‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

Share

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একটি সফর এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তিনি বৈঠক করবেন। সফর শেষে সরকার প্রয়োজন মনে করলে কোনো বক্তব্য দিতে পারে। তবে এ নিয়ে গোপনীয়তা বা অতিরিক্ত জল্পনার কিছু নেই।

তিনি বলেন, বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারতে সফর করেছেন। দুই দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতের হাইকমিশনারও বলেছেন, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না’ পররাষ্ট্রনীতিতে এমন কথাই বলা হয়। তাই বাংলাদেশকে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক পুনর্বিন্যাস করতে হবে।

‘এই পুনর্বিন্যাসের অর্থ হলো আগে যেভাবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে সম্পর্ক তৈরি করা হয়েছিল, ভবিষ্যতে তা না করে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের বক্তব্যেও এখন জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে’, যোগ করেন তথ্য উপদেষ্টা।

তিনি আরও বলেন, দুই দেশের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমমর্যাদার অংশীদারদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হতে হবে। তবে হাসিনা আমলে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করেছে, ভবিষ্যতে তা গ্রহণযোগ্য হবে না।

নিরাপত্তা নিয়ে দুই দেশেরই বক্তব্য থাকতে পারে এবং তা নিয়ে আলোচনা হবে, কিন্তু দুই স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সম্পর্কের ভিত্তিতেই এসব আলোচনা হতে হবে, বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে গত রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন। সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

ঢাকায় আসার আগে ‘র’ প্রধান চীন সফর করেছেন বলেও জানা গেছে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অফশোর ব্যাংক নিয়ে পর্তুগালের লিসবনে সিটি ব্যাংকের রোড শো

প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরতে ৪ মার্চ পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংক আয়োজন করেছিলো রোড শো। সিটি...

পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির বসন্ত বরণ ১৪৩০ এবং পিঠা উৎসব

বাংলাদেশি কমিউনিটি পোল্যান্ডের উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে (Polna 7A, 00-625 Warszawa) অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ ১৪৩০ এবং পিঠা উৎসব। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে...

আল আজহারে সর্বোচ্চ ফল নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের মাসুম বিল্লাহ

মিশরের প্রাচীনতম ও বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফলে এমফিল অর্জন করে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের মেধাবী গবেষক মুহাম্মাদ মাসুম বিল্লাহ...

Related Articles

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...