ঈদুল ফিতরের জামাতে বিপন্ন ফিলিস্তিন এবং বিশ্ব শান্তির জন্য মোনাজাত

Share

নিউইয়র্কসহ উত্তর আমেরিকার সর্বত্র পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ১০ এপ্রিল বুধবার আকাশ মেঘলা থাকলেও দিনের অগ্রভাগে বৃষ্টিপাত হয়নি। ফলে নির্বিঘ্নে জামাত আদায় করেছেন মুসল্লিরা। মসজিদ ভবনের বাইরে বড় বড় উদ্যান, প্রাঙ্গন এবং সড়কপথ বন্ধ করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাত থেকে ফিলিস্তিনের বিপন্ন মানুষের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশিরা দেশ ও বিশ্বের সর্বত্র শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন।

জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের এবছর ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে সেন্টার প্রাঙ্গনে। সকাল ৮টা, ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত জামাতে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল। আমেরিকা মুসলিম সেন্টার (এএমসি)-এর উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায় মসজিদ প্রাঙ্গণে এবং অপর ২টি জামাত অনুষ্টিত হয় সকাল ১০টা ও সকাল ১১টায় যথাক্রমে মসজিদ সংলগ্ন রুফস কিং পার্কে। জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে এবছর প্রথম ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে সকাল সাথে ৭টা ও সাড়ে ৮টায় সেন্টারের নিজস্ব নতুন ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা)। এই জামাতে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা ছিল। জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়, তৃতীয় জামাত সকাল সাড়ে নয়টায় এবং চতুর্থ জামাত সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাত ছাড়া অন্য সব জামাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা ছিল।

হলিসউডের মসজিদ আল রায়ানের উদ্যোগে ঈদের ২টি জামাত, যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। ম্যানহাটানের ইসলামিক কাউন্সিল অব আমেরিকা (মদিনা মসজিদ)-এর উদ্যোগে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় মসজিদ সংলগ্ল ওপেন রোড পার্কে। ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় ম্যাকডোনাল্ড এভিনিউতে (চার্চ এভিনিউ ও এভিনিউ সি’র মাঝে)।

ব্রঙ্গকস, ওজন পার্কসহ নিউইয়র্কে বাংলাদেশীদের দেড় শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের বাইরে উত্তর আমেরিকার সর্বত্র বাংলাদেশিবহুল এলাকায় ঈদের নামাজে ছুটে গেছেন স্বদেশিরা। বুধবার কর্মদিবস হওয়ায় অনেকেই কাজ থেকে ছুটি নিয়েছেন। যাদের ছুটি নেয়ার অবকাশ নেই, তারা জামাত আদায় করেই কাজে ছুটে গেছেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা

বাংলাদেশের সঙ্গে মিল রেখে ২১শের প্রথম প্রহরেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। গৌরব ও শোকের দিনটিতে বাঙালীদের সঙ্গে...

কার্ডিফে প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সেমিনার অনুষ্ঠিত

কার্ডিফে বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ...

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। ২৫ জানুয়ারী, বৃহস্পতিবার ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...