প্যারিসে বিজয় উৎসবে জাগরণের গান ও নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে

Share

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষে সমবেত কণ্ঠে বিজয়ের গান, দেশাত্ববোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে ‘জাগরণের গান ও নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে’ শীর্ষক বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

‘আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার’ স্লোগান নিয়ে বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্সের উদ্যোগে রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে প্যারিসের মেরি দি ক্লিসির একটি হলে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহবায়ক, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে একাত্তরের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিজয় উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কাশেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান শারু, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, কমিউনিটি ব্যক্তিত্ব আলী আজম খান, শাহীন আরমান চৌধুরী, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান, এস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ, মানবাধিকারকর্মী মাসুদ হায়দার, বিশিষ্ট ক্রীড়াবিদ লুলু আহমেদ, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সমাজকর্মী আবদুল্লাহ আল তায়েফ, হাসান আহমেদ, কাইয়ুম রহমান ও ওয়াদুদ খান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- শিল্পী সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, রণজিত বড়ুয়া, সফিকুল ইসলাম রায়হান, শংকর ডেভিড, প্রিয়াংকা বড়ুয়া, রিমা মুৎসুদ্দী ও শুভা তালুকদার। নৃত্য পরিবেশনা করেন- দেবশ্রী, সুবর্ণা, ডোনা, সুমন আহমেদ, উল্লাহ চিং। যন্ত্রানুসঙ্গে ছিলেন- অনুভব চ্যাটার্জী, মিশেল কলিন্স ও অমিত বড়ুয়া।

‘তোমার আমার ঠিকানা, ও আলোর যাত্রী’, ‘ধন্যধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা’, ‘নোঙর তোল তোল’ ইত্যাদি দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা।

এছাড়া বড়দের পাশাপাশি শিশুদের চমৎকার আবৃত্তিতে মুগ্ধতা ছড়িয়ে যায় হলভর্তি বাংলাদেশি প্রবাসীদের মাঝে। আবৃত্তিতে অংশ নেয় শিশু সমৃদ্ধ বড়ুয়া বর্ণ, আয়ুস চ্যাটার্জী ও শুভমিতা।

উৎসবে শেষ পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে।

সভাপতির বক্তব্যে এনায়েত উল্লাহ ইনু বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের অন্যতম অধ্যায় একাত্তর। প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাসকে তুলে ধরার দৃঢ় প্রত্যয় নিয়েই মূলত আমাদের বিজয় উৎসব।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

‘অ্যাড মানি’ সেবায় নতুন নিয়ম আনল বাংলাদেশ ব্যাংক

যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার কোনো...

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি আটক

ভিসার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ বছরের...

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্পেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে নেওয়া প্রধান কর্মসূচির...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...