অফশোর ব্যাংক নিয়ে পর্তুগালের লিসবনে সিটি ব্যাংকের রোড শো

Share

প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরতে ৪ মার্চ পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংক আয়োজন করেছিলো রোড শো। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন অফশোর ব্যাংকে বিদেশি মুদ্রা ডলার ও ইউরোর আমানত বাড়ানোসহ প্রবাসীরা কিভাবে ফিক্সড ডিপোজিট করে লাভবান হতে পারে তা তুলে ধরেন। এসময় প্রায় পাঁচশত প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সিটি ওক মানদো রেস্তোয়রায় আয়োজিত রোড শো তে প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন,পর্তুগালস্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুল্যার লায়লা মুনতাজেরী দীনাসহ পর্তুগালের প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্টজন।

অফশোর ব্যাংকে অর্থ জমা রাখা প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, পর্তুগালের বসবাসরত যে কেউ অফশোর ব্যাংকে ন্যূনতম ১০০০ হাজার ইউএস ডলার বা ইউরো তিন মাস থেকে পাঁচ বছর পর্যন্ত জমা রাখলে ৬.৫% থেকে ৮.২৫% পর্যন্ত লাভ পাওয়া সম্ভব। একই সাথে জমার ক্ষেত্রে সর্বোচ্চ ডিপোজিটের কোন সীমা নেই।

তিনি আরও বলেন, সিটি ব্যাংকের এই নতুন প্রোডাক্ট আরো অনেক বিশেষায়িত সুবিধা প্রদান করছে যেন তাদের এই অফশোর ব্যাংকিং সেবা প্রবাসী বাংলাদেশীদের সম্পদ বৃদ্ধির জন্য সেরা অফার ওঠে।

মাসরুর আরেফিন জানান, প্রবাসী ব্যক্তি বা কোম্পানির পক্ষে বাংলাদেশে তার আত্মীয়-স্বজনও এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট চালু করতে পারবেন। জমা করা টাকা লাভসহ যে কোনো সময়ে দেশের বাইরে নিয়ে যেতে কোনো বাধা নেই এবং এজন্য কোনো পূর্বানুমোদনের প্রয়োজন নেই।

উপস্থিত অতিথিদের প্রশ্নের পর মাসরুর আরেফিন বলেন, ‘অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট প্রোডাক্ট নিয়ে পর্তুগাল প্রবাসীদের আন্তরিক আগ্রহ উদ্দীপনায় তারা অভিভূত। এই আয়োজনের মাধ্যমে তারা প্রবাসী জনগোষ্ঠীর প্রতি সিটি ব্যাংকের দায়বদ্ধতা প্রকাশের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির বিকাশে জোর অংশগ্রহণের অঙ্গীকার পূরণ করছেন।

বিশ্বের অন্যান্য স্থানেও আগামীতে সিটি ব্যাংক একই ধরনের আয়োজন করবে এবং দেশের ডলার সঙ্কট দূরীকরণে জোর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে পর্তুগালের এমন আয়োজন করার জন্য সিটি ব্যাংককে ধন্যবাদ জানিয়ে কমিউনি ব্যক্তিত্ব রানা তাসনিম বলেন, লিসবনের অনেক ব্যবসায়ী রয়েছে যাদের অর্থ অলস পড়ে আছে। তারা যদি পর্তুগালে এই অর্থ রাখে তাহলে তাদের সর্বোচ্চ সুদের হার ২ দশমিক ৯ শতাংশ হতে পারে। কিন্তু সিটি ব্যাক্ত সর্বোচ্চ ৮ দশমিক ২৫ শতাংশ লাভ দিচ্ছে। তাই যাদের অর্থ অলস পরে আছে তারা যদি অর্থ ব্যাংকে রাখে তাহলে তারা আরও বেশি লাভবান হতে পারবে।

বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, অফশোর ব্যাংকে অর্থ রাখলে বেশি মুনফা। যা প্রবাসে থাকা মানুষদের জন্য অনেক ভালো একটি উদ্যোগ। আমরা চাই লিসবনে সিটি ব্যাংক তাদের ব্যাংকিং সেবা চালু করুক। যাতে করে লিসবনসহ পর্তুগালে থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা দেশের ব্যাংকে সহজে লেনদেন করতে পারে।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবসে ‘নারীকথা’ অনুষ্ঠান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে ‘নারীকথা’ শিরোনামে এক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ)। শনিবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক...

ডিসি বইমেলা : শেষ আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আশা

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের চিন্তা, চেতনা ও মননকে আরও বিকশিত করা ও বাংলাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

১৮ দিনে রেমিট্যান্স এল ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...