ওয়াশিংটন দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

Share
Share

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৭ মার্চ রোববার ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশুদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এর আগে সকালে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রদূত মিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান, মিনিস্টার (কর্মাস) মোঃ সেলিম রেজা এবং মিনিস্টার (ইকোনমিক) ড. মোঃ ফজলে রাব্বি।

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত ইমরান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালি জাতির বহুল প্রতীক্ষিত স্বাধীনতা অর্জনে মহান ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত তাঁর দীর্ঘ সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বঙ্গবন্ধুকে একজন আপোষহীন ও নির্ভীক নেতা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, মহান নেতার জীবন এবং বাংলাদেশের ইতিহাস একই সূত্রে গাঁথা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিতে এবং বিশ্বে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে ভবিষ্যতে নতুন প্রজন্মই হবে প্রধান চালিকা শক্তি। রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি স্বাধীনতা এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর মহান আত্মত্যাগ ও অবদানের কথা শিশুদের সামনে তুলে ধরার জন্য অভিভাবকদের অনুরোধ করেন।

জাতীয় শিশু দিবস প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রদূত ইমরান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন আলোচনায় অংশ নেন এবং জাতির বহুল প্রতীক্ষিত স্বাধীনতা অর্জনের পথ পরিক্রমায় বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পূনর্গঠনে তার অসামান্য অবদানের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্যান্য শহিদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সকালের অনুষ্ঠান শেষ হয়। পরবর্তীতে সন্ধ্যার অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিশু-কিশোরদের অংশগ্রহণে কেক কাটেন এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দূতাবাসের এই দুই পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা উইং) মুহাম্মদ আব্দুল হাই মিলটন ও ফার্স্ট সেক্রেটারি আতাউর রহমান।

Share

আপনাই জন্য

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

ট্রেন্ডিং নাও

The Better Canada Foundation celebrates International Mother Language Day

The Better Canada Foundation has hosted an extremely successful event on International Mother Language Day Celebration 2025 ! I would like to extend...

লন্ডনে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধু লেখক ও...

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৪৫ বিদেশি আটক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে পরিচালিত এ...

Related Articles

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

দেশের পররাষ্ট্রনীতি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি: এফএসডিএস

দেশের কূটনৈতিক অবস্থান দৃঢ় করতে পররাষ্ট্রনীতি সকল রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি।...

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...