মালয়েশিয়ায় কোম্পানির বিরুদ্ধে মামলাকারী সেই তিন বাংলাদেশি শ্রমিক চার দিনের রিমান্ডে

Share

কাজহীন, বেতনবিহীন ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগে মালয়েশিয়ায় একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করায় তিন বাংলাদেশিকে চার দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।

এদিকে কোম্পানির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী তিন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তারের জন্য পুলিশের দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে দেশটির মানবাধিকার সংগঠন পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া (পিএসএম)।

দেশটির অনলাইন গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস গতকাল তাদের এক সংবাদে জানিয়েছে, দেশটির মানবাধিকার সংগঠন পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া’র ব্যুরো প্রধান এম. শিবরঞ্জনী বলেছেন যে, বেকস কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি নামীয় এই নিয়োগকারী কোম্পানির বিরুদ্ধে তারা তো কোন ফৌজদারি ব্যবস্থা নেয়নি। বরং তাদের কাজ দেয়নি, তাদের বেতন দেয়নি এবং তাদের পাসপোর্টও আটকে রেখেছে। তবুও আমাদের পুলিশ তাদের কোম্পানির মালিকদের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী তিন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে। এবং তাদের বিরুদ্ধে দুটি অভিযোগে চার দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে।

দেশটির প্রভাবশালী এ অনলাইন পোর্টালটি আরো জানিয়েছে, ভিকটিম শ্রমিকরা বিশ্বাস করে যে, এগুলো মূলত তাদের ট্রাপে ফেলে বানোয়াট অভিযোগ এনে গ্রেপ্তার করা, যা’তে বাকি শ্রমিকরা ভয়ে চুপ হয়ে যায়।

শিবরঞ্জনী আরো বলেছেন, যে তিনজন শ্রমিক তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট এবং শ্রম বিভাগে রিপোর্ট করেছেন। বিষয়টি শ্রম বিভাগ ও মানবসম্পদ মন্ত্রীর কাছেও উপস্থাপিত হয়েছে।

দেশটির আরেকটি প্রভাবশালী অনলাইন ফ্রি মালয়েশিয়া টুডে গতকাল জানিয়েছে, কোম্পানিটির মালিকের সহায়তায় অন্য আর একজন শ্রমিক তাদেরই কলিগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে তিনজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

পুরা এই ঘটনা মূলত সন্দেহজনক মোড়কে মোড়ানো মনে হচ্ছে বলে এমনই জানিয়েছে দেশটির জনপ্রিয় অনলাইন ফোকাস মালয়েশিয়াও। তাদের গতকালের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের আওতায় আনা ১৬০ জন শ্রমিকের মধ্যে এই তিন (৩) জনও ছিলেন এবং বেকস কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি নামীয় কোম্পানিটি তাদের কাজের জন্য প্রতিমাসে বেসিক ১৫০০ রিঙ্গিত বেতনের কথাও দিয়েছিলো। তবে তারা মালয়েশিয়ায় আসার পর থেকে কোনো কাজ বা বেতন পাননি এবং বর্তমানে তারা বেকার জীবনযাপন করছেন।

তাদের এখানে নিয়ে আসার পর দেশটির রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (পিডব্লিউটিসি) এর পাশে অবস্থিত নং ২৮, জালান রহমাত, চৌকিটের এসআর হোস্টেল এন্ড রেসিডেন্স এসডিএন বিএইচডিতে রাখা হয়েছে।

দেশটির মানবাধিকার কর্মী শিবরঞ্জনী আরো বলেছেন, তাদের পাসপোর্ট তাদের কোম্পানি মালিক আটকে রেখেছে। কোম্পানি মালিক তাদের পাসপোর্ট ফেরত পেতে শ্রমিক ৬০০০ রিঙ্গিত দিতে হুমকি দিয়ে বাধ্য করেছে।

তিনি বলেন, পিএসএম ৪ জানুয়ারি দেশটির সুবাং জয়া শ্রম বিভাগের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করতে সহায়তা করেছিল এবং ৩০ জানুয়ারি দেশটির মানবসম্পদ মন্ত্রীর কার্যালয়ে এ অভিযোগটি পৌঁছে দিয়েছিলো।

তারপর ৭ মার্চ, আমাদের একজন কর্মকর্তাকে বলা হয়েছিল যে, বিভাগটি কোম্পানি মালিককে দুটি বিকল্প রাস্তার কথা বলে দিয়েছিলো। এক, তার শ্রমিকদের দেশে ফেরত পাঠাতে বা তাদের জন্য নতুন কোনো কোম্পানিতে কাজের ব্যবস্থা করতে। এছাড়া, কোম্পানি মালিককে ও নির্দেশ দেওয়া হয়েছিল যে, তার শ্রমিকদের মালয়েশিয়ায় আনার তারিখ থেকে তাদের মজুরি পরিশোধ করতে।

এদিকে শ্রমিকদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া (পিএসএম) পুলিশকে অবিলম্বে আটককৃত তিনজন শ্রমিককে মুক্তি দিতে এবং ভিকটিম তিন শ্রমিকদের পাসপোর্ট ফেরত দেওয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এছাড়া শিবরঞ্জনী দেশটির মানবসম্পদ মন্ত্রীকে আহবান জানিয়ে আরো বলেছেন, আমরা মানবসম্পদ মন্ত্রীকে দ্রুত সুষ্ঠ তদন্তের দাবি করছি এবং শ্রমিকদের তাদের বকেয়া মজুরি পরিশোধের পাশাপাশি নতুন কাজের ব্যবস্থা নিশ্চিত করতে এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ভিয়েতনামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাসযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদ্‌যাপন করা হয়। সকালে দূতাবাসে দিবসটির প্রথম পর্ব অনুষ্ঠিত...

ভার্জিনিয়ায় ৩৮তম ফোবানার সাক্ষাত ও অভিবাদন ১০ ফেব্রুয়ারি

৩৮তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠনের সাক্ষাত ও অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এবং শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত...

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র...

Related Articles

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...