দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

Share

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার রাতে তারা নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের, একজনের বাড়ি মুন্সীগঞ্জে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচরের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)। এ ছাড়া একই ঘটনায় নিহত হয়েছেন আলীরটেকের তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক (৫৫)।

স্থানীয়রা জানায়, গতকাল স্খানীয় সময় রাতের প্রথম প্রহরে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রওশন আলীর ভাই রতনের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে নিহতদের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছানোর পর থেকেই স্বজন ও প্রতিবেশীদের ঢল নামে তাদের বাড়িতে। কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা।

নিহত আপন আহমেদের বাবা মুদিদোকানি আলী মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পেটের দায়ে ছেলেকে বিদেশ পাঠাইছিলাম। সোমবারই শেষ কথা হইছিল। সেদিনও রোজা রাখছিল। সকালে খবর পাইছি, আমার সব শেষ হয়ে গেছে। কেন যে ছেলেকে বিদেশ পাঠাইলাম!’

এদিকে, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী দাবি করেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে আগুন দেয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের বাড়ি আলীরটেকে এবং একজনের বাড়ি বক্তাবলীতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। সরকারের পক্ষ থেকে যে সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যাবে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ থাকছে না
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে...

সিডনিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের সমুদ্রভ্রমণ

অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন তাদের ১২তম বছর সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করেছে। এ মাইলফলক উদ্‌যাপন উপলক্ষে সংগঠনের পরিচালনা...

আওয়ামী লীগের বিজয়ে রিয়াদে আনন্দ উৎসব অনুষ্ঠিত

আওয়ামী লীগের বিজয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...