খুলনা বিভাগের সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ করদাতা নাসের শাহরিয়ার জাহেদী

মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল
Share

খুলনা বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ আয়কর প্রদানকারী ঝিনাইদহ-২ (ঝিনাইদহ-হরিণাকুণ্ডু) আসনের নির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বার্ষিক আয় ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের পর্যবেক্ষণ’ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সদ্য বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এই পর্যবেক্ষণ উপস্থাপন করেন।

হলফনামায় প্রদত্ত তথ্য অনুযায়ী স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বার্ষিক আয় হচ্ছে ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা। খুলনা বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন। দেশের শীর্ষ ১০ শীর্ষ করদাতা মধ্যে তিনি ৫ নম্বর। খুলনায় ২য় অবস্থানে রয়েছেন যশোর ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি দেশের শীর্ষ ১০ শীর্ষ করদাতাদের মধ্যে ১০ নম্বরে রয়েছেন।

ঝিনাইদহ জেলার মানুষের দাদা ভাইখ্যাত প্রিয় ব্যক্তিত্ব জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজ সংস্কারক মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল এবারই প্রথম সংসদ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, তার ভাই পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ জেলার সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি।

ঝিনাইদহ জেলায় দানবীরখ্যাত দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মো. নাসের শাহরিয়ার জাহেদী একজন আলোকিত মানুষ। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি যশোরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল অ্যাকাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি।

নাসের শাহরিয়ার জাহেদী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডেরও একজন সদস্য এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবারের নির্বাচিত সভাপতি। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার নানানমুখী উন্নয়ন ও সেবামুলক কর্মকান্ডের রূপকার নাসের শাহরিয়ার জাহেদী মহুল। জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ স্কুল কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এবং উন্নয়নমূলক কাজ পরিচালনার পাশাপাশি দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানার শিশুদের সহায়তা, ঝিনাইদহ শহরে অসংখ্য গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ বহনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে জাহেদী ফাউন্ডেশন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

কাজ না পেয়ে সুমনের আত্মহত্যা: যে ভিসায় ইতালি না যেতে সতর্কবার্তা প্রবাসীর

ইতালিতে দীর্ঘ সাত মাস কাজ না পেয়ে সুমন মিয়া নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। বুধবার রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কে একটি...

প্রিমিয়াম হোল্ডিংসের পিঠা উৎসব ও একক আবাসন মেলা

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এর আয়োজনে ৪ দিনব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষ্যে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এর গুলশানের নিজস্ব...

প্রথমবারের মতো ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪। সারাবিশ্ব থেকে ২৫ টি দেশের প্রবাসী বাংলাদেশীরা এই সামিটে অংশ নেন। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)...

Related Articles

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...