কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সর্তকতা

Share

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগে দুই দেশের সরকারের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। ফলে সরকারি নিয়ম অনুযায়ী, দেশটিতে নারী গৃহকর্মী পাঠানো আপাতত বন্ধ রয়েছে। তবে সরকারি এই নিষেধাজ্ঞাকে অমান্য করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কুয়েতের ভিসা বের করছে একটি সংঘবদ্ধ দালাল চক্র। এ বিষয়ে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

নিয়ম অনুযায়ী, দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক ‘নারী গৃহকর্মী (খাদ্দামা) ভিসা’ সত্যায়ন করার কোনো আইনি সুযোগ নেই। কিন্তু দূতাবাস থেকে কোনো অনুমোদন বা সত্যায়ন না মিললেও, দালাল সিন্ডিকেট বিকল্প অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মীদের কুয়েতে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, আজকাল ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে নারী গৃহকর্মীদের ভিসার চটকদার ও বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।

একটি ভিডিওতে বলতে শোনা যায়, ‘যারা আগে অন্য দেশে ছিলেন, ভাষা জানেন কিন্তু এখন অন্য দেশে যেতে পারছেন না, ৪৫ বছর বয়স পর্যন্ত হলেও চালানো যাবে; তারা দ্রুত যোগাযোগ করুন।’

খোঁজ নিয়ে জানা যায়, এই চক্রের নেপথ্যে রয়েছে ‘মনজু’ নামের এক দালাল। কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা কেনাবেচার জন্য তিনি দেশে একটি অবৈধ অফিসও খুলে বসেছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এই মনজু প্রায় ৫ বছর আগে নিজে এক দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তাকে ভালো কাজের প্রতিশ্রুতি দেওয়া হলেও মরুভূমিতে উট ও দুম্বা লালন-পালনের কাজে নিযুক্ত করা হয়। মরুভূমির সেই মানবেতর কর্মস্থলের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে তা ভাইরাল হয়ে যায় এবং ফেসবুক-টিকটকে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে।

পরবর্তীতে সেখান থেকে পালিয়ে অন্যত্র অবৈধভাবে কাজ নেন মনজু। এই সুযোগে তার কফিল (মালিক) আকামা বাতিল করে দিলে তিনি পুরোপুরি অবৈধ হয়ে পড়েন এবং ভিসা নবায়ন করতে না পেরে একপর্যায়ে বাংলাদেশে ফিরে আসেন।

দেশে ফিরে সোশ্যাল মিডিয়ার সেই ‘ভিউ’ ও পরিচিতিকে পুঁজি করে তিনি দেশি-বিদেশি দালাল সিন্ডিকেটের সঙ্গে হাত মেলান। গড়ে তোলেন অফিস এবং পুরোদমে শুরু করেন ভিসার রিভিউ ও কেনাবেচা। সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের মন্তব্যের জবাবে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে যারা দালাল বলো, আমি মনজু দালাল ধাক্কা খেয়ে (আঞ্চলিক শব্দে ‘ঠাপাইয়া’) ইন্টারন্যাশনাল দালাল হয়েছি।’

অনুমোদন না থাকা সত্ত্বেও কীভাবে কুয়েতের গৃহকর্মী ভিসা বের করা হচ্ছে এবং কার মাধ্যমে তা সত্যায়িত হচ্ছে-এ বিষয়ে জানতে সংবাদকর্মী পরিচয়ে মনজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি তাৎক্ষণিকভাবে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে গত ২ জুলাই কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে নারী গৃহকর্মী প্রেরণের প্রসঙ্গে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ মাসেই অন্তত সাতজন নারী গৃহকর্মী কুয়েতে মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় দূতাবাস তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় এবং বাংলাদেশে ফেরত পাঠায়।

বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্টভাবে উল্লেখ করে, বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পূর্বে কোনো বাংলাদেশি নারী যেন গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসেন।

ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ও অমানবিক ঘটনা প্রতিরোধে অসাধু চক্রের প্রলোভন থেকে সবাইকে সাবধান থাকার এবং এই সিন্ডিকেটকে রুখে দিতে সামাজিক সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে দূতাবাস।

একই সঙ্গে এই অসাধু চক্রের কোনো তথ্য জানা থাকলে তা অবিলম্বে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে এবং প্রলোভনে বিভ্রান্ত না হতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

মসনদে বসেই কঠোর অভিবাসন নীতির দিকে নজর ট্রাম্পের

জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইস্যুতেও  ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দ্রুত...

বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিবেন যেভাবে?

আপনি কি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি গ্রহণের কথা ভাবছেন? তাহলে ঘুড়ি লার্নিং এর এই পোস্ট আপনাকে শুরু থেকে বিদেশে সফলভাবে ল্যান্ড করার...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...