বারী গ্রুপের বার্ষিক ডিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

Share

নিউ ইয়র্ক কমিউনিটিতে স্মল বিজনেসে দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান বারী গ্রুপের বার্ষিক ডিনার ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। গত ৩রা ফেব্রুয়ারি শনিবার লং আইল্যান্ডে বারী ম্যানসনে সিটি মেয়র এরিক অ্যাডামসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বারী গ্রুপের বার্ষিক ডিনার ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

বারী গ্রুপের কর্ণধার আসেফ বারী টুটুল এবং মুনমুন হাসিনা বারীর ডিক্সহিলের বাসভবন বারী এস্টেটে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারী হোম কেয়ারসহ বারী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বারী হোম কেয়ার তথা বারী গ্রুপের বিজনেস এর সাথে সম্পৃক্ত এমএলটিসি, ইন্স্যুরেন্স, মার্কেটর, ব্যাংকারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বারী গ্রুপের চেয়্যারম্যান মিসেস মুনমুন হাসিনা বারী সিটি মেয়র অ্যাডামসের উপস্থিতিকে স্বাগত জানান। তিনি বলেন, আমাদের পরিশ্রম এবং একাগ্রতায় বারী গ্রুপ আজ অজস্র মেধাবী নিবেদিতপ্রাণ কর্মীর সমন্বয়ে কমিউনিটিতে স্মল বিজনেসে দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান হিসেবে চিন্হিত হয়েছে। এই কৃতিত্ব বারী পরিবারের একার নয়। এই অর্জন বারী গ্রুপের প্রতিটি কর্মীর। আমাদের সকল কর্মীদের নিয়েই আমাদের বৃহত্তর বারী পরিবার। আপনারাই আমাদের শক্তি এবং সম্পদ।

সিটি মেয়র অ্যাডামস তার বক্তৃতায় বারী ফ্যামিলি এবং বারী গ্রুপের সাফল্যে তার মুগ্ধতার কথা প্রকাশ করেন। কমিউনিটিতে স্মল বিজনেসে দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান হিসেবে অজস্র মানুষের কাজের সংস্থান করার জন্য এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কয়েক হাজার মানুষকে হোম কেয়ার সেবা প্রদানের জন্য। তিনি আসেফ বারী টুটুলও চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারীর প্রশংসা করে বলেন, বারী দম্পতি অনুষ্ঠানটি কোন একটি হোটেলে আয়োজন না করে নিজেদের বাসভবনে করেছেন, এতে প্রমাণিত হয় বারী পরিবার তাদের কর্মীদের কতটা ভালোবাসেন। বারী গ্রুপ তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে আরো নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে, বারী ফ্যামিলির প্রতি শুভেচ্ছা জানান মেয়র। মেয়র বারী গ্রুপের কর্মীদের হাতে স্পেশাল এপ্রিশিয়েশন এওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত বারী হোম কেয়ার তথা বারী গ্রুপের বিজনেস এর সাথে সম্পৃক্ত এমএলটিসি, ইন্স্যুরেন্স, মার্কেটর, ব্যাংকার দের হাতেও বিশেষ সম্মাননা এওয়ার্ড তুলে দেন মেয়র এরিক এডামস।

বারী গ্রুপের বার্ষিক ডিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস

আসেফ বারী টুটুল মেয়র এরিক অ্যাডামসের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মেয়রের উপস্থিতি বারী গ্রুপের জন্য অমূল্য অনুপ্রেরণার। এই অনুপ্রেরণা বারী গ্রুপকে সামনের দিকে এগিয়ে যেতে আরো উৎসাহিত করবে। তিনি অতিথি ও এওয়ার্ড প্রাপ্তদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, আমরা একদিনে সাফল্যের এই স্বর্ণশিখরে উত্তীর্ণ হইনি। সমস্ত অভিবাসীদের মত আমাদের শুরুটাও ছিলো অনেক ত্যাগ এবং সংগ্রামের। মহান আল্লাহর অশেষ রহমত এবং আমাদের প্রায় তিন দশকের নিরলস পরিশ্রম এর ফলে আজ আমরা বারী গ্রুপের সবগুলি প্রতিষ্ঠানের মাধ্যমে অজস্র মানুষের কর্ম সংস্থান করতে পেরেছি। বিগত বছর গুলিতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কয়েক হাজার বৃদ্ধ, শারীরিক ভাবে চলাফেরায় অক্ষম মানুষকে আমরা হোম কেয়ার সেবা প্রদান করতে পেরেছি। বারী হোম কেয়ার এর সুনাম আজ সর্বত্র। এই অর্জন আমাদের কর্মী দের। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ এবং শক্তি। তাই তাদের কাজের মূল্যায়ন করতে, তাদেরকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানাতেই বারী ম্যানসনে আজকের এই বর্ণিল আয়োজন।

অনুষ্ঠানে বারী গ্রুপের সাফল্যকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মিসেস নার্গিস আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বারী ফ্যামিলি। উল্লেখ্য আসেফ বারী টুটল এবং মুনমুন হাসিনা বারীর যোগ্য তিন সন্তান আদিব বারী, সাবাহ বারী এবং মাহি বারীও পিতামাতার সাথে তাদের শ্রম এবং মেধা দিয়ে বারী গ্রুপের ধারাবাহিক সাফল্যের সাথে একাত্মভাবে সম্পৃক্ত।

Share

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

আপনাই জন্য

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

ট্রেন্ডিং নাও

গর্ভপাত নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ১৯ শতকের গর্ভপাত নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে৷ ১৮৬৪ সালের এক আইনে গর্ভপাতে সহায়তা করা চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুয়োগ রয়েছে৷...

মক্কা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা, জানাল পাকিস্তান

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন দেশ যোগ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে...

যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও বায়োমেডিকেল বিজ্ঞানী জাহিদুন্নবী দেওয়ান শামীম

জাহিদুন্নবী দেওয়ান শামীম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে সাইন্টিস্ট হিসেবে কর্মরত। রাজশাহী জেলার বাগমারা উপজেলায় জন্মগ্রহণকারী জাহিদুন্নবী দেওয়ান শামীম একাধারে চিকিৎসক, বায়োমেডিকেল...

Related Articles

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলেন আদালত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ আটকে...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...

ফ্রান্সে পাঁচ মহাদেশের সেরা শেফদের সঙ্গে লড়ছেন বাংলাদেশের আলী চৌধুরী

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্বের মর্যাদাপূর্ণ প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর চূড়ান্ত...

বিএনপি চায়না শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চায়না শাখার উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক...

রাশিয়ায় কারখানার আগুনে এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ

রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের...