বেড়েছে জীবনযাত্রার ব্যয়; বাসযোগ্যতার সূচকে নেমেছে টরোন্টো

Share

চলতি বছরে প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে বিশ্বের শীর্ষ ১০ বাসযোগ্য শহরের তালিকায় নেই কানাডার টরোন্টো। এবার সূচকে শহরটির অবস্থান ১৬ তম। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সূচকে পিছিয়ে পড়েছে বলে মনে করছেন শহরটির বাসিন্দারা।

দিনের আলোয় পাহাড়, সমুদ্র আর সবুজের মেলবন্ধনে যেন জীবন্ত এক ক্যানভাস ভ্যাঙ্কুভার। ব্যস্ত নগরজীবনের মাঝেও প্রকৃতির সান্নিধ্য, পরিচ্ছন্ন পরিবেশ আর স্বস্তির ছোঁয়া শহরটিকে দিয়েছে আলাদা এক পরিচয়। তাই তো শুধু সৌন্দর্যেই নয়, জীবনমানের নানা সূচকেও বিশ্বের অন্যতম সেরা শহরের স্বীকৃতি ধরে রেখেছে কানাডার এই নগরী।

তবে পশ্চিমের শহর ভ্যাঙ্কুভার জায়গা ধরে রাখলেও পিছিয়ে পড়েছে টরন্টো। শীর্ষ ১০-এ নেই কোটি মানুষের জীবিকার এ প্রাণকেন্দ্র। বিশ্লেষকদের মতে, আবাসনের লাগামহীন মূল্য, বাড়িভাড়া বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় দীর্ঘ অপেক্ষা, যানজট এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরটির বাসযোগ্যতার মানে চাপ তৈরি হয়েছে।

টরন্টোর ব্যবসায়ী এ কে আজাদ বলেন, ‘যারা এখানে পরিবার নিয়ে আছেন তাদের জন্য খুব কষ্টকর এখানে বসবাস করা। যারা ৩ হাজার ডলার ইনকাম করে তাদের এর থেকে বেশি খরচ হয়। এটি একটি ব্যয়বহুল শহর।’

স্বাস্থ্যসেবা কতটা সহজলভ্য, শিক্ষা কতটা মানসম্মত কিংবা অবকাঠামো কতটা কার্যকর- এমন কিছু সূচকের সমন্বয়েই নির্ধারণ করা হয় সেরা শহর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৫ সালের গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে ১৭৩টি শহরের মধ্যে নবম অবস্থানে কানাডার ভ্যাঙ্কুভার। স্থিতিশীলতা, উন্নত স্বাস্থ্যসেবা, উচ্চমানের শিক্ষা, কার্যকর অবকাঠামো এবং সংস্কৃতি ও পরিবেশ- প্রায় সব সূচকেই এগিয়ে শহরটি।

টরন্টোর অনেক বাসিন্দার ভাষ্য, এখনও কর্মসংস্থান ও সুযোগের কেন্দ্র হলেও প্রতিদিনের জীবন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল এবং চাপপূর্ণ হয়ে উঠেছে। তাই ১৬ নম্বরে চলে গেছে টরন্টো।

বাংলাদেশি প্রবাসীদের একজন বলেন, ‘নিত্যপণ্যর দাম হাতের নাড়ালের বাহিরে চলে গেছে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে।’

বিশেষজ্ঞদের মতে, সূচক শুধু একটি ক্রম নয়। এটি যেকোনো শহরের সামগ্রিক জীবনমানের প্রতিচ্ছবি। সেই বিবেচনায় ভ্যাঙ্কুভার আবারও নিজেদের অবস্থান শক্ত রাখতে পেরেছে। আর টরন্টোর জন্য এটি একটি সতর্কবার্তা- বিশ্বমানের শহর হিসেবে অবস্থান ধরে রাখতে হলে আবাসন, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো খাতে আরও কার্যকর উদ্যোগ নেয়ার দাবি।

Share

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

সিএফবি লাইফ টাইম অ্যাওয়ার্ড পেলেন শেফ খলিল

বাংলাদেশি রন্ধন শিল্পের অগ্রগামী শেফ ও শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (সিএফবি) এর উপদেষ্টা শেফ খলিলুর রহমান রন্ধন জগতে তার উল্লেখযোগ্য অবদান এবং বিশ্বব্যাপী...

লন্ডনে বাংলাদেশি পরিবারে চুরি

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা।...

কুয়েতে রাজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা

বাংলাদেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।অন্যদিকে প্রবাসেও নিজেদের পছন্দের প্রার্থীদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসী...

Related Articles

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...

বাংলাদেশ-ভারত নৌচলাচল চুক্তি ও এমওইউ
বৈঠকে বসতে বারবার চিঠি দিল্লির, আগ্রহ কম ঢাকার

দুদেশের নৌসচিব পর্যায়ের বৈঠক আয়োজনে বারবার বাংলাদেশকে কূটনৈতিক চিঠি (নোট ভারবাল) দিচ্ছে...

ধর্ষণের তথ্য গোপন : ভারতীয় ট্যাক্সি চালকের মার্কিন নাগরিকত্ব বাতিল

যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়ার তথ্য গোপন করায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব খোয়ালেন ভারতীয়...