হ্যানলি পাসপোর্ট ইনডেক্স
বাংলাদেশের পাসপোর্টের মান উত্তর কোরিয়ার সমান

Share

বৃটেনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত বিশ্ব পাসপোর্ট সূচক ২০২৬-এ উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় এখনো নিচের দিকেই অবস্থান করছে বাংলাদেশ। তবে নতুন এই র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা পূর্বানুমতি বা ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন। তথ্যটি প্রকাশ করেছে বৃটেনভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে মালদ্বীপ ৫২তম, ভারত ৮০তম এবং ভুটান ৮৫তম স্থানে থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের নিচে রয়েছে নেপাল (৯৮তম), পাকিস্তান (১০১তম) এবং তালিকার সর্বনিম্নে অবস্থানকারী আফগানিস্তান (১০৪তম)। সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা মূলত এশিয়া ও আফ্রিকার ৩৫টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াত করতে পারবেন। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় র‌্যাংকিংয়ে সামান্য পরিবর্তন এলেও বৈশ্বিক চলাচলের স্বাধীনতার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখনো তলানিতেই রয়ে গেছে।

শীর্ষে যেসব দেশ:
হ্যানলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের গৌরব ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে যাতায়াত করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে বিনামূল্যে বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পান। এ ছাড়া সুইডেন রয়েছে তৃতীয় স্থানে। হ্যানলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, গত দুই দশকে বৈশ্বিক চলাচলের সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালে যেখানে একটি পাসপোর্টে গড়ে ৫৮টি দেশে ভিসা ছাড়া যাওয়া যেত, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৮টি দেশে। তবে এই বৈশ্বিক সুবিধার যুগেও বাংলাদেশি পাসপোর্টের দুর্বল অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক সম্পর্ক ও ভিসা মুক্ত বাণিজ্য প্রসারের ঘাটতিকেই নির্দেশ করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

যুক্তরাষ্ট্রের নতুন তদন্ত রপ্তানি ঝুঁকি তৈরি করবে?

জোরপূর্বক শ্রম নিয়ে মার্কিন এ তদন্তের মধ্যে পড়েছে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগী ভিয়েতনাম, চীন ও ভারতের পাশাপাশি পাকিস্তান এমনকি যুক্তরাজ্য ও নিউ জিল্যান্ডও।

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। দেশটির...

প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা...

Related Articles

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...