ক্রাইসিস কমিউনিকেশন গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ৪ বাংলাদেশি গবেষক

Share

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারিখাতের কমিউনিকেশন ক্রাইসিস নিয়ে গবেষণার জন্য চারজন বাংলাদেশি কমিউনিকেশন গবেষক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক যোগাযোগ গবেষকদের অন্যতম শীর্ষ বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের ৭৬তম বার্ষিক সম্মেলনে সম্প্রতি এই পুরস্কার প্রদান করা হয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে অনুষ্ঠিত এ সম্মেলনেপ্রায় ৩,৪০০ জন কমিউনিকেশন গবেষক অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত গবেষকরা হলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা উইলমিংটনে কমিউনিকেশন স্টাডিজ বিভাগের ইনকামিং সহকারী অধ্যাপক ড. নাজমা আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরায় পিএইচডি গবেষক মো. সাঈদ আল-জামান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার পিএইচডি গবেষক এ কে এম জামির উদ্দিন।

গবেষকরা ‘সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন: এ কেস স্টাডি অব বাংলাদেশ এয়ার ফোর্স জেট ক্র্যাশ’ শীর্ষক গবেষণার জন্য এই স্বীকৃতি পান। এটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (ICA) থেকে Top Paper Award অর্জন করে।

গবেষণায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের সরকারিখাতে ক্রাইসিস কমিউনিকেশন এবং জাতীয় গণমাধ্যম কীভাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগ করেছে তা বিশ্লেষণ করা হয়। সংকটকালীন যোগাযোগের গতিবিধি বোঝার জন্য গবেষকরা সরকারি প্রেস বিজ্ঞপ্তি এবং দেশের প্রধান সংবাদপত্রগুলোতে প্রকাশিত ৫০০-এর বেশি প্রতিবেদন বিশ্লেষণ করেন।

গবেষণার লক্ষ্য ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটের দেশগুলোতে উচ্চঝুঁকিপূর্ণ সরকারিখাতে ক্রাইসিস কমিউনিকেশন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থাপনার জন্য একটি তাত্ত্বিক কাঠামো তৈরি করা। ফলাফলের ভিত্তিতে গবেষকরা ‘কেয়ার-সেন্টার্ড গভর্নমেন্ট ক্রাইসিস কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক’ নামে একটি কাঠামো প্রস্তাব করেন, যেখানে সহমর্মিতা, মানবিকতা, নৈতিক জবাবদিহিতা এবং দ্রুত ও সঠিক তথ্য বিনিময়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষণা দলের সদস্য ড. খাইরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটের অনেক দেশে সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দ্বারা গভীরভাবে প্রভাবিত। ইতিহাসগতভাবে সরকারের প্রতি অবিশ্বাস, দুর্বল গণতান্ত্রিক চর্চা এবং স্থানীয় সাংস্কৃতিক প্রত্যাশা সংকটকালে সরকার, গণমাধ্যম ও জনগণের পারস্পরিক যোগাযোগকে প্রভাবিত করে।

তিনি আরও বলেন, সরকারিখাতে ক্রাইসিস কমিউনিকেশন শুধুমাত্র তথ্য প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বচ্ছ এবং মানবিকতাভিত্তিক যোগাযোগ জনআস্থা বৃদ্ধি, সরকার–গণমাধ্যম সম্পর্ক উন্নয়ন এবং সংকটকালে প্রাতিষ্ঠানিক বৈধতা শক্তিশালী করতে সহায়তা করতে পারে।

গবেষক দল আশা প্রকাশ করেন, প্রস্তাবিত এই কাঠামো নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা এবং যোগাযোগ পেশাজীবীদের জন্য উন্নয়নশীল দেশসহ অনুরূপ চ্যালেঞ্জপূর্ণ প্রেক্ষাপটে সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন কৌশল উন্নত করতে কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

বেড়েছে জীবনযাত্রার ব্যয়; বাসযোগ্যতার সূচকে নেমেছে টরোন্টো

চলতি বছরে প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে বিশ্বের শীর্ষ ১০ বাসযোগ্য শহরের তালিকায় নেই কানাডার টরোন্টো। এবার সূচকে শহরটির অবস্থান ১৬ তম। জীবনযাত্রার ব্যয়...

যুক্তরাষ্ট্রের ভিসার ফি বাড়লো ২০৫০ শতাংশ! নিয়মেও আসছে কড়াকড়ি

দীর্ঘ আট বছর পর বাড়তে চলেছে এইচ-১বি, এল-১, ইবি-৫ সহ যুক্তরাষ্ট্রের একাধিক ভিসার ফি। গত ৩১ জানুয়ারি এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে বাইডেন...

রেমিট্যান্স যোদ্ধাদের সৌদি আরবে যেতে টিকার বাধ্যবাধকতা নেই

রেমিট্যান্স যোদ্ধা তথা প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যেতে মেনিনজাইটিসের টিকা নেওয়ার বাধ্যবাধকতা নেই। মঙ্গলবার (২১ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...