সাম্প্রতিক দেশকালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাম্প্রতিক দেশকালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন অতিথিরা কেক কেটে
Share

‘বাঁক বদলের এগারো’ স্লোগান নিয়ে সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দারুস সালামস্থ এসএমসি টাওয়ারে কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকী প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের সম্পাদক ও প্রকাশক ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাম্প্রতিক দেশকালের উপদেষ্টা, রেডিয়েন্ট গ্রুপ ও রেডিয়েন্ট পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

অনুষ্ঠানে সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, হাটি হাটি পা করে দীর্ঘ এগারোটি বছর পাড়ি দিয়েছে সাম্প্রতিক দেশকাল। দেশ ও মানুষের কণ্ঠস্বর হিসেবে সাম্প্রতিক দেশকাল গণমানুষের কাছে সুপরিচিত। তিনি বলেন, সাম্প্রতিক দেশকাল সবসময়ই বাংলাদেশের জাতীয় স্বার্থ, গণমানুষের স্বার্থ তুলে ধরার চেষ্টা করে। নতুন বছরে বাঁক বদলের ভাবনা নিয়ে নতুন করে আমরা শুরু করেছি।

এ সময় তিনি এই মিডিয়া পরিবারের ত্রৈমাসিক দেশকাল ও ঢাকার বাইরের লেখক সমাজদের নিয়ে সম্প্রতি প্রকাশিত দ্বি-মাসিক শিল্পজনের প্রকাশ আরও কলেবর বৃদ্ধি করেছে বলেও উল্লেখ করেন।

সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, সমাজের নানা অনাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সাম্প্রতিক দেশকালের যাত্রা শুরু হয়। বাঁক বদলের এই ১১ বছরে আমরা ফিচার বেইজড পত্রিকার মাধ্যমে যেমন এগিয়ে যাবো, অনুরূপ খবরের ফলোআপ খুঁজতেও আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা পাঠকদের মুক্তচিন্তার জন্য আরও উন্মুক্ত প্ল্যাটফর্মে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

জাতিকে ভবিষ্যতের জন্য সামনে এগিয়ে নিতে মূল্যবোধের সঠিক শিক্ষা ও এর ব্যবহারিক প্রয়োগে সাম্প্রতিক দেশকাল অনন্য ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক বলেন, সাম্প্রতিক দেশকাল নীতি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আরও বদ্ধপরিকর হয়ে কাজ করবে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন চিন্তা তুলে ধরতে পত্রিকাটি কাজ করছে। আজকের এই দিনে বাঁক বদলের দিনে আরও ব্যতিক্রমী হয়ে সমাজের দর্পন হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীর, গল্পকার মনি হায়দার, সাবেক অতিরিক্ত সচিব ও কথাসাহিত্যিক প্রনব চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক রইসউদ্দিন আরিফ, অভিনয়শিল্পী লেখক ও শিক্ষক ফ্লোরা সরকার, লেখক ও শিক্ষক তানিম নওশাদ, গ্রীন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জিয়া উদ্দিন আহমেদ, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, বিশিষ্ট সাংবাদিক মনজুরুল হক, শিক্ষালোক সম্পাদক আলমগীর খান, কবি টোকন ঠাকুর, সাংবাদিক আমীন আল রশিদসহ আরও অনেকে।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

ট্রেন্ডিং নাও

মালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাসের...

পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির বসন্ত বরণ ১৪৩০ এবং পিঠা উৎসব

বাংলাদেশি কমিউনিটি পোল্যান্ডের উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে (Polna 7A, 00-625 Warszawa) অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ ১৪৩০ এবং পিঠা উৎসব। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে...

মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে কুয়েতে তিন বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে তিন বাংলাদেশিকে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য...

Related Articles

Bangladeshi PhD Researcher Advancing AI-Based Early Breast Cancer Detection

In the modern world, the application of Artificial Intelligence (AI), machine learning,...

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং অনুষ্ঠিত

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং গত ১৯ জানুয়ারী রোববার আটলান্টার...

কবি দাউদ হায়দারের অবস্থা কিছুটা ভালোর দিকে

জার্মানির বার্লিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি কবি দাউদ হায়দারের শারীরিক অবস্থা কিছুটা...

অন্টারিও’র উইন্ডসরে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন ও পিঠা উৎসব

ডিসেম্বর মাসটি বিশ্বব্যাপী বাংলাদেশি মানুষের জন্য বিজয় এবং গর্বের মাস। বিজয় দিবস...

ছাত্রহত্যার প্রতিবাদ জানিয়ে শেষ হলো কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব

কানাডা জার্নালের মূল উদ্দেশ্য তিনটি – কানাডার বিভিন্ন প্রান্তে থাকা লেখকদের মধ্যে...

ছোট্ট তমাল — ইশতিয়াক রুপু

হাঁটা পথে ঘাস দেখি না, স্মৃতির খেরো খাতা ! পথের পাশে রথ...

প্রথম শিশুতোষ মূকাভিনয়ের উপর প্রকাশিত বই ‘মূকাভিনয়ের আদর্শলিপি’

বাংলাদেশে নাটক-নৃত্য-সঙ্গীতের মত মূকাভিনয় শিল্পটি এখনও তার সঠিক জায়গাটি দখল করতে পারেনি।...

লস এঞ্জেলেসে ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন

লস এঞ্জেলেসে অনুষ্ঠিত কবিতা সম্মেলন ২০২৪-এ প্রথম শিশুতোষ মূকাভিনয়ের উপর প্রকাশিত বই...