সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

Share

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনা ঘটেছে; তারা সম্পর্কে মা, ছেলে ও মেয়ে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও আরেক ছেলে।

জানা যায়, রিয়াদ প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশে যাওয়ার পথে মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের স্ত্রী এবং তার দুই সন্তান নিহত হন।

আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার পরে সৌদি আরবের রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছোট ছেলে জার্জিস ইসলাম (২০) এবং একমাত্র মেয়ে সাদাফ শফিক (১৭)। জার্জিস ও সাদাফ দু’জনই রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন— স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তানিয়া তাহমিনা রিনার স্বামী কিশোরগঞ্জের ভৌরব এলাকার বাসিন্দা।

নিহত তানিয়া তাহমিনা রিনার এক স্বজন বলেন, ‘আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ পালনের উদ্দেশে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলো। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং দুইজন মারাত্মক আহত হয়েছেন।’

বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মুরাদ বলেন, ‘আমার বোন, দুলাভাই তাদের ছেলে মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথে প্রাইভেট কারকে পেছন থেকে বড় কোনো গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হয়েছেন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।’

তিনি এ ঘটনায় গুরুত্বের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ খাসরা মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

Share

সর্বশেষ সংযোজন

বেড়েছে জীবনযাত্রার ব্যয়; বাসযোগ্যতার সূচকে নেমেছে টরোন্টো

চলতি বছরে প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে বিশ্বের শীর্ষ ১০ বাসযোগ্য শহরের তালিকায় নেই কানাডার টরোন্টো। এবার সূচকে শহরটির অবস্থান ১৬ তম। জীবনযাত্রার ব্যয়...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনা ঘটেছে; তারা সম্পর্কে...

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন ১২ লাখ কর্মীর।...

জুলাই যোদ্ধার সরাসরি উপস্থিতিতে:
জুলাই বিপ্লব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং ‘রেমিট্যান্স শাটডাউন’-এর তাৎপর্য নিয়ে মালয়েশিয়ায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রোববার বিকেলে...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

The Car Industry Squirms, as It Gets What It Asked For

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

বাংলা ভাষার বন্ধনে মিলনমেলা

আসছে ভাষার মাস, ফেব্রুয়ারি। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল বাঙালির কাছে একটি গৌরবের দিন। ভাষা শুধু বাঙালির আত্ম-অন্বেষণই নয়, তৈরি...

৫ জুলাই জাতীয় কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত হবে

বাংলাদেশের ইন্ড্রাস্ট্রি খাতে বিপুল পরিমাণ অপচয় হয় যা সার্বিক গুণমান উন্নয়ন ও কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রোধ করা সম্ভব। এই অপচয় রোধ করা গেলে...

Related Articles

বেড়েছে জীবনযাত্রার ব্যয়; বাসযোগ্যতার সূচকে নেমেছে টরোন্টো

চলতি বছরে প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে বিশ্বের শীর্ষ ১০ বাসযোগ্য শহরের তালিকায়...

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী...

জুলাই যোদ্ধার সরাসরি উপস্থিতিতে:
জুলাই বিপ্লব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং ‘রেমিট্যান্স শাটডাউন’-এর তাৎপর্য নিয়ে...

হ্যানলি পাসপোর্ট ইনডেক্স
বাংলাদেশের পাসপোর্টের মান উত্তর কোরিয়ার সমান

বৃটেনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত বিশ্ব পাসপোর্ট সূচক ২০২৬-এ উত্তর...

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসে স্মরণ সভা ও দোয়া মাহফিল

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা কাতারের সাবেক...

যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ

দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে চলতি বছরের...

অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ থাকছে না
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে...

এক যুগপূর্তি
২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট করছে ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা বারোটি বছর। ১৭ জুলাই...