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছেন ফ্রান্স, ক্যামেরুন, মেক্সিকো, বুলগেরিয়া, টোগো, জার্মানি, ব্রাজিল ও বেলজিয়ামের প্রতিনিধিরা।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব
প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ শুধু রান্নার প্রতিযোগিতা নয়, বরং ব্যক্তিগত শেফ পেশার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। অন্য প্রতিযোগিতার মতো একজন প্রাইভেট শেফের শুধু খাবার প্রস্তুত করলেই হয় না; তাঁকে খাবারের পরিকল্পনা, উপকরণ নির্বাচন, পরিবেশন, অতিথি আপ্যায়ন এবং সম্পূর্ণ খাবারের অভিজ্ঞতা তৈরির দায়িত্বও পালন করতে হয়।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রাইভেট শেফরা নিজেদের দক্ষতা, সংস্কৃতি ও রান্নার ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পান।

কঠিন বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে আলী চৌধুরী
২০২৬ সালের আসরের জন্য আয়োজকদের কাছে ২৪০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন আলী চৌধুরী। বিশ্বের অভিজ্ঞ ও দক্ষ প্রাইভেট শেফদের সঙ্গে একই মঞ্চে প্রতিযোগিতার সুযোগ পাওয়া বাংলাদেশের রন্ধনশিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। ফ্রান্সে দীর্ঘদিনের রন্ধনশিল্পের অভিজ্ঞতা নিয়ে কাজ করা আলী চৌধুরী এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

প্রতিযোগিতার বিচার কার্যক্রম পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও খাদ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক বোর্ড। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ, আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ খাদ্য বিশেষজ্ঞরা।

১১ সেপ্টেম্বরের লড়াইয়ে আলী চৌধুরী শুধু একজন প্রতিযোগী হিসেবে নয়, বাংলাদেশের রন্ধনশিল্পের একজন প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার
প্যারিসের আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের পতাকা নিয়ে আলী চৌধুরীর এই অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি করেছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এখন সবার দৃষ্টি ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে যখন প্যারিসে শুরু হবে বাংলাদেশের প্রতিনিধির গুরুত্বপূর্ণ লড়াই। প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের এই মঞ্চে আলী চৌধুরীর অংশগ্রহণ বাংলাদেশের রন্ধনশিল্পকে বিশ্ব দরবারে নতুন পরিচিতি এনে দিতে পারে।

Share

সর্বশেষ সংযোজন

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়।...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড’। জার্মানভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘মেসে ফ্রাঙ্কফুর্ট’-এর আয়োজনে প্যারিসের লো...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি কর্মী নিয়োগে এমন অনিয়মের চিত্র ধরা পড়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম)...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার...

আপনাই জন্য

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়।...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড’। জার্মানভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘মেসে ফ্রাঙ্কফুর্ট’-এর আয়োজনে প্যারিসের লো...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি কর্মী নিয়োগে এমন অনিয়মের চিত্র ধরা পড়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম)...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার...

ট্রেন্ডিং নাও

স্মার্ট বাংলাদেশ রান ২০২৪-এ ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ

রাজধানীতে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘স্মার্ট বাংলাদেশ রান ২০২৪’ দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অফ স্কলার্সের কয়েকজন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সফলভাবে সম্পন্ন...

জুলাই যোদ্ধার সরাসরি উপস্থিতিতে:
জুলাই বিপ্লব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং ‘রেমিট্যান্স শাটডাউন’-এর তাৎপর্য নিয়ে মালয়েশিয়ায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রোববার বিকেলে...

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯,৩৭০ জন বাংলাদেশী আটক রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বহির্বিশ্বের কারাগারে ৯ হাজার ৩৭০ বাংলাদেশী শ্রমিক/প্রবাসী আটক রয়েছে। তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর লিখিত...

Related Articles

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলেন আদালত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ আটকে...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...

বিএনপি চায়না শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চায়না শাখার উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা...

রাশিয়ায় কারখানার আগুনে এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ

রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের...

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন প্রবাসী...

যুক্তরাষ্ট্রে ‘পাবলিক চার্জ’ নিয়মে বড় পরিবর্তন, ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস আবেদনকারীদের ক্ষেত্রে ‘পাবলিক চার্জ’ বা সরকারি...

বৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকা অভিবাসীরাও কঠোর নজরদারিতে আসছে!

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি বৈধ পথে দেশটিতে...