মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

Share

মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ১০৭ বাংলাদেশি শ্রমিক টানা চার মাস ধরে বেতন না পেয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, অ্যারোফোম কোম্পানি দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধ না করায় অনেকেই খাবার, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে ন্যায়বিচারের আশায় তারা দ্বারস্থ হয়েছেন দেশটির শ্রম বিভাগের।

শুক্রবার (২৬ জুন) পোর্ট ক্লাং শ্রম বিভাগে শ্রমিকদের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭০ শ্রমিক উপস্থিত ছিলেন। শুনানির আগে ১০৭ শ্রমিক সম্মিলিতভাবে বিশিষ্ট আইনজীবী লতিফা কোয়াকে তাদের পক্ষে আইনি প্রতিনিধিত্বের দায়িত্ব অর্পণ করেন।

শুনানির শুরুতে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করা হলেও নিয়োগকর্তা পক্ষ জানায়, বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। তারা নতুন করে মধ্যস্থতার তারিখ নির্ধারণের আবেদন জানায়। তবে শ্রমিকদের আইনজীবী বিষয়টি আর বিলম্ব না করে সরাসরি শুনানির মাধ্যমে নিষ্পত্তির দাবি জানান।

শেষ পর্যন্ত মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শ্রমিকরা। তাদের ভাষ্য— টানা চার মাস বেতনহীন অবস্থায় দিন কাটানোর পরও আরও প্রায় তিন মাস অপেক্ষা করতে হবে, যা তাদের দুর্ভোগকে আরও গভীর করবে।

শ্রমিকদের অভিযোগ, বেতন না পাওয়ায় অনেকেই ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। কারও কাছে খাবার কেনার অর্থ নেই, আবার কেউ বাসাভাড়া পরিশোধ করতে না পেরে উচ্ছেদের শঙ্কায় রয়েছেন। তারা বলছেন, শ্রম দিয়ে উপার্জিত ন্যায্য মজুরি না পাওয়ায় তাদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

শুনানিতে আইনজীবী লতিফা কোয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রমিকদের যেন বহিষ্কার (ডিপোর্টেশন) করা না হয়, সে বিষয়ে আইনি সুরক্ষার প্রশ্নও উত্থাপন করেন। কারণ মামলা চলাকালে অভিবাসন-সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়া হলে শ্রমিকদের ন্যায়বিচার পাওয়ার পথ আরও জটিল হয়ে পড়তে পারে।

শুনানি শেষে শ্রমিক ও তাদের সমর্থকরা জেটিকে কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ সংহতি কর্মসূচি পালন করেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বকেয়া বেতন দ্রুত পরিশোধ, অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিকদের অধিকার রক্ষার দাবি জানান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পরে শ্রমিকদের আবাসস্থলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তাদের বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। সেখানে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, দৈনন্দিন জীবনযাপনের জন্য জরুরি সহায়তা এবং মামলা চলাকালে প্রতিশোধমূলক ব্যবস্থা বা অভিবাসন-সংক্রান্ত ঝুঁকি থেকে সুরক্ষার দাবি পুনর্ব্যক্ত করেন।

শ্রমিকদের পাশে দাঁড়ানো ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো— শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, তাদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় প্রমাণ ও নথিপত্র সংরক্ষণ এবং সম্মিলিতভাবে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইকে আরও শক্তিশালী করা।

চার মাস ধরে উপার্জনের একমাত্র উৎস বন্ধ থাকার পরও যদি শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে দীর্ঘসূত্রতা অব্যাহত থাকে, তবে এটি শুধু শ্রম অধিকার নয়, মানবাধিকারের প্রশ্নও হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

বাংলাদেশি স্টার্টআপ ‘যাত্রী’ মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যে কার্যক্রম বর্ধিত করেছে ভ্রমণবিষয়ক বাংলাদেশি স্টার্টআপ ‘যাত্রী’। মধ্যপ্রাচ্যের গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোতে ‘সাফির’ নামে আত্মপ্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। এই অঞ্চলের গ্রাহকদের...

কুয়েতে মৃত প্রবাসীর স্বজনের সন্ধান চায় বাংলাদেশ দূতাবাস

কুয়েত প্রবাসী বাংলাদেশি মো. মোবারকের পরিবার ও স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৯ এপ্রিল) দূতাবাসে অফিসিয়াল ফেসবুক পেজে কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয়...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...