জ্যাকসন হাইটসে বিখ্যাত খলিল বিরিয়ানির নতুন শাখা

Share
Share

নিউইয়র্কে বাংলাদেশিদের কোলাহলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করেছে খলিল বিরিয়ানির নতুন শাখা। ২১ ফেব্রুয়ারি বুধবার খলিল ফুডসের সহযোগী প্রতিষ্ঠান খলিল বিরিয়ানির পঞ্চম শাখার উদ্বোধন করা হয়। জ্যাকসন হাইটসের রুজভেল্ট অ্যাভিনিউ সাবওয়ের বিপরীতে (৭৪-১০ ব্রডওয়ে) ব্রডওয়ের ওপর নতুন শাখার বর্ণাঢ্য উদ্‌বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের মূলধারার রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের ব্যাপক উপস্থিতি ছিল।

উদ্বোধনী পর্বে দেয়া বক্তৃতায় সেফ খলিলুর রহমান বলেছেন, উন্নত খাবার পরিবেশন করা সহ দেশ ও সংস্কৃতির প্রতি তাঁর অঙ্গীকারের কথা তিনি সব সময় গুরুত্ব দিয়ে থাকেন। ব্যবসার প্রসারের সাথে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচাকদের মধ্যে মোহাম্মদ রায়হান, শেখ ইলিয়াস, ড. টিংকু সহ অন্যান্যদের উপস্থিতিতে খলিলুর রহমান তাঁর বক্তৃতায় সবাইকে খলিল বিরিয়ানির স্বাদ গ্রহণ এবং ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার আহ্বান জানান। প্রতিনিয়ত সকলের পরামর্শ নিয়ে বাংলাদেশি খাবার পরিবেশনা উন্নত করার ব্যাপারে তিনি তাঁর অঙ্গীকারের কথা জানান।

শেফ খলিলুর রহমান জানান, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য, সাহিত্য সংস্কৃতি ও সভা সমাবেশের প্রাণকেন্দ্র। গোটা আমেরিকার মধ্যে জ্যাকসন হাইটস বাংলাদেশিদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। গত চার বছর ধরেই এই জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের সুস্বাদু, হালাল ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে চেষ্টা করছিলাম। কিন্তু ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ অপেক্ষা শেষে ২১ ফেব্রুয়ারি তার দেখা মিলবে আনুষ্ঠানিকভাবে। তিনি আরও বলেন, এখানে বিরিয়ানি ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি থাকবে হালাল মম ও অন্যান্য বিদেশি খাবার। এজন্য ইতোমধ্যেই অভিজ্ঞ নেপালি শেফ নিয়োগ দিয়েছি। এখানে বৈচিত্র্যময় নানাবিধ হালাল খাবারের ব্যবস্থা থাকবে, যা থেকে গ্রাহকরা তাদের পছন্দের খাবারগুলো বেছে নিতে পারবেন।” তিনি বলেন, নিউইয়র্কের ব্রঙ্কস, জ্যামাইকা ও জ্যাকসন হাইটসের পর আমরা খুব শিগগির ওজন পার্কে আরো একটি শাখা খোলার প্রস্তুতি নেব। প্রবাসী বাংলাদেশিদের আরো বেশি করে সেবা দিতে চাই। এজন্য প্রবাসী বাংলাদেশিদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। রেস্টুরেন্টের নাম খলিল বিরিয়ানি হলেও দেশি মাছ, মাংস, সবজি, সমুচা, শিঙাড়া, কাবাবসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে।

মোনাজাত ও অভ্যাগতদের শুভেচ্ছা বক্তৃতা ও শুভকামনার মধ্য দিয়ে বুধবার খলিল বিরিয়ানির উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছিল।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

প্রবাসীদের আইকন কে এই আলী?

কুয়েতে নিজে সফল হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন বহু বাংলাদেশির কর্মসংস্থানও। কুয়েত প্রবাসী ব্যবসায়ী অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানির কর্ণধার, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের সভাপতি...

দোহায় বাংলাদেশি মালিকানাধিন রেস্তোরা উদ্বোধন

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি খাবার নিয়ে শুরু হয়েছে এশিয়ান লাউঞ্জ রেস্তোরা। দোহার বিন মাহমুদে অবস্থিত দি ভিক্টোরিয়া হোটেলে রেস্তোরাটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত...

Why Conspiracy Theorists Always Land on the Jews

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...