আগরতলা বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে লন্ডনের বিক্ষোভ

Share

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে লন্ডনের ভারতিয় হাই কমিশনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং মানবাধিকার বিষয়ক সংগঠন ‘আমি বাংলাদেশ’। এসময় ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিষয়ক অপতথ্য সম্প্রচারের প্রতিবাদও করা হয়।

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরের লন্ডনের ভারতীয় হাইকমিশন (ইন্ডিয়া হাউস, অ্যাল্ডউইচ) এর সামনে এই বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

আয়োজকরা বলেন, এই নৃশংস হামলা শুধু একটি স্থাপনার উপর নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় গৌরবের উপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন, ত্রিপুরার বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশ-বিরোধী আগ্রাসনের একটি সাম্প্রতিক উদাহরণ। এসময় তারা দীর্ঘদিন ধরে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা,কাটা তারে ফেলানী খাতুনের নির্মম মৃত্যু,এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চনা—এসব ঘটনাগুলো ভারতের বাংলাদেশ-বিরোধী নীতির ধারাবাহিক চিত্র প্রকাশ করে।

প্রতিবাদের অন্যতম আয়োজক সংগঠন “আমি বাংলাদেশ”- এর প্রধান আহ্বায়ক ব্যারিস্টার শরীফ হায়দার মৃদুল বলেন, ভারতের সরকারের উচিত আগরতলা বাংলাদেশ হাই কমিশন অফিস হামলার সুষ্ঠু তদন্ত করা এবং প্রশ্ন তোলেন কেন আগরতলা হামলার সময় পুলিশ এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা সেদিন নীরব ভূমিকা পালন করেছে। তিনি আরো বলেন, আমরা প্রতিবেশীদের কাছে সম্মানের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রাখতে চাই যেখানে থাকবে আশা এবং শান্তির বার্তা, থাকবে না কোনো আগ্রাসন।

বাংলাদেশ থেকে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হামজা মাহবুব টেলি কনফারেন্স এর মাধ্যমে বক্তৃতা রাখেন। তিনি তিনি প্ৰবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ দেন জুলাই বিপ্লব থেকে এখন পর্যন্ত সবসময় তাদের পাশে থাকার জন্য। উল্লেখ্য ‘আমি বাংলাদেশ’ জুলাই এবং অগাস্ট মাসে বাংলদেশ এ বিপ্লবের সর্মথনে লন্ডনস্থ আলতাব আলী পার্ক এবং ট্রাফালগার স্কয়ারে হাজার মানুষের সমাগম করে বিপ্লবের পক্ষে জনমত তৈরী করেছে এবং এখনো একই চেতনায় বাংলাদেশী জাতীয়তাবাদ কে সমুন্নত রাখার প্রচেষ্টায় আছে।

আমি বাংলাদেশ এর মুখপাত্র মাসকসুদুল হক শাকুর বলেন, ফেলানির মতো হাজারো বাংলদেশী ইন্ডিয়ান বর্ডার এ গত পাঁচ দশক এ খুন হয়েছে ইন্ডিয়ান BSF দ্বারা, এর বিচার হতে হবে এবং এধরনের সকল হত্যা বন্ধ করতে হব।

লন্ডন কমিটির আহ্বায়ক নাইমুল ইসলাম (আতিফ) বলেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট সকল এলিগেশান বন্ধ করে ৭৮ জন নাবিককে ফেরত দিতে বলে।

এসময় আরও বক্তব্য দেন, জাহানারা আক্তার শিমলা, আবু তাইয়েব, সৌরভ, সেলিম মাহমুদ, মোঃ কামরুল হাসান ভুইঁয়া, মোঃ ফারুক, আরাফাত শেখ প্রমূখ।

এসময় প্রতিবাদকারীরা ৭ দফা দাবী পেশ করেন। দাবীগুলো হলে-
১। ত্রিপুরার হামলার জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
২। সীমান্তে সকল বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
৩। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
৪। কাটা তারের মৃত্যুফাঁদ অবিলম্বে সরাতে হবে।
৫। উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৬। ত্রিপুরার হামলায় জড়িত উগ্র হিন্দুত্বাদী নেতাদের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে।
৭। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ করতে হবে।

প্রতিবাদ সমাবেশ থেকে আয়োজকেরা একটি স্মারকলিপি দেয়ার জন্য চেষ্টা করলেও তা পরবর্তীতে ‘Indian High Commission, Indian House’ তা গ্রহন করতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, “আমি বাংলাদেশ”একটি তৃণমূল মানবাধিকার সংগঠন, যা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং দেশের জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য কাজ করে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

এক দশকের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন সাংবাদিক মুশফিক

প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাসিত...

প্রবাসীরা বন্ধু হিসেবে দেশের পাশে থাকে: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘প্রবাসীরা সব সময় বন্ধু হিসেবে দেশের পাশে থেকেছেন। দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় প্রবাসীদের প্রেরিত...

শিগগিরই বাংলাদেশে আসছে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল: গর

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং শিগগিরই একটি প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...