ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Share

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে কনসুলেট প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনসুলেটের কর্মকর্তারা। অনুষ্ঠানে তথ্য অধিদপ্তর (ডিএফপি) নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

সংক্ষিপ্ত আলোচনায় মিলানে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানানো জরুরি। তিনি স্বাধীনতা অর্জনের পেছনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ রাখার আহ্বান জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধে তৎকালীন কূটনীতিকদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের ক্ষেত্রে তাঁদের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সন্ধ্যায় মিলানের করসো মনফরতে এলাকায় ঐতিহাসিক পালাজ্জো ইসিমবারদিতে এক কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে কূটনৈতিক কোরের সদস্য, ইতালির লোম্বারদিয়া অঞ্চলের স্থানীয় সরকারের প্রতিনিধিরা, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বাংলাদেশি কমিউনিটির নেতাসহ দেড় শতাধিক অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলানের ডেপুটি মেয়র ফ্রাঞ্চেসো ভাসাল্লো। তিনি তাঁর বক্তব্যে লোম্বারদিয়াসহ ইতালির বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং কমিউনিটি হিসেবে তাঁদের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইউরোপে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি প্রবাসী কমিউনিটির আবাসস্থল হিসেবে ইতালির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি বিভিন্ন পদ, মিষ্টান্ন ও পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট

কার্ডিফে প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সেমিনার অনুষ্ঠিত

কার্ডিফে বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ...

রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে প্রবাসীদের অধিকার আদায়‌ ও‌‌ প্রবাসী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাওয়া সংগঠন‌ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ...

Related Articles

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৩০টি বেজি।...