মালয়েশিয়ায় প্রবাসীদের আইকন নীরব হোসেন

Share

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন অজস্র বাংলাদেশি। তারা প্রতিনিয়ত মেধা আর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে করছেন সমৃদ্ধ। তাদেরই একজন শরীয়তপুরের মো: নীরব হোসেন। যিনি মালয়েশিয়ায় কৃষি ব্যবসা (সালাদ বাগান) করে সফল হয়েছেন। এখন নিউজিল্যান্ডে ব্যবসার সম্প্রসারণ করতে যাচ্ছেন।

নীরবের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মনুয়া গ্রামে। তার বাবার নাম মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আজিজ। নীরব উচ্চ শিক্ষার জন্য ২০০১ সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে শুরু করেন হোটেল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে খন্ডকালীন চাকরি শুরু করেন নীরব। চাকরির সুবাদে পরিচয় হয় বৃটিশ নাগরিক অ্যালেস্টারের সঙ্গে। দু’জনই একটি থ্রি-স্টার রেস্টুরেন্টে চাকরি করতেন।

নীরবের ইচ্ছা ছিল মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে ইউরোপের উন্নত কোনো দেশে পাড়ি জমানো। কিন্তু সহকর্মী অ্যালেস্টারের পরামর্শে মালয়েশিয়াতেই থেকে যান নীরব। তিনিই মূলত নীরব হোসেনকে পরামর্শ দেন মালয়েশিয়াতে সালাদ ফার্ম করার। সেই থেকে স্বপ্ন দেখতে শুরু করেন স্বপ্নবাজ তরুণ নীরব হোসেন।

এদিকে মালয়েশিয়ার যে কলেজে নীরব পড়ালেখা করছিলেন সেখানকার এক সহপাঠীর সঙ্গে নীরবের বন্ধুত্ব গড়ে উঠে। সেই বান্ধবীর নাম ফাতেমা বিনতে ইসমাইল। তিনি মালয়েশিয়ার পাহাং রাজ্যের রয়েল পরিবারের সন্তান। বন্ধু ফাতেমার সঙ্গে স্বপ্নের (কৃষি ব্যবসা) কথা শেয়ার করেন নীরব। একদিন ক্লাস শেষে এ নিয়ে আলাপ করার সময় ফাতেমা নীরবকে গ্যান্টিং হ্যাইল্যান্ডে নিজেদের কৃষিজমির কথা বলেন। নীরবকে এক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন ফাতেমা। কথামতো ফাতেমা তার বাবা ইসমাইল উদ্দীনের সঙ্গে নীরবের পরিচয় করিয়ে দেন।

ইসমাইল উদ্দিন নীরবকে কৃষি ফার্ম গড়তে সব ধরনের সহায়তা করেন। ইসমাইল উদ্দিনের সহায়তা নিয়ে কুয়ালালামপুর থেকে ৪৭ কিলোমিটার দূরে সমতল ভূমি থেকে ৮৫০ মিটার উপরে পাহাড়ের উপর গ্যান্টিং নামক স্থানে স্বল্প পরিসরে চাষাবাদ শুরু করেন নীরব। সেখানে সালাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্ভিদ ও সবজি চাষ শুরু করেন। মালয়েশিয়ার আকার হাসিল এসডিএন.বিএইসডি নামে একটি কোম্পানির তত্ত্বাবধানে সালাদ বাগানটি গড়ে তোলেন তিনি। বাগানের নাম দেন গ্যান্টিং গ্রিন গার্ডেন।

পরিশ্রম আর একাগ্রতার সুবাদে সফলতার দেখা পান নীরব। নীরবের সালাদ ফার্মটি এখন ৫ একর জমিতে রূপান্তরিত হয়েছে। এখানে উৎপাদিত হয় বিশ্বমানের কয়েক প্রকার সালাদ পাতা; যার মধ্যে আছে লোল্লো বিয়ানদো, রেডিসচিও, ওয়াটারক্রেস, বাটার লেটুস, রকেট/আরুগুলা, রেড ওরাস, গ্রিন রোমাইন, ড্যান্ডেলিয়ন। বিশ্বের জনপ্রিয় সব সালাদ পাতার পাশাপাশি মুখোরোচক লেটুসপাতাও চাষ হয় নীরবের বাগানে।

নীরবের বাগানের সালাদের উপাদান বিক্রি হয় মালয়েশিয়ার ফাইভ স্টার হোটেল, কেএফসি, ম্যাকডোনালস, নান্দুস, স্টারবাক্স, বড় বড় সুপারশপে। এছাড়া সিংগাপুর এবং দুবাইতেও রফতানি করা হয়।

সালাদ ফার্মের জন্য ব্যবহৃত বিজ থেকে শুরু করে সব ধরনের ইকুইপমেন্ট জার্মানি থেকে আমদানি করেন নীরব। টেকনোলজি ব্যবহার করা হয় ইউরোপ ও অস্ট্রেলিয়ার।

নীরব হোসেন জানান, বর্তমানে তার ফার্মে ৭জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। তারাই মূলত ফার্মটির দেখভাল করে থাকেন। নীরব বলেন, ওই সাত কর্মী আমার পরিবারের সদস্যের মতো। আমি যখন অন্যান্য দেশে ব্যবসার জন্য যাই তখন তারা নিজ দায়িত্বে ফার্মটি দেখাশোনা করেন। ইতোমধ্যে তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে সালাদ পন্য বিপননের জন্য যোগাযোগ করেছেন। এর মধ্যে নেদারল্যান্ডের এনজা কোম্পানি, টোকিওর সাকাতা ও জার্মানির বায়ার নামে ৩টি নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে।

জানা গেছে, মালয়েশিয়ায় বাগান করে সফল হওয়ার পর নীরব এবার নিউলিল্যান্ডেও সালাদ বাগান করতে যাচ্ছেন। আগামী জুনে তিনি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। সেখানে সালাদ ফার্ম করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নীবর শুধু ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করেছেন। প্রবাসী বাংলাদেশিদের নানাবিধ সহায়তার পাশাপাশি তিনি মালয়েশিয়া আওয়ামী-যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যপদ পেয়েছেন।

দেশের গণ্ডি পেরিয়ে তিনি মালয়েশিয়াতে ২০১৫ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে মাঠে নামেন নীরব হোসেন। স্পিড পাওয়ার ইন্টারন্যাশনাল তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ-২০১৫ টুর্নামেন্টে ১১টি দেশের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের চেরাস ব্যাডমিন্টন স্টেডিয়ামে। সেখানে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি মার্শালআর্টে ব্লাকবেল্ট প্রাপ্ত।

এত পরিচয় ছাপিয়ে নীরব হোসেন নিজেকে বিদেশের মাটিতে বাংলাদেশি কৃষক বলতে গর্ববোধ করেন। সবমিলে মালয়েশিয়ায় প্রবাসীদের আইকন নীরব।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

ট্রেন্ডিং নাও

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাঁরা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন।...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়ন দিলেন বাইডেন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানায়। হোয়াইট...

ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজধানীর গ্রীন রোডে অবস্থিত ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১০ মহরম,পবিত্র আশুরা উপলক্ষ্যে রোববার (৬ জুলাই) ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি....

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার...

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের যাত্রা

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের...