যুক্তরাষ্ট্রে যেতে হলে ফেসবুকে যা পোস্ট করবেন না

Share

অনেকেই পড়াশোনা, ব্যবসা বা ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার আশা করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা এখন সহজ নয়। যুক্তরাষ্ট্রে ভ্রমণে সামাজিক যোগাযোগের মাধ্যমে করা আপনার বিভিন্ন পোস্টের ওপর গবেষণা চলে। ভিসা পাওয়ার আগে বাধ্যতামূলকভাবে সোশ্যাল মিডিয়ার বিস্তারিত তথ্য এখন দেওয়া লাগে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্কিত অনেক পোস্টের কারণে যুক্তরাষ্ট্র আপনাকে ভিসা না দিতে পারে। তাই যাঁরা যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী, তাঁদের সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেওয়ার আগে সচেতন থাকতে হবে।

জেনে নিন কোন কোন পোস্ট করা যাবে না:

রাজনৈতিক পোস্ট
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের ওই দেশ সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে করা পোস্ট বিশ্লেষণ করে মনোভাব বুঝতে চাওয়া হয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়টি আগে দেখা হয়। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে কোনো পোস্ট করা ঠিক হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের নিয়ে তৈরি মিম, বিকৃত ছবি বা কোনো মন্তব্য শেয়ার করা বা রিটুইট করা থেকেও বিরত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের নীতিমালার সমালোচনা করা যাবে না। যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট থেকেও দূরে থাকতে হবে।

সহিংস পোস্ট
ফেসবুকে সহিংস কোনো পোস্ট দেওয়া বা পোস্ট শেয়ার করা যাবে না। সহিংসতার সমর্থনে কোনো পোস্ট দিলে বা বিশেষ কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে পোস্ট দেওয়া হলে তা ভালো চোখে দেখে না যুক্তরাষ্ট্র। কারও প্রতি বিদ্বেষ প্রকাশ করে টুইটার ও ফেসবুকে পোস্ট দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তা বিশেষভাবে খতিয়ে দেখে। অনেক সময় এ কারণে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়।

হইহুল্লোড়
বন্ধুদের নিয়ে হইহুল্লোড় করে পার্টি করা, মাদক গ্রহণের ছবি বা তথ্য প্রকাশ করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কম। অ্যালকোহল, গাঁজা, এমনকি ধূমপানের ছবিতেও সন্দেহ তৈরি হলে আপনাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। বন্ধুদের সঙ্গে পার্টির ছবি পোস্টের কারণে আপনার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরা থেকে যাবে।

যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার ঘোষণা
অনেকেই আড়ম্বর করে ফেসবুক বা টুইটারে ‘আমেরিকা যাচ্ছি, সেখানে স্থায়ীভাবে বসবাস করব’—এসব পোস্ট দেন। যাঁদের লেখাপড়া বা কাজ শেষে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার বাসনা রয়েছে, তাঁদের ভিসা পাওয়া কঠিন। তাই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার গোপন বাসনা কখনো সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ঠিক নয়।

অশ্লীল পোস্ট
অনেকেই ফেসবুক টাইমলাইনে অশ্লীল পোস্ট শেয়ার করেন। আবার কেউ কেউ কারও ওপর ক্ষিপ্ত হয়ে ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দেন। ফেসবুকে আপনার রাগের বা ক্ষিপ্ত হওয়ার ছবি বা ভিডিও পোস্ট দেওয়া বোকামি। সবচেয়ে বড় বোকামি কোনো অশ্লীল ছবি, ভিডিও বা মন্তব্য সেখানে রাখা। এসব পোস্ট দেখে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা নেয় অভিবাসন কর্তৃপক্ষ। তাই উল্টাপাল্টা পোস্ট না দিয়ে যেসব পোস্ট আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, তেমন পোস্ট টাইমলাইনে রাখুন।

পোস্ট মুছলে সন্দেহ বাড়ে
যুক্তরাষ্ট্রে যাওয়ার আশায় যদি টাইমলাইনে কোনো বিতর্কিত পোস্ট মুছে ফেলেন, তবে তাতে সন্দেহ আরও বাড়ে। পোস্ট মুছে ফেলা বা পোস্ট শুধু প্রাইভেট করে ফেললে অভিবাসন কর্তৃপক্ষকে ফাঁকি দিতে পারবেন না। কোনো কিছু গোপন করার চেষ্টা তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তাই কোনো পোস্ট দেওয়ার চিন্তা করা উচিত। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

জামায়াত-শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত-শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে তিনি জানান। আজ মঙ্গলবার সচিবালয়ে...

I used headset that made me feel like I’m living in the future

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

চলতি বছরেই নির্বাচনের দাবি জানিয়ে ৭ বিষয়ে বিএনপি-খেলাফত মজলিসের একাত্মতা ঘোষণা 

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও খেলাফত মজলিস। একইসঙ্গে পতিত ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য জোরদার করাসহ সাতটি...

Related Articles

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...