সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

Share

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। তাদের মরদেহ দেশে আসার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। পাশাপাশি, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি ‘স্বামী-স্ত্রী ছিলেন’ এবং ‘তারা হানিমুনের পরিবর্তে ওমরাহ করতে গিয়েছিলেন’ বলেও একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে এসব দাবির সত্যতা পায়নি কালবেলা।

শুরুতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধান করে কালবেলা। অনুসন্ধানে ‘আহমেদ দিদার’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টা ২৪ মিনিটে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পরেরদিন (১৮ অক্টোবর) একই ভিডিও আবারও পোস্ট করেন দিদার। পোস্টগুলোয় তিনি নিজেই দাবি করেন, কফিনগুলো সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির।

পরবর্তীতে আজ (১৯ অক্টোবর) বেলা ১১টা ১৭ মিনিটে একটি এবং ১১টা ৩৫ মিনিটে একটি পোস্টের ক্যাপশন পরিবর্তন করেন আহমেদ দিদার।

এছাড়া, ১১টা ৩৪ মিনিটে এক পোস্টে তিনি বলেন, ‘এই ভিডিওগুলোর ক্যাপশন ভুল ছিল’।

বিষয়টি সম্পর্কে আরও জানতে আহমেদ দিদারের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। তিনি বলেন, ‘ভিডিওটি গত ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার সময় আমি ধারণ করেছিলাম। তবে, এগুলো সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির নয়। আমি ভুল জেনে পোস্ট করেছিলাম। এখন পোস্ট এডিট করেছি।’

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির মরদেহ বাংলাদেশে এসেছে কি না জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি কালবেলাকে বলেন, ‘ভিডিওটি দেখেছি। এখন পর্যন্ত ওই দুই ব্যক্তির মরদেহ দেশে আসেনি। দাবিটি গুজব।’

এরপর সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম এবং সুইটি আক্তার ‘স্বামী-স্ত্রী ছিলেন’ এবং তারা ‘হানিমুনের পরিবর্তে ওমরাহ করতে গিয়েছিলেন’ এই দাবিগুলোর বিষয়ে অনুসন্ধান করে কালবেলা।

অনুসন্ধানে গতকাল (১৮ অক্টোবর) বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান কৃষক পরিবারের সন্তান নজরুল ইসলাম (২২)। সেখানে যাওয়ার ছয় মাসের মাথায় মক্কা নগরীর একটি মসজিদে সুইটি আক্তার নামে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দুজনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তিন বছর তিন মাস কারাবন্দি থাকার পর গত বুধবার নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব সরকার। নজরুল চার ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। তিনি সৌদি আরবের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এসব তথ্য জানা গেছে তার স্বজনদের কাছ থেকে।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য নজরুল ইসলামের বাবা আবদুল বাছিরে সঙ্গে যোগাযোগ করে কালবেলা। তিনি বলেন, ‘২০২২ সালে ৭ লাখ টাকা ঋণ করে নজরুলকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সেখানে যাওয়ার একমাস পর মক্কার হেরাম শরীফে সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ পায়। তবে, ৭/৮ মাস পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় দেড়মাস পর নজরুল সেদেশের জেল থেকে আমাকে ফোন দিয়ে জানায় সে সেখানে কারাবন্দি। তবে, কী কারণে তাকে আটক করা হয়েছে সে এই বিষয়ে কিছু জানায়নি কিংবা আমরাও জানি না। প্রায় তিন বছর তিনমাস ধরে সে কারাগারে ছিল। গত রোববার সে আমাকে ফোন দেয়। সে জানায় সে সমস্যার মধ্যে রয়েছে। এটাই তার সঙ্গে আমার শেষ কথা। গত বুধবার শুনলাম নজরুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে আর কিছু বলতে পারছি না। আমি সরকারের কাছে দাবি জানাই, আমার ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।’

তিনি আরও বলেন, ‘নজরুল অবিবাহিত ছিল। মেয়েটি সম্পর্কে আমরা কিছুই জানি না।’

এই প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা করেছেন কালবেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশ দাস।

Share

সর্বশেষ সংযোজন

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে গত বছরের একই সময়ের তুলনায়...

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ঘটনায় সৌদি আরবের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। তাদের মরদেহ দেশে আসার...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, ইশরাকের কর্মকাণ্ডের পর তার পদত্যাগে প্রধানমন্ত্রী...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

Brain study identifies a cost of caregiving for new fathers

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

টরন্টো প্রবাসী ড. ইসমেত আরা মুনের আত্মজীবন গ্রন্থের মোড়ক উন্মোচন

টরন্টো প্রবাসী ড. ইসমেত আরা মুনের আত্মজীবন ‘আমার যত কথা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর ফারইস্ট...

সাইতামার মিশাতো সিটিতে জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলা জাপান ২০২৬ অনুষ্ঠিত

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ১২ এপ্রিল (রবিবার) জাপানের ১-১০-৫...

Related Articles

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...

এপ্রিল-জুন প্রান্তিক: দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

চলতি ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের...

নোবেল লরিয়েটদের নোবেল জয়ের মুহূর্ত

কেউ ঘুমাচ্ছিলেন, কেউ ক্লাস নিচ্ছিলেন, কেউ আবার পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে ফোনই...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...