রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে মালয়েশিয়া যাচ্ছেন শাকিব খান

Share

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। রোববার ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট এর পরিচালক ইফতারুল ইসলাম আনি।

শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১-এর জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।

অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের আহ্বান জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিবখানসহ অন্য শিল্পিরা। আয়োজকদের পক্ষ থেকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকেরা জানান, এ অনুষ্ঠানে যোগ দিতে আসা শিল্পীদের ইতোমধ্যে মালয়েশিয়া আসার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়ালালামপুরের টুইনটাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর সুবিশাল অডিটোরিয়ামে বিকাল ৩ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত চলবে এ আয়োজন। আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারন দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এ অনুষ্ঠানে। তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও থাকবে সে সুযোগ।

উল্লেখ্য, এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।

এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, পাশা খান, তালেব মোল্লা ও আসাদুজ্জামান মাসুম।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সর্তকতা

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগে দুই দেশের সরকারের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। ফলে সরকারি নিয়ম অনুযায়ী, দেশটিতে নারী...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত

জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে প্রবাসের অন্যতম আঞ্চলিক ও সামাজিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায়...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...