সিডনি বইমেলা : লেখক-পাঠকের পদচারণে উৎসবের আমেজ

Share

বই-সাহিত্য-শিল্প-মেলা—বাংলাদেশি সংস্কৃতির এই অপরূপ দৃশ্যের দেখা মিলল অস্ট্রেলিয়ার সিডনিতে। প্রভাতফেরি দিয়ে শুরু হয়ে দিনভর লেখক-পাঠকের সরগরম, পদচারণ, আনন্দ-আয়োজনে অনুষ্ঠিত হলো সিডনির একুশে বইমেলা।

আজ রোববার সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে চলে এবারের সিডনি বইমেলা। এবারের বইমেলায় বিশেষ অতিথির হিসেবে দিনভর সবার মাঝে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এ ছাড়া বইমেলায় প্রথমবারের মতো ছিল প্রথমা প্রকাশনের বইয়ের স্টল।

বইমেলার শুরুতেই নিজের অনুভূতি নিয়ে আনিসুল হক বলেন, ‘বই আর পাঠক সমাবেশের টানে আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি। তবে অন্যান্য দেশের মতো ভেবেছিলাম সিডনিতেও ছোট পরিসরে বইমেলা হবে। কিন্তু আমার ভুল ভাঙে যখন মেলা প্রাঙ্গণে এসে দেখি এত বিশাল খোলা মাঠে প্রায় বাংলাদেশের মতোই আরেক টুকরো বাংলাদেশি একুশে বইমেলা। খুব সকালে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা চলে এসেছেন মেলায়।’

সকালে বইমেলার শুরু হয় সবার অংশগ্রহণে প্রভাতফেরির মধ্য দিয়ে। এ সময় অ্যাশফিল্ড পার্কে সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা বইমেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। বইমেলার বিশেষ অতিথি আনিসুল হকও সবার সঙ্গে প্রভাতফেরিতে অংশ নেন। একই সঙ্গে তিনি মেলার উদ্বোধনও করেন।

বইমেলার স্টলগুলোতে দিনের শুরু থেকে ছিল নানা বয়সী সাহিত্যপ্রেমীদের ভিড়। ২০০৬ সালে সিডনির অ্যাশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এরপর থেকে প্রতিবছরই অ্যাশফিল্ড পার্কের ভাষা–স্মৃতিস্তম্ভকে ঘিরে আয়োজিত হচ্ছে সিডনির একুশে বইমেলার। আর সিডনি বইমেলার আয়োজন করা হচ্ছে ২৫ বছর ধরে।

এবারের বইমেলায় দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের বই প্রদর্শন করা হয় স্টলগুলোতে। বইমেলা উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে ‘মাতৃভাষা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। বইমেলায় প্রথমা প্রকাশনের স্টলে ছিল আনিসুল হক, সিডনিপ্রবাসী বাংলাদেশি লেখক অধ্যাপক বদরুল আলম খান, জাদুশিল্পী এম এ জলিলসহ আরও অনেকের বই। দিনভর অটোগ্রাফ দিয়ে এবং স্টলে স্টলে ঘুরে প্রবাসী বাংলাদেশি পাঠকের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন আনিসুল হক।

বইমেলায় উপস্থিত বদরুল আলম খান বলেন, ‘সিডনিতে বইমেলা হওয়ার কারণে বাংলাদেশের মাসব্যাপী বইমেলায় না যেতে পারার দুঃখ অনেকটাই কম হয়। আর সিডনির বইমেলায় প্রতিবছরই আগের বছরের চেয়ে বেশি দর্শক আগমন হচ্ছে। সাহিত্যপ্রেমী ও পাঠকদের সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে।’

সিডনির বইমেলার সূচিতে আরও ছিল মহান ভাষা আন্দোলনের স্মরণে নানান আয়োজন। এ ছাড়া বাংলা সাহিত্যের অংশ হিসেবে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, মঞ্চনাটিকা, নতুন বই উন্মোচনসহ আরও অনেক আয়োজন করা হয়। বাংলাদেশি অনেক মুখরোচক খাবারের স্টলও ছিল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, সিডনির বাংলাদেশ কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আরও অনেকে।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণায় সবাইকে ধন্যবাদ জানান একুশে বইমেলার আয়োজক একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি আবদুল মতিন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয়, দক্ষ পেশাজীবীও : হাইকমিশনার

মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয় বরং তারা দক্ষ পেশাজীবী হয়েও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুনামের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত...

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার ক্লিনিকে ভর্তির পর মধ্যরাত পর্যন্ত তার সঙ্গে...

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...