‘প্রবাসীদের উন্নত সেবা প্রদানে প্রবাসী মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করতে হবে’

Share
Share

বিমানের ভাড়া কমানো, অধিক প্রবাসী অবস্থানকারী মধ্যপ্রাচ্য, আরব দেশ, মালয়েশিয়া এবং লন্ডনে বিমানের অধিক ফ্লাইট পরিচালনা ও উন্নত সেবা প্রদান এবং সেসব দেশে মৃত্যুবরণকারী প্রবাসী শ্রমিকদের লাশ বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা গ্রহণ, নিউইয়র্কে বিমানের ফ্লাইট চালু ইত্যাদি প্রস্তাবগুলো নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি’র একটি প্রতিনিধি মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এমপির সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন।

চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুব আনাম, এবিএম মোস্তাক হোসেন, আওরঙ্গজেব চৌধুরী, মাশিউজ্জামান সেরনিয়াবাত ও শেখ মাসুমুল হাসান।

আলোচনাকালে মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদেরকে উন্নত সেবা প্রদান করা আমাদের লক্ষ্য। মন্ত্রী বলেন, বিমান দেশের জাতীয় পরিবহন সংস্থা একই সাথে বিমানকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হয়। লাশ পরিবহনের বিষয়ে মন্ত্রী বলেন, মৃত শ্রমিকদের লাশ পরিবহনে প্রবাসী মন্ত্রণালয় ও বিমান সমন্বিতভাবে কাজ করলে প্রবাসীদের অধিক সুবিধা প্রদান করা সম্ভব হবে, বিষয়টি তিনি আন্তরিকতার সাথে বিবেচনা করবেন।

অধিক ফ্লাইট পরিচালনার বিষয়ে মন্ত্রী বলেন, এই মুহূর্তে তা সম্ভব না হলেও যথা শীঘ্র আমরা এ বিষয়ে উদ্যোগ নেব। তিনি বলেন, আরো বিমান সংগ্রহের চেষ্টা চলছে এ ব্যাপারে বিমান নির্মাণ সংস্থাগুলোর সাথে আলাপ আলোচনা চলছে, আমেরিকার রাষ্ট্রদূত আমার অফিসে এসে এ ব্যাপারে তাদের প্রতিষ্ঠানের আগ্রহের কথা জানিয়েছেন।

নিউইয়র্কে ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে চেষ্টা করছি, আমাদের সক্ষমতাও আছে তবে এ ব্যাপারে আমেরিকার সিদ্ধান্ত দরকার। তিনি বলেন, আমাদের প্রবাসী আমেরিকানরা সেখানকার কতৃর্পক্ষের সাথে এ ব্যাপারে কাজ পারেন।

পরিত্যক্ত বিমানগুলোকে বিকল্পভাবে ব্যবহারের জন্য প্রবাসীদের কাছ থেকে কোন প্রস্তাব পেলে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

You Can Read Any of These Short Novels in a Weekend

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

ফখরুলসহ কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি

কারাবন্দি দলের নেতাদের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় যান দলটির...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের...

১৮ দিনে রেমিট্যান্স এল ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

শক্তি-সামর্থ্য, অতীত ইতিহাস, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য, আইসিসি র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স—সব বিচারেই...

প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার...

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের যাত্রা

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা...