দেশে এনআরবি কনক্লেভ ২০২৪ অনুষ্ঠিত

Share
Share

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ ২০২৪ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করে। আয়োজনটির পরিবেশনায় ছিল প্রাইম ব্যাংক পিএলসি, সঞ্চালনায় বিকাশ লিমিটেড ও টিম গ্রুপ বিডি। “ট্রান্সফরমিং বাংলাদেশ থ্রু নলেজ রেমিটেন্স” থিমের অধীনে এই সম্মেলনটি প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি ) জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির সহায়ক ভূমিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া ও কাঠামো প্রতিষ্ঠা করতে উদ্যোগী।

আয়োজনটি বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, নেশন ব্র্যান্ডিং এবং প্রযুক্তি ও উদ্ভাবন- এই চারটি স্তম্ভ নিয়ে সাজানো হয়েছে। এছাড়াও আলোচনায় প্রাধান্য পেয়েছে প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক দক্ষতার ব্যবহার, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিনিময়কে উৎসাহ প্রদান এবং সামাজিক প্রভাব ও টেকসই উন্নয়নে অবদান রাখে এমন উদ্যোগগুলোতে প্রবাসীদের সম্পৃক্ত করা।

সম্মেলনটিতে তিনটি কিনোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন, একটি প্রজেক্ট লঞ্চিং সেশন এবং একটি ন্যাশনাল ব্র্যান্ডিং কনটেক্সট শেয়ারিং সেশনে বিশেষজ্ঞ বক্তারা আলোচনা করেন। সেশনগুলো সাজানো হয়েছে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা এবং প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির সহায়ক একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করার উদ্দেশ্য নিয়ে। আয়োজনটিতে স্বাগত প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

তিনি স্বাগত বক্তব্যে বলেন,”এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের’ দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। আর্থিক রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।”

এছাড়াও সমাপনী প্রধান অতিথি হিসেবে আয়োজনটিতে অংশগ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “”বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে – তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে, এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। উন্নত তথ্য-প্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিং-এর মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।”

আয়োজনটির প্রারম্ভিক বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশের ভবিষ্যত কেবল তার অর্থনীতির শক্তিতে নয়, বরং বিশ্ব নাগরিকদের অবদানের মধ্যেও নিহিত রয়েছে। বিশ্বব্যাপী প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশিদের পাশে নিয়ে আমরা উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।”

তিনটি কিনোট সেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, লুৎফে সিদ্দিকীসহ বিশিষ্ট বক্তারা উপস্থিত ছিলেন। লুৎফে সিদ্দিকী “দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ” বিষয়ে বক্তৃতা প্রদান করেন। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, “বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত এবং প্রবাসী সম্পৃকতা বিষয়ে আলোচনা করেন এবং হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ, ইউএই-এর চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল, সিআইপি ২০২৫(এনআরবি), একটি সেশন সঞ্চালনা করেন।”

প্যানেল আলোচনায় এনআরবি কনক্লেভের চারটি স্তম্ভ – বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, নেশন ব্র্যান্ডিং, প্রযুক্তি এবং উদ্ভাবন প্রাধান্য পায়। প্যানেলগুলো প্রবাসী সম্পৃক্ততায় বাংলাদেশের ভবিষ্যত গতিপথ পরিচালনা এবং পরিকল্পনা করে। এর পাশাপাশি প্যানেলগুলোতে প্রবাসী সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশে দক্ষতা উন্নয়নে পুনর্নির্মাণ, উদীয়মান সেক্টরগুলিতে বিনিয়োগের সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির বৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা এবং বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করার মতো বিষয়াবলি আলোচিত হয়। এই আলোচনাগুলো হোয়াইট কলার প্রবাসী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, এবং নীতিনির্ধারকদের দেশের প্রবৃদ্ধির গতিপথে প্রবাসীদের একীভূত করার সুযোগগুলো পর্যালোচনা করার জন্য একত্রিত করে।

কনক্লেভের অন্যতম একটি সেশন ছিল এনওয়াইবিএসওয়াইএস এবং ওয়ার্কসন ইউএস -এর সাথে ফিউচার সিটি কম্পিটিশন প্রজেক্টের উদ্বোধন। এই উদ্যোগটি রূপান্তরমূলক নগর উন্নয়ন প্রকল্পে প্রবাসীদের কে যুক্ত করার মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির জন্যে শুরু করা হয়।

এনআরবি কনক্লেভ ২০২৪ এ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন, এডিশনাল সেক্রেটারি, ফাইন্যান্স ডিভিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মোশতাক আহমেদ, ফাউন্ডার ও সিইও, এনওউয়াইবিএসওউয়াইএস, ইউএসএ; সাজিদ রহমান, চেয়ারম্যান, বোর্ড ফাইন্যান্স কমিটি, আইসিএএনএন; ম্যানেজিং পার্টনার, মাইএশিয়াভিসি; মমিনুল ইসলাম, চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি; জিয়া ইউ আহমেদ, ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনার্স বাংলাদেশ (ভিআইপিবি); ইয়াসির আজমান, সিইও, গ্রামীণফোন লি.; ড. সৈয়দ মুনতাসির মামুন, চিফ ইনোভেশন অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; সিলভানা কিউ. সিনহা, ফাউন্ডার ও সিইও, প্রাভা হেলথ; ফয়েজ আহমদ তৈয়্যব, পলিসি এডভাইজর (আইসিটি কোঅর্ডিনেশন এন্ড রিফর্ম), আইসিটি ডিভিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; আরশাদ পারভেজ, ডিরেক্টর, প্রযুক্তি, ক্লাউড প্ল্যাটফর্ম এবং এআই, আসিয়ান, এশিয়া প্যাসিফিক, ওরাকল সিঙ্গাপুর; আশরাফ বিন তাজ, কো-ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর, আইডিসি বাংলাদেশ পিএলসি; ড. সৈয়দ ফেরহাত আনোয়ার ভাইস চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটি; ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, এশিয়া মার্কেটিং ফেডারেশন; আশিকুর রহমান, কনসালটেন্ট; ওয়ার্ল্ড ব্যাংক; ইউএসএ; প্রফেসর ইমরান রহমান, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এবং আরো অনেক।

প্রাইম ব্যাংক পিএলসির পরিবেশনায় এবং বিকাশ লিমিটেড ও টিম গ্রুপ বিডির সঞ্চালনায় আয়োজিত এনআরবি কনক্লেভ ২০২৪ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ। নলেজ পার্টনার- মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; একাডেমিক পার্টনার- বিবিএফ একাডেমি; ইনোভেশন পার্টনার- বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ; পিআর পার্টনার।

Share

আপনাই জন্য

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

ট্রেন্ডিং নাও

কানাডার নোভা স্কটিয়ায় BDCANS এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডার নোভা স্কটিয়া (Nova Scotia) রাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন Bangladesh Community Association of Nova Scotia (BDCANS) এর উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...

ছাত্রহত্যার প্রতিবাদ জানিয়ে শেষ হলো কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব

কানাডা জার্নালের মূল উদ্দেশ্য তিনটি – কানাডার বিভিন্ন প্রান্তে থাকা লেখকদের মধ্যে সংযোগ তৈরি করা; কানাডার মূলধারার সাহিত্যিকদের সাথে বাঙালি লেখকদের সেতুবন্ধ নির্মাণ...

Nike Reworks Air Max 97 With Heat Map-Themed Colorway

Related Articles

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

ফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা

ফিনল্যান্ডের এস্পো শহরের একটি আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব।...

কানাডায় রাবি অ্যালমনাইয়ের পিঠা উৎসব

উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে...

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৪৫ বিদেশি আটক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক...

টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন...