‘বাংলাদেশ: ফ্রম বাস্কেট কেইস টু এশিয়ান টাইগার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচিত

Share

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মিশনের বঙ্গবন্ধু হলে গত বৃহস্পতিবার স্যামুয়েল রিচার্ড-এর ‘বাংলাদেশ: ফ্রম বাস্কেট কেইস টু এশিয়ান টাইগার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে অর্জিত বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হয়েছে।

এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের অংশ হিসেবে বইটিকে উপজীব্য করে এক বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এ সময় ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা তার বক্তব্যে বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের চলমান অগ্রযাত্রার প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি মানে ভারতের উন্নয়ন ও প্রবৃদ্ধি এবং ভারতের উন্নয়ন ও প্রবৃদ্ধি মানে বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি। ভারত সবসময়ই বাংলাদেশকে একটি শক্তিশালী, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়।’

তিনি আশা প্রকাশ করেন যে, দেশ দু’টি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অনন্য এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উন্নয়নশীল দেশগুলোর জন্য গবেষণা ও তথ্য ব্যবস্থার (রিস) অধ্যাপক ড. প্রবীর দে আলোচনায় অংশ নিয়ে কানেক্টিভিটিকে (সংযোগ) শক্তিশালী বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম প্রধান উপাদান হিসেবে উল্লেখ করেন।

এ সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট রোহতকের পরিচালক অধ্যাপক ধীরাজ শর্মা বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উন্নয়ন সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বকে মূল অনুঘটক হিসেবে অভিহিত করেন।

সমাপনী বক্তব্যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অগ্রগতিশীল অর্থনীতি, শিক্ষা, তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ঈর্ষণীয় সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নের একটি উল্লেখযোগ্য অংশীদার হওয়ায় ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং বইটির উপরে সংক্ষেপে আলোকপাত করেন।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ, স্বাগতিক দেশের গণ্য-মান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, মিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে যোগ দেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

‘অস্কার অব ফুড’-এর তালিকাভুক্ত হলেন বাংলাদেশি-আমেরিকান শেফ গুলশান

জেমস বিয়ার্ড ফাউন্ডেশনের 'বেস্ট শেফ ইন দ্য মিড-আটলান্টিক' ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শেফ নূর-ই গুলশান রহমান। খাঁটি বাংলাদেশি খাবারের...

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের মরদেহ

সৌদি আরবের আল-খারিজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে তাঁর মরদেহ...

নিউইয়র্কে সেরা হালাল রেষ্টুরেন্ট এর পুরস্কার জিতল ‘নূর থাই’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেরা হালাল রেস্টুরেন্টের পুরস্কার জিতেছে বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় থাই ফিউশন ‘নূর থাই’। সম্প্রতি ভোক্তাদের মতামতের ভিত্তিতে কুইন্স চেম্বার অফ কমার্স পরিচালিত...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...