এশিয়ান ট্রেইলব্লেজার্স তালিকায় জেমি কাজী ও এরাম হানিফ

Share

২০২৬ সালের এশিয়ান ট্রেইলব্লেজার্স তালিকায় নির্বাচিত ৫০ জনের মধ্যে অন্তর্ভূক্ত হয়েছেন দু’জন বাংলাদেশি আমেরিকান। তারা হচ্ছেন: জেমি কাজী ও এরাম হানিফ। ‘নিউইয়র্ক সিটি এবং নিউইয়র্ক স্টেটের বার্ষিক এশিয়ান ট্রেইলব্লেজার্স উচ্চ পর্যায়ের এশিয়ান আমেরিকান কমিউনিটির শীর্ষ ৫০ জনকে নির্বাচন করেছে, যারা নিউইয়র্কে উদীয়মান হিসেবে আবির্ভূত হয়েছেন।

এ তালিকায় তারাই অন্তর্ভূক্ত, যারা পর্দার আড়ালে থেকে রাজনৈতিক পরামর্শা দান করেন এবং নীতি কুশলী হিসেবে কাজ করেন। তারা নিউইয়র্কের দিকনির্দেশনা নির্ধারণ করছেন এবং যারা এশিয়ান আমেরিকান কমিউনিটির এবং সকল নিউইয়র্কবাসীর দৈনন্দিন জীবন উন্নত করার কাজে নিয়োজিত আছেন, তাদের সহায়তা দান করছেন।

দুই নির্বাচিত বাংলাদেশি-আমেরিকানের মধ্যে জেমি কাজী 32BJ SEIU এর স্টেট এন্ড ফেডারেল কোঅর্ডিনেটর। গতবছর 32BJ SEIU-তে যোগ দেওয়ার আগে জেমি কাজি নিউইয়র্কের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার সাথে কাজ করেছেন। তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যাড্রিয়েন অ্যাডামসের আইন প্রণয়ন সমন্বয়কারী ছিলেন, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন এবং ক্যাটালিনা ক্রুজের আইন প্রণয়ন পরিচালক ছিলেন এবং কুইন্সে একটি স্টেট কমিটির সদস্য ছিলেন। ক্যাটালিনা ক্রুজের সাথে দায়িত্ব পালনের সময় তিনি “ওয়েজ থেফট অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট” এবং “ক্লিন স্লেট অ্যাক্ট” এগিয়ে নিতে সহায়তা করেছেন।

জেমি কাজী বর্তমানে 32BJ SEIU-এর অনেক এনডোর্সমেন্ট এর তদারকি করছেন, যার মধ্যে অ্যাসেম্বলিওম্যান ডায়ানা মোরেনোর জন্য এনডোর্সমেন্ট এবং স্টেট সিনেটর জেসিকা রামোসের বিরুদ্ধে অ্যাসেম্বলিম্যান জেসিকা গনজালেস-রোজাসের চ্যালেঞ্জের এনডোর্সমেন্টও অন্তর্ভুক্ত।

এরাম হানিফ ‘আপনা কমিউনিটি সার্ভিসেস’ নামে একটি নন-প্রফিট প্রতিষ্ঠানের সিইও। তার প্রতিষ্ঠান গত দুই দশক ধরে ব্রুকলিনের দক্ষিণাঞ্চলে স্বল্প আয়সম্পন্ন ইমিগ্রান্টদের সহায়তা দিচ্ছে। প্রথমে তিনি একটি অ্যাডাল্ট ডে-কেয়ার সার্ভিসে ডাইরেক্টরের দায়িত্ব পালন করেন।

কমিউনিটিতে আরো সার্ভিসের প্রয়োজনীয়তা বিবেচনা করে তিনি ২০১৭ সালে ‘আপনা কমিউনিটি সার্ভিসেস’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এরাম হানিফ ইতিপূর্বে আমেরিকান কাউন্সিল ফর মাইনরিটি ওম্যান, নিউ আমেরিকান লিডার্স এবং ইন্টারফেইথ সেন্টার অফ নিউইয়র্কের সাথে কাজ করেছেন।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

বিশ্বব্যাপী মাতৃভাষায় কোরআন প্রচার করবে ‘একমেসেজ’ সংগঠন

মহাবিশ্বের একমাত্র পরিপূর্ণ এবং সর্বশেষ ঐশী গ্রন্থ আল-কোরআন নিজেদের মাতৃভাষায় পাঠ করা এবং বিশ্বব্যাপী সকল মানুষকে মাতৃভাষায় কোরআন পাঠে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি...

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ফৌজিয়া করিম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ফৌজিয়া করিম ফিরোজ। সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে লড়াই...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

শক্তি-সামর্থ্য, অতীত ইতিহাস, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য, আইসিসি র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স—সব বিচারেই বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। এমনকি বিশ্বসেরা দলগুলোও ক্যাঙ্গারুদের মাটিতে...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার...

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের যাত্রা

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের...