এপ্রিল-জুন প্রান্তিক: দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

Share

চলতি ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত আয়ের পুনর্বিনিয়োগ।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচিত প্রান্তিকে নিট পুনর্বিনিয়োগকৃত আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ বেড়ে ২৬০ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, এটি ইতিবাচক ইঙ্গিত দেয় যে বাংলাদেশে ব্যবসারত বিদেশি প্রতিষ্ঠানগুলো মুনাফা করছে এবং সেই মুনাফা বাইরে না পাঠিয়ে দেশেই পুনরায় বিনিয়োগ করছে।

অন্যদিকে, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে নতুন পুঁজি বা নিট ইকুইটি মূলধন ৪ দশমিক ৭৭ শতাংশ কমে ৭৭ দশমিক ৪২ মিলিয়ন ডলারে নেমেছে। এছাড়া নিট আন্তঃকোম্পানি ঋণ ৮৫ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬১ মিলিয়ন ডলারে। এ খাতে ৩৩৩ দশমিক ৮০ মিলিয়ন ডলারের ঋণপ্রবাহ এলেও বিদ্যমান ঋণের বড় অংশ পরিশোধ করায় নিট প্রবাহ কমেছে।

ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের পরিস্থিতি: 

আলোচিত প্রান্তিকে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বাইরে নিট এফডিআই ২০ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮০ দশমিক ৮৮ মিলিয়ন ডলারে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিট এফডিআই এসেছে ৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার; যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৩৩ শতাংশ কম হলেও আগের প্রান্তিকের (০ দশমিক ৪২ মিলিয়ন ডলার) তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

এ বিষয়ে ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচি বলেন, ‘বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও জ্বালানির উচ্চমূল্যের মধ্যেও এফডিআই বৃদ্ধি ইতিবাচক। বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক বিনিয়োগকারীদের মনোভাব সতর্ক থাকায় নতুন ইকুইটি মূলধন আকর্ষণ চ্যালেঞ্জিং হলেও পুনর্বিনিয়োগকৃত আয়ের বড় প্রবৃদ্ধি বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের গভীর আস্থার প্রমাণ দেয়।’

তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ পরিবেশের মৌলিক সংস্কারে কাজ করছি। বর্তমানে আমাদের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে থাকা প্রকল্পগুলোকে বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া এক দশকের বেশি সময় আটকে থাকা চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্পের উন্নয়নকাজ এখন দ্রুত এগোচ্ছে, যা ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে এবং একে ঘিরে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ রয়েছে। আমাদের লক্ষ্য আলোচনাকে বাস্তবে রূপ দিয়ে নতুন কারখানা ও কর্মসংস্থান সৃষ্টি করা।’

Share

সর্বশেষ সংযোজন

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটি...

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংকটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ...

এপ্রিল-জুন প্রান্তিক: দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

চলতি ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪৬...

নোবেল লরিয়েটদের নোবেল জয়ের মুহূর্ত

কেউ ঘুমাচ্ছিলেন, কেউ ক্লাস নিচ্ছিলেন, কেউ আবার পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে ফোনই বন্ধ রেখেছিলেন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি নোবেল পাওয়ার খবরও অনেকের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

গ্রিসে হার্ট অ্যাটাকে বাংলাদেশি যুবকের মৃত্যু

গ্রিসের রাজধানী এথেন্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রুম্মান আহমদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার দিবাগত রাতে এথেন্সের স্থানীয়...

প্যারিসে শেষ মুহূর্তে স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা জানাতে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

Related Articles

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...

নোবেল লরিয়েটদের নোবেল জয়ের মুহূর্ত

কেউ ঘুমাচ্ছিলেন, কেউ ক্লাস নিচ্ছিলেন, কেউ আবার পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে ফোনই...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...