নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব শুরু ২০ এপ্রিল

Share

নিউইয়র্কের নন্দনকানন জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে আগামী ২০ ও ২১ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত হবে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব ২০২৪। চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা।

সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব ২০২৪ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হলো একটি প্রেস কনফারেন্স। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন কলকাতা থেকে আগত জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা, চলচ্চিত্র নির্মাতা রেশমী মিত্র, বিনোদন সাংবাদিক শর্মিলা মাইতি ও ঢাকার জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন উৎসবের প্রধান উপদেষ্টা ডা. জিয়াউদ্দীন আহমেদ, একুশে পদকপ্রাপ্ত লেখক, মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, অভিনয়শিল্পী লুতফুন নাহার লতা, উৎসবের সমন্বয়কারী মো. আবদুল হামিদ ও এলি বড়ুয়া, উৎসবের জুরি বোর্ডের সদস্য মোরশেদুল ইসলাম, অনুষ্ঠান সহযোগী স্বাধীন মজুমদার এবং ঢাকা ও কলকাতা কো-অর্ডিনেটর পিয়াল হোসেন ও শর্মিষ্ঠা ঘোষ।

প্রতি বছর যুক্তরাষ্ট্র ও কানাডায় বাঙালি কমিউনিটিতে শত শত অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এসব অনুষ্ঠানের ভিড়ে কয়েকটি অনুষ্ঠানের কথা মানুষ বিশেষভাবে স্মরণ রেখেছে। এগুলোর একটি হলো- লালন উৎসব এবং একটি হচ্ছে রবীন্দ্র উৎসব। যে অনুষ্ঠানগুলো নান্দনিকতার বিবেচনায়, গোছানো আয়োজনের বিচারে সফল অনুষ্ঠান হিসেবে দর্শক-শ্রোতা কর্তৃক স্বীকৃত এবং মাইল ফলক হিসেবে সাংস্কৃতিক মহলে চিহ্নিত।

এক ঝাঁক নিরলস সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উদ্যোগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানের সফল আয়োজনের পর এবার উদ্যোগ নেয়া হয়েছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের। উদ্দেশ্য খুবই স্পষ্ট- বাংলা চলচ্চিত্রের বিশ্বায়ন। একই সাথে বাংলা চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরা, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করা।

মহানায়িকা সুচিত্রা সেন-এর নামে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক ‘সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। তাঁর জন্মমাসে, তাঁকে স্মরণ করেই এই চলচ্চিত্র উৎসব।

আগামী ২০ ও ২১ এপ্রিল নিউ ইয়র্কের জ্যামাইকা কালচারাল সেন্টারে দু’দিন ব্যাপী এ জমকালো উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে নিউইয়র্কের কুইন্সের নান্দনিক ভেন্যু হিসেবে পরিচিত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টার। অভিনয়শিল্পী, নেপথ্যের কলাকুশলী, প্রযোজক, পরিবেশক সর্বোপরি বাংলা চলচ্চিত্র প্রেমীদের মিলন আসর বসবে এখানে।

আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ও ভারতের বাংলা ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, ডক্যুমেন্টারি ফিল্ম জমা নেয়া হচ্ছে (ইংরেজি সাবটাইটেলসহ)। উৎসবে বাছাই করা ছবির প্রদর্শনী হবে এবং বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। এছাড়া বিদেশে থাকা বাংলাদেশি ও ভারতীয় অভিবাসী চলচ্চিত্র কর্মীদের জন্য রয়েছে বিশেষ ক্যাটাগরি। তারাও তাদের কাজ জমা দিতে পারেন। থাকছে পপুলার ক্যাটাগরি। দু’দিন ব্যাপী ৩৫ ঘন্টার এই উৎসবে দশটি ফিচার ফিল্ম, পাঁচটি ডকুমেন্টারি ফিল্ম, পাঁচটি শর্ট ফিল্ম প্রদর্শন করা হবে। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন এবং নিউ ইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।

এ আয়োজনের পেছনে যাদের মেধা ও শ্রম জড়িত তারা হলেন- উৎসবের আহ্বায়ক গোপাল সান্যাল, প্রধান সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক হাসানুজ্জামান সাকী, সমন্বয়ক স্বীকৃতি বড়ুয়া, জাহেদ শরীফ, সুখেন জোসেফ গোমেজ, শুভ রায়, সাহানা ভট্টাচার্য্য ও মিডিয়া কোঅর্ডিনেটর পিনাকী তালুকদার।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

ট্রেন্ডিং নাও

কুয়েত থেকে আর দেশে ফেরা হলো না জহিরুলের

কুয়েতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চান্দের চর এলাকায়। রোববার (২৮ এপ্রিল) রাতে...

নিউইয়র্কে ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে প্রবাসীদের মতবিনিময় সভা

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ৯ ফেব্রুয়ারি শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল আবদুল নাসের চৌধুরী প্রবাসী লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবি,...

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা ও ২৬ মার্চ জাতীয় দিবসে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার বেদীতে ৭১’র...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট