মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয়, দক্ষ পেশাজীবীও : হাইকমিশনার

Share

মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিক নয় বরং তারা দক্ষ পেশাজীবী হয়েও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুনামের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামিম আহসান। বৃহ:স্পতিবার মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন। এসময় প্রবাসী ও দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অধিক গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

রাজধানী কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, প্রবাসে হাইকমিশন সবার আস্থার জায়গা, আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে সার্বক্ষণিক কাজ করছি। এরপরও কোনো অভিযোগ থাকলে হাইকমিশন’কে অবহিত করার পরামর্শ দেন, বর্ষীয়ান এ কূটনীতিক। এসময় শুধু শ্রমিক নয় মালয়েশিয়ায় বিপুল পরিমাণ বাংলাদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকৌশলী, আইটি এমনকি গবেষক হিসাবেও কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। অধ্যায়নে বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে বলেও জানান হাইকমিশনার।

আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু’র সঞ্চালনায় প্রবাসী সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, যুগান্তর ও যমুনা টিভি’র মালয়েশিয়া প্রতিনিধি শেখ আহমাদুল কবির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে দেশের সম্মান সমুজ্জল রাখতে কাজ করে যাচ্ছে প্রবাসী সাংবাদিকরা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রবাসীদের সুখ-দু:খ, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প উঠে আসে বলেও মন্তব্য করেন, তিনি। এসময় সাম্প্রতিক সময়ে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোয় হাইকমিশনকে ধন্যবাদ জানান তিনি।

দৈনিক মানবজমিন প্রতিনিধি, আরিফুল ইসলাম, বিশেষভাবে মালয়েশিয়াতে গুমের শিকার বাংলাদেশিদের তথ্য প্রদানে দৃষ্টি আকর্ষণ করে অবাধ তথ্য প্রবাহে মান্যবর হাইকমিশনকে অবহিত করলে তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেন। এবং ঈদের পরে পাসপোর্টের সমস্যা সমাধানে মালয়েশিয়াতে নতুন পাসপোর্ট প্রিন্টের জন্য বিশেষ ঘোষণা দিবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মো: খোরশেদ এ খাস্তগির, ডিফেন্স উইং কমোডর মো: হাসান তারিক মন্ডল, লেবার কাউন্সির সৈয়দ শরিফুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ উপস্থিত ছিলেন।

প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাইটিভি ও বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল মামুন, এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, এশিয়া টিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, ডিবিসি টিভি প্রতিনিধি মোহাম্মদ আলি, একুশে টিভি প্রতিনিধি শেখ আরিফুল ইসলাম, ওআইসি টুডে প্রতিনিধি সাঈদ হক, এসএটিভি প্রতিনিধি বাপ্পি কুমার দাস, দ্যা নিউজ প্রতিনিধি শওকত হোসেন জনি, কালের কন্ঠ প্রতিনিধি ইমরান হাসান ও সকল খবরের প্রধান সম্পাদক, আরজি উলফি মিথুন।

এসময় পবিত্র মাহে রমজানে দেশ ও প্রবাসে থাকা সকলের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ থাকার পর নাগরিকত্ব প্রত্যাশীদের চরিত্র ও অন্যান্য তথ্য যাচাইয়ে আবারও প্রতিবেশীদের...

বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র, বললেন দিল্লিতে নিযুক্ত মার্কিন দূত

ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। তার মতে, গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশে...

মালয়েশিয়ায় প্রতারণার শিকার ১০৪ বাংলাদেশি, কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার ১০৪ বাংলাদেশি। তাদের আটকে রাখা হয়, রাজধানী কুয়ালালামপুরের চেরাসের একটি বাসায়। এ খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হওয়ার পর সরকারের...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...