পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির বসন্ত বরণ ১৪৩০ এবং পিঠা উৎসব

Share

বাংলাদেশি কমিউনিটি পোল্যান্ডের উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে (Polna 7A, 00-625 Warszawa) অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ ১৪৩০ এবং পিঠা উৎসব। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে এবং হাজার বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে হরেক রকমের পিঠার পসরা সাজাতে, এ উৎসবের আয়োজন করা হয়। হরেক রকমের পিঠার স্বাদ নিতে এবং উৎসব উপভোগ করতে পোল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সংস্কৃতিপ্রেমীরা। এই পিঠা উৎসবের মধ্যদিয়ে বসন্তের তিনদিন আগেই শুরু হয়ে যায় ফাল্গুনের আমেজ। অনুষ্ঠানটি পরিণত হয় পোল্যান্ড প্রবাসী বাংলাদেশের মিলন মেলায়।

কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। গাছে গাছে পলাশ, শিমুল, হিজল, তমাল, কৃষ্ণচূড়াসহ রংবেরঙের ফুল ফুটে জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এবর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সব কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। ফাগুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে বাংলার নিস্বর্গ প্রকৃতিতে।

বাংলার প্রকৃতির সেই দোলা এসে লেগেছে এই দূর পরবাসে পোল্যান্ডের বাঙালিদের হৃদয়ে। বাসন্তি রঙে সেজে, নেচে, গেয়ে পোল্যান্ডেরা বাঙালি বরণ করেছে ঋতুরাজ বসন্তকে।

বসন্ত উৎসব কেবল উৎসবে মেতে ওঠাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালিসত্তা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফারহানা জাহান। উনি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান এবং এই উয্যাপনের প্রতিপাদ্য তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফারহান হাসিন আর কাশফিয়া সারণী দম্পতি। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং পোল্যান্ডের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইয়াসমিন জালাল, ফৌজিয়া ইসলাম মোহনা, শিউলি সরকার, রিম, আরমান নাইম, ইয়াহিয়া ফাহিম, সামি আতিফ শাওন এবং পার্থ বড়ুয়া। বসন্তের আবৃতি করেন আনিকা জেরিন চৌধুরী। নৃত্য পরিবেশন করেন তানিয়া আফরিন, আদ্রিয়ানা মজুমদার, ইশরাত ই আনোয়ার বৃষ্টি, অনুরাধা রয়, শুভজিৎ ধর চৌধুরী, মনীষা রাবাত এবং মমতা পুন্ডির।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভাবীদের নিয়ে আসা পিঠা অনুষ্ঠানের সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। হরেক রকমের মুখরোচক পিঠা দিয়ে মেতে উঠে পিঠা উৎসব। ভাপা, পাটিসাপটা, দুধপুলি, মালাইপুলি, চিতই, ডিম পিঠা, চিকেন পিঠা,মালপোয়া, ফুল পিঠা, পাকানপিঠা ও বিবিখানা, চটপটি, রসমালাই, জিলাপী, রসগোল্লা সহ ঘরে বানানো হরেক রকমের পিঠা প্রদর্শন করা হয় উৎসবে। মুখরোচক এসব পিঠার ঘ্রাণে পোল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বাসন্তী সাজে নিজেদের সাজিয়ে ছুটে আসেন নারী পুরুষ ও শিশু কিশোরেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তা জনাব কাজী মুনতাসীর মুর্শেদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তানিয়া আফরিন, ইয়াসমিন জালাল, গাজী লিমন, ফৌজিয়া ইসলাম, ফারহানা জাহান, গোলাম বায়েজিদ রবিন, মোঃ ফরহাদ উদ্দিন, রিম, তাপস বড়ূয়া, পার্থ বড়ুয়া, আরমান নাইম, কামরুল হুদা, শচীন পাল, সজীব দাস, নয়ন
আহমেদ এবং সজল আহমেদ সহ আরো অনেকেই। তরুণ প্রজন্মের আয়োজকদের পরামর্শে ছিলেন মুহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম চকদার সাকু, ইমরান হাসান, আফজাল হোসেন, কামরুল হাসান এবং লুৎফুর রহমান।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান এলিয়ান এফেয়ার্স, আলাক কাবাব, আল খলিফা কাবাব,বাংলা ডাইন, চিলি কাবাব, দারুল ফুড, দারুল কাবাব, ডায়মন্ড কাবাব, নেহার কাবাব, পিস্নে ব্যাকারী, রহমান ফুড, শপ এশিয়া, সাদ ডোনার, শেখ কাবাব, সিক্রেট স্পাইস রেস্তোরাঁ এবং শাহী বাজার ও হালাল মাংস। আয়োজকেরা আশা পোষণ করেন যে এমনিভাবে বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে এইধরণের মিলনমেলায় অংশগ্রহণ করবেন।পোল্যান্ডের বুকে গড়ে উঠবে বাংলাদেশিদের একটি সুন্দর কমিউনিটি।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে লাইসেন্সবিহীন সিগারেটের দোকান বন্ধ করতে নতুন উদ্যোগ

নিউইয়র্ক শহরে অবৈধভাবে গড়ে উঠা সিগারেটের দোকান বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি মেয়র এরিক অ্যাডামস। 'অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট' নামের এই উদ্যোগ...

আমেরিকা-চীন-ভারত, পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের প্রায় দেড় মাস হতে চলেছে। নতুন এই সরকার ক্ষমতা নেওয়ার পরপরই পুরো বিশ্ব টালমাটাল হয়ে ওঠে ইরান যুদ্ধ...

অবৈধ অভিবাসীদের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। তা সত্ত্বেও অবৈধ অভিবাসীদের বড় একটি অংশ রয়ে গেছে দেশটির অভিবাসন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এবার...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...