মালয়েশিয়া–চীন সফর: বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

Share

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষ ও বাংলাদেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির মূলনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ এবং সেই অবস্থান থেকেই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন।

আজ শনিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মালয়েশিয়া ও চীন সফরের জন্য সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর তারেক রহমান এ কথা বলেন।

অধিবেশনে প্রধানমন্ত্রী ঢোকার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাঁর অনুপস্থিতিতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর সফরের জন্য ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

এ সময় স্পিকার বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্তের সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে।’ পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘ওয়েলকাম ব্যাক টু দিজ পার্লামেন্ট।’

এরপর বক্তব্য দেওয়ার অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাঁদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে “বাংলাদেশ ফার্স্ট” বা “বাংলাদেশ প্রথম”। আমি আমার অবস্থান থেকে আমার দেশের, দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।’

সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতিকে তিনি ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।’

সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। সে জন্য আমি সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের পক্ষে কাজ করতে তাঁকে উৎসাহ দেওয়ার জন্য তিনি সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞ। এ জন্য তিনি সব সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে অধিবেশনের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পরে কণ্ঠ ভোটে ধন্যবাদ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Share

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস সৌজন্য সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অফিসকক্ষে সাক্ষাৎ করেন...

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রায় ৪০০ কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।...

আপনাই জন্য

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস সৌজন্য সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অফিসকক্ষে সাক্ষাৎ করেন...

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রায় ৪০০ কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।...

ট্রেন্ডিং নাও

সিডনি বইমেলা : লেখক-পাঠকের পদচারণে উৎসবের আমেজ

বই-সাহিত্য-শিল্প-মেলা—বাংলাদেশি সংস্কৃতির এই অপরূপ দৃশ্যের দেখা মিলল অস্ট্রেলিয়ার সিডনিতে। প্রভাতফেরি দিয়ে শুরু হয়ে দিনভর লেখক-পাঠকের সরগরম, পদচারণ, আনন্দ-আয়োজনে অনুষ্ঠিত হলো সিডনির একুশে বইমেলা।...

অনন্য এক বাংলাদেশী-আমেরিকান পুলিশ অফিসার রাজুব ভৌমিক

ইচ্ছাশক্তি, একাগ্রতা আর কঠোর পরিশ্রম থাকলে মানুষ জীবনে কি না করতে পারে। কিছু মানুষের কাছে জীবন মানেই শুধু একটি মাত্র কাজ কিংবা কোনও...

অফশোর ব্যাংক নিয়ে পর্তুগালের লিসবনে সিটি ব্যাংকের রোড শো

প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরতে ৪ মার্চ পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংক আয়োজন করেছিলো রোড শো। সিটি...

Related Articles

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে দেশটি। একই...

‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আপনারা ‘হাসিনা কার্ড’ খেলবেন, আর...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড়...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

ভারতে বসে হাসিনা রাজনৈতিক বক্তব্য
দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে পারে ‘অস্বস্তি’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

দিল্লিতে বসে রাজনীতি করতে পারবেন না হাসিনা : ভারত
প্রত্যাবর্তনের আবেদন খতিয়ে দেখা হচ্ছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ...

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন

বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের...