যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে বালা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share
Share

বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা) এর নেতৃবৃন্দরা লস এঞ্জেলেস অবস্থানরত বাংলাদেশী ছাত্রদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে। লস এঞ্জেলেস কাউন্টির আর্টেশিয়া সিটির লিটল ঢাকা রেস্তোরাঁ অডিটোরিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালা ইউসিআই এবং বাংলাদেশ স্টুডেন্টস সংগঠন এবং বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালার সাংগঠনিক সম্পাদক এহতেশামুল শ্যামল সহযোগিতায় সাধারণ সম্পাদক আদনান খাঁন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালার সভাপতি সৈয়দ এম হোসেন বাবুর সভাপতিতে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট সমাজসেবক তরুণ ব্যবসায়ী মো. নাসের খাঁন। তিনি বলেন, স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার! আজ আমি যেখানে এসেছি তার জন্য আমি স্বপ্ন দেখে ছিলাম এবং সেই স্বপ্নকে সফল করার জন্য প্রচেষ্টা করেছি এবং সাফল্য আমার হাতে ধরা দিয়েছে।

বাংলাদেশ ইউনিট ফেডারেশন বাফলার সভাপতি জিয়া ইসলাম শাওন বলেন, জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত! প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা মাসুদ বলেন, কখনো ভেঙে পড়ো না, ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা।

বালার সভাপতি সৈয়দ এম. হোসেন বাবু বলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। তোমরাই আমাদের আগামী দিন, হয়তো তোমাদের মাঝ থেকে আমেরিকার প্রসিডেন্ট হয়ে যেতে পারো। এমনকি বাংলাদেশ এর ভাবী প্রধানমন্ত্রী লুকিয়ে আছে। অস্ট্রেলিয়া থেকে আগত মোটিভেশনাল বক্তা হাইমি হোসেন বলেন- আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মত লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস আর সেটি হলো লক্ষ্য। আর সেই লক্ষ্যকে পূরণ করতে প্রথম নিজেকে তৈরী করতে হবে। আমি কি চাই এবং কেন চাই। যদি সেটা নিশ্চিত করতে পারি তাহলেই আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো।

সিএস ইউ ফুলাটন ইউনিভার্সিটির প্রফেসর ড. সি এম সামিম চৌধুরী তিনি তার জীবন জার্নি তুলে ধরেন। বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট ইলেক্ট রাছেল বৃত্তি, কাজের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা তুললে বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক রানা মাসুদ এবং বিশিষ্ট সমাজসেবক তরুণ ব্যবসায়ী মো: নাসের খাঁন স্টুডেন্টদের বালার সভাপতির মাধ্যমে বাংলাদেশীদের সাথে একটি সেতুবন্ধন তৈরী করার উপদেশ দেন। গ্রীষ্মবরণ উৎসব এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেঞ্জ কাউন্টির সভাপতি মো: রফিকুল হক রাজু, বাফলার সহ সভাপতি রশনি আলম, বাঙালির প্রাণ সংগঠনের সভাপতি শহিদ আলম, ইউসিআই এর বাংলাদেশ স্টুডেন্টস সংগঠন এর দিয়া হক, রৌশনি চৌধুরী, আম্বার আওরঙ্গজেব, নুজহাত সালোওয়া, জারিফ হোসেন, শায়ান ইসলাম, এএফআইপি খান, শাফি শাহরিয়ার, ইশমম হক, আশফাকুল হামে।

বাংলাদেশ স্টুডেন্টস সংগঠন এবং বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সভাপতি ইলেক্ট রাসেল বিভিন্ন অসুবিধা মধ্যে কর্মস্থল আর্থিক সহযোগিতার কথা তুলে ধরে। মতবিনিময় সভায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালার সভাপতি ইলেক্ট সুলতান শাহরিয়ার বাবু।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়র ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে...

বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু

এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে মালয়েশিয়া যাচ্ছেন শাকিব খান

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। রোববার ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...