রিয়াদ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

Share

রিয়াদ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিতরিয়াদ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস, ২০২৪’। সৌদি আরবস্হ রিয়াদ দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং রিয়াদস্থ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ সৌদি আরবের ৩৩ লক্ষ প্রবাসী বাংলাদেশীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি জানান আগামী এক দশকে সৌদি আরবে ২০২৭ সালে এএফসি এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা, ২০২৯ সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া, রোশন ইত্যাদি গিগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। ফলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অপার সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি বলেন অনেক প্রবাসী ভাষা না শিখে এবং দক্ষতা অর্জন না করে সৌদি আরবে এসে বিপদে পড়েন। তিনি বাংলাদেশের বিভিন্ন টেকন্যিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সৌদি সরকার বর্তমানে বাংলাদেশে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় ৩৩টি পেশায় বাংলাদেশে পরীক্ষা নিয়ে সৌদি সরকার দক্ষতার সনদ প্রদান করছেন। তিনি দক্ষতা অর্জন করে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানান।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স সৌদি আরবের আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য সৌদি প্রবাসী সকল বাংলাদেশীকে অনুরোধ জানান। তিনি সকল শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীকে বৈধ পথে কষ্টার্জিত আয় প্রেরণের জন্য অনুরোধ জানান। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সকলকে অনুরোধ করেন। তিনি প্রবাসে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার ও আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাশে জনাব ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজাউল করীম এন ডি সি, মিনিস্টার কন্স্যুলার জনাব ব্যারিস্টার মোশারফ হোসেন, মিনিস্টার ইকোনোমিক জনাব মর্তুজা জুলকারনাইন নোমান, শ্রম কাউন্সেলর জনাব মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় পর্তুগিজ প্রেসিডেন্ট

পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা। পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ...

Is This the Beginning of the End of the Internet?

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

A pleasant surprise at Dhaka airport

For passengers with past experience of the Dhaka airport, the prospect of flying into Bangladesh's capital has not been a pleasant one, chiefly...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...