পুনঃনিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু

Share

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে পুনঃনিয়োগ পেলেন মোঃ আবু জাফর রাজু। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছে।

শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু জাফর রাজু ২০১৯ সাল থেকে এ পদে অত্যন্ত সততা, দক্ষ্যতা ও সুনামের সাথে কর্মরত আছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পিতা আব্দুল জব্বারকে স্নেহ করতেন ও ভালবাসতেন। ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ১৯৬২ সালে ২১শে ফেব্রুয়ারিতে প্রভাতফেরী, প্ল্যাকার্ড প্রদর্শন ও শোভাযাত্রা করার কারণে গ্রেফতার হন এবং কারাবরণ করেন। তিনি ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ঐতিহাসিক ৬-দফা আন্দোলন, ’৬৮-র আগরতলা যড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, এবং ’৯০-র স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সহপরিবারের নিমর্মভাবে হত্যার পর আব্দুল জব্বার ১৭ আগস্ট কুলাউড়া শহরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন। এ জন্য তাঁকে বেশ কয়েকবার কারাবরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। বঙ্গবন্ধুর অন্যতম খুনি মেজর নুর তাঁকে রাতভর কারাগারে অমানুষিক নির্যাতন করে এবং ভোরে ব্রাশ ফায়ার করতে উদ্ধত হলে মহান আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে বেচেঁ যান। মুক্তি পেয়ে পুনরায রাজনৈতিক কার্যক্রম শুরু করলে আবারও তিনি গ্রেফতার হন এবং কারাবরণ ও নির্যাতনের শিকার হন। মোহাম্মদ আবু জাফর রাজু প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে থাকাকালিন অবস্থায় কুলাউড়া সংসদীয় আসনের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি গত চার/পাঁচ বছরে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব প্রেরণ করেছে।

তিনি বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় ভবন নির্মাণ, মেরামত ও সংস্কারে অর্থ বরাদ্দ, প্রাথমিক বিদ্যালয়ে ভবণ নির্মাণ, সেতু-ব্রীজ-কালভার্ট, হাসপাতাল-স্বাস্থ্য কমপ্লেক্স আসন সংখ্যা বৃদ্ধি ও ভবন নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, শ্বশান, গির্জা উন্নয়ন, রাস্তা পাকাকরণ, খেলাধুলা সামগ্রী বিতরণ ও খেলাধুলার মাঠ উন্নয়ন কুলাউড়া উপজেলায় স্ট্রীট লাইট স্থাপনসহ ব্যাপক উন্নয়ন করেছেন। মৎস্য গবেষণা ইনস্টিটিউট নির্মাম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, উপজেলা যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণ, টেক্সটাইল ইনন্জিনিয়ারিং কলেজ নির্মাণ, নিউরোসাইন্স ফাউন্ডেশন থেকে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান, মহিলা ও শিশু দের জন্য মা শিশু হাসপাতাল নির্মাণের প্রস্তাব, ৫০টি সেলাইমেশিন বিতরণ ও ১৮৮ জনকে আর্থিক অনুদান প্রদান। এছাড়াও অসহায় গরীব, দুস্থঃ ও প্রতিবন্ধী এবং কিডনী, লীভার, ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান ও করোনা মহামারীতে খাদ্য সহায়তা ও শীত বস্ত্র বিতরণ সহ নানা সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।

আবু জাফর রাজু ও নাইমা ইয়াসমিন ও নাইমা ইয়াসমিন আহমেদ আরিয়ান ও আহমেদ আরশমান নামে দুই পুত্র সন্তানের জনক। তিনি ২০১৮ ও ২০২১ সালে পবিত্র ওমরা ও ২০২৩ সালে পবিত্র হজ্ব পালন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পবিত্র ওমরা পালন করেন।

এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, জাপান, ইটালি, স্পেন, আজারবাইজান, মালদ্বীপ, ভারত, সংযুক্ত আরব আমীরাত, সৌদি আরব, সুইজারল্যান্ড সহ আরও বিভিন্ন দেশ সফর করেছেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের...

খেলোয়াড় হিসেবে মালয়েশিয়ায় পাচার: সিন্ডিকেটসহ ২১ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের মালুরি থেকে খেলোয়াড় হিসেবে বিদেশিদের আনার অভিযোগে একটি সিন্ডিকেটের ২১ বাংলাদেশিকে আটক করেছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন,...

গ্রিসে হার্ট অ্যাটাকে বাংলাদেশি যুবকের মৃত্যু

গ্রিসের রাজধানী এথেন্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রুম্মান আহমদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার দিবাগত রাতে এথেন্সের স্থানীয়...

Related Articles

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...