বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অস্ট্রেলিয়ায় দোয়া মাহফিল

Share

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার মেলবোর্ন-ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়াতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এত প্রধান অতিথি হিসেবে অনলাাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রাশেদুল হক।

ব্যারিস্টার নওশাদ জমির তার বক্তব্যে বলেন , বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই ১৯৯০ সালে স্বৈরাচারের পতন হয়েছে। তিনি একটি সফল গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এর রূপকারও ছিলেন তিনি। তাঁর হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের শুরু হয়। স্বৈরাচারের ধ্বংসস্তূপের ওপর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়। অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন।

বিশেষ অতিথি মোহাম্মদ রাশেদুল হক বলেন, একটি স্বাধীন দেশের মানুষ মতপ্রকাশের অধিকার পায় ভোটের মাধ্যমে, কিন্তু সেই অধিকার এই দেশ থেকে কেড়ে নিয়েছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। এই সরকার যত দিন ক্ষমতায় আছে, তত দিন শুধু ভোট নয়, খাদ্য, জীবন, জ্বালানী কোনো কিছুরই নিরাপত্তা নেই।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন – অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী ।

দোয়া মাহফিল অনুষ্ঠানে মেলবোর্ন বিএনপি থেকে বক্তব্য রাখেন ডক্টর একেএম জাহাঙ্গীর, ডক্টর বাবুল হায়দার , বিএনপি নেতা সামসুল আরেফিন বিপুল । অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদ।

কায়াস মাহমুদ তার বক্তব্যে বলেন, বর্তমানে পুরো বিশ্বে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাঙ্গালী জাতির এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি মিলবে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক ও পুরস্কার বিতরণী আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানী ওয়ারশর হোটেলের বলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সুলতানা...

ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন। সম্প্রতি কমিটির ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিয়ান বোলারকে বরখাস্ত...

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ১০৭ বাংলাদেশি শ্রমিক টানা চার মাস ধরে বেতন না পেয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, অ্যারোফোম কোম্পানি...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিন কারণ দেখছে জামায়াত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার...

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু...