সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

Share

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। ঘটনাটিকে দুঃখজনক ও হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, তথ্য বিনিময়ে ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী। এ ধরনের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে তথ্যের ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি বলেন, এখানে তথ্যের ঘাটতি রয়েছে। প্রক্রিয়ার কোনো একটি পর্যায়ে ত্রুটি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মৃত্যুদণ্ড কার্যকরের পর ব্লাড মানি বা ক্ষতিপূরণের বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হবে কিনা— জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ায় এখন সেই সুযোগ আর নেই। তথ্যের ঘাটতি কোথায় হয়েছে, তা খতিয়ে দেখা হবে।
দুই বাংলাদেশির পরিচয় এবং তারা স্বামী-স্ত্রী ছিলেন কিনা, সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্রের প্রতিবেদনে তাদের বাংলাদেশি বলে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। কোনো দেশের নাগরিক অন্য দেশে অপরাধের অভিযোগে আটক হলে সংশ্লিষ্ট দেশকে তা জানানোর প্রত্যাশা থাকে। এতে আটক ব্যক্তির দেশ কনস্যুলার সেবা দিতে পারে এবং বিষয়টি পর্যবেক্ষণ করতে পারে। সৌদি আরবের ক্ষেত্রেও বাংলাদেশের একই প্রত্যাশা ছিল বলে জানান তিনি।মানচিত্র দেখুন

হুমায়ুন কবির বলেন, অপরাধ সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলতে পারে। তবে এ ঘটনায় তথ্য বিনিময়, যোগাযোগ ও প্রক্রিয়াগত ঘাটতি কোথায় হয়েছে, তা পরিষ্কার করা প্রয়োজন। এ জন্য সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কথা বলেন আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে সৌদি সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। মৃত্যুদণ্ডের রায়ের কপি এখনো হাতে পায়নি বাংলাদেশ। সেটি পাওয়া গেলে ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

শামা ওবায়েদ বলেন, আপনারা একটু ধৈর্য ধরুন। রায়ের কপি আমাদের হাতে আসুক। আমরা আরও পরিষ্কারভাবে নিজেরাও জানতে পারবো এবং আপনাদেরও জানাতে পারবো। এ বিষয়ে সৌদি সরকারের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, রায়ের কপি পাওয়ার পর বিষয়টি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Share

সর্বশেষ সংযোজন

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে গত বছরের একই সময়ের তুলনায়...

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ঘটনায় সৌদি আরবের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। তাদের মরদেহ দেশে আসার...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, ইশরাকের কর্মকাণ্ডের পর তার পদত্যাগে প্রধানমন্ত্রী...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউইয়র্কের বাংলাদেশিবহুল বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্বের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ২৭ এপ্রিল শনিবার দুপুর ১২ টার দিকে বাফেলোর জেনার এবং ইস্ট ফেরীতে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাষ্ট্রদূত এ টি এম রকিবুল...

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট)...

Related Articles

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংকটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা...