বিশ্বের কর্মরত প্রবাসী বাংলাদেশীর সংখ্যা আসলে কত?

Share

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সোয়া কোটি বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) যদিও বলছে, সংখ্যাটা ১ কোটি ৪৮ লাখের বেশি।

আবার সংসদে গত সেপ্টেম্বর এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছিলেন, বিদেশে বাংলাদেশী কর্মী রয়েছে ১ কোটি ৫৫ লাখ।

এর মধ্যে সে বিতর্ককে উসকে দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর ‘ন্যাশনাল রিপোর্ট’।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশীর সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার। সরকারের বিভিন্ন সংস্থার তথ্যে ব্যাপক পার্থক্য থাকায় প্রবাসীর সঠিক পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা গালফ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদন বলছে, কেবল সৌদি আরবের শ্রমবাজারেই ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা ছিল ১১ থেকে ২১ লাখ। সে হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিদেশী শ্রমিকের দিক দিয়ে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছিল গালফ রিসার্চ সেন্টার।

বিবিএস গেল বছরের ১৫ থেকে ২১ জুন—এ এক সপ্তাহে দেশের জনশুমারি ও গৃহগণনা করে। ওই সময় অর্থাৎ শুমারি চলাকালীন বাংলাদেশীদের যারা ছয় মাসের বেশি সময়ের জন্য বিদেশে ছিলেন তাদের প্রবাসী হিসেবে গণ্য করা হয়। সে অনুযায়ী প্রবাসীর সংখ্যা ৫০ লাখ ৫৩ হাজার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে ৪০ শতাংশই বা ২০ লাখই চট্টগ্রাম বিভাগের। আর রংপুর থেকে সবচেয়ে কম অর্থাৎ ১ লাখ ১৫ হাজার জন বিদেশে কর্মরত। শতাংশের হিসেবে যা কেবল ২ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছেন ৪ লাখ ৬৬ হাজার প্রবাসী, যাদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার বা ৩৩ শতাংশই চট্টগ্রামের।

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের এক প্রতিবেদন যদিও বলছে, বিদেশে কর্মরত বাংলাদেশী রয়েছেন ১ কোটি ২৫ লাখ। মূলত ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ নেয়ার প্রবণতা ও প্রভাব নিয়ে ২০১৯ সালে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।

অন্যদিকে বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন ১ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার ৫৪৭ বাংলাদেশী। শুধু সৌদি আরবেই পাড়ি জমিয়েছেন ৫৩ লাখ। সংযুক্ত আরব আমিরাতে গেছেন ২৫ লাখ জন। যদিও সংস্থাটির কাছে প্রবাসীদের ফিরে আসার কোনো তথ্য নেই। এমনকি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কিংবা দেশের অন্য কোনো সংস্থাই বিদেশ থেকে ফেরত আসাদের তথ্য সংরক্ষণ করে না।

বিবিএসের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের এ সংস্থাটির জরিপ পদ্ধতি নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়। ২০২২ সালে জনশুমারি ও গৃহগণনা যেটি করা হয়েছে, তাতে প্রশ্নপত্রটির সংক্ষিপ্ত এবং অনেকেরই তথ্য উঠে আসেনি। এ কারণে প্রবাসীর সংখ্যাটা কম হতে পারে। তাছাড়া ভুল সমন্বয়েও প্রবাসীদের তথ্য অন্তর্ভুক্ত না থাকায় এখানে ত্রুটি থাকতে পারে। অন্যদিকে বিএমইটির পরিসংখ্যানে দেশে ফিরে আসা প্রবাসীদের তথ্য না থাকায় সেটিও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘প্রবাসীদের অনেকে দেশে ফিরে এসেছেন। কারো কারো মৃত্যু হয়েছে। তাই কর্মের জন্য বিদেশ যাওয়াদের পরিসংখ্যান দিয়ে প্রবাসীদের তথ্য নির্ধারণ করা যাবে না। আবার প্রবাসী নির্ণয়ে বিবিএসের শুমারির প্রশ্নমালায় দেশের বাইরে ছয় মাস অবস্থানের বিষয়টি থাকায় মূল সমস্যাটা হয়েছে। এ ক্যাটাগরিতে অনেকে হয়তো বাদ পড়ে গেছেন। আবার কনটেন্ট এররও থাকতে পারে। প্রশ্নপত্র ভালোভাবে সাজালে সঠিক বিষয়গুলো উঠে আসত হয়তো।’

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরও মনে করছেন সংখ্যাটা আরেকটু বেশি হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, ‘‌৫০ লাখ হয়তো সর্বনিম্ন সংখ্যা কিন্তু প্রকৃত সংখ্যাটা আরো বেশি হতে পারে, যেটা এখনো আমরা জানি না হয়তো।’

জাতীয় সংসদে ১২ সেপ্টেম্বর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রবাসীকল্যাণমন্ত্রী জানিয়েছিলেন, দেশের প্রবাসী শ্রমিক এখন ১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন। তবে বিবিএসের তথ্য প্রকাশের পর গতকাল মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। সংসদে দেয়া তার বক্তব্য ও বিবিএসের শুমারি তথ্যের বিস্তর পার্থক্যের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে প্রবাসীদের তথ্যের সংখ্যাগত পার্থক্য নিয়ে বিবিএসের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায় বণিক বার্তাকে বলেন, ‘যারা ছয় মাসের বেশি সময়ের জন্য বিদেশে গেছেন তাদেরই কেবল অন্তর্ভুক্ত করেছি। অর্থাৎ শুমারি চলাকালীন দেশের ৫০ লাখ ৫৩ হাজার লোক দেশের বাইরে ছিলেন। কিন্তু যারা এ সময়ে ছুটি নিয়ে দেশে এসেছেন তারা প্রবাসী হিসেবে গণ্য হননি। তাদের খানার সদস্য হিসেবেই ধরা হয়েছে। আবার যারা পরিবারসহ বিদেশে স্থায়ী হয়েছেন তারাও শুমারির সংজ্ঞার কারণে হিসাবে আসেননি। কারণ শুমারি হয় খানাভিত্তিক। খানা না থাকলে সে হিসাব আসার সুযোগ নেই।’

বিএমইটি বা অন্য সংস্থাগুলোর তথ্যের বিষয়ে ড. দিপংকর রায় বলেন, ‘‌তাদের পরিসংখ্যানে প্রবাসীদের ফিরে আসার তথ্য থাকে না। তাই তাদের পরিসংখ্যানের সঙ্গে এটা তুলনীয় নয়। কারণ তারা মোট গমনকারী যোগ করে হিসাব করে থাকে। এটাকে পিরিয়ড অব টাইম বলা হলেও আমরা করেছি পয়েন্ট অব টাইম। অর্থাৎ শুমারিকালীন যারা বিদেশে ছিলেন শুধু তারাই এ হিসাবে এসেছেন।’

বিবিএসের পক্ষ থেকে জনশুমারির শুরু থেকেই বলা হচ্ছিল এবার প্রথমবারের মতো প্রবাসীদের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আসা হবে শুমারিতে। কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে তার প্রতিফলন দেখা যায়নি। এর মধ্যে প্রবাসীদের সংখ্যা নিয়ে সংশয় তৈরি হওয়ায় বিষয়টি বিবিএসের সঙ্গে বসে পরিষ্কার করবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘‌এখানে কিছু প্রশ্ন উঠেছে, বিষয়টি আমি ফলো করব।’

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

ট্রেন্ডিং নাও

সাইফুল্লাহ মাহমুদ দুলাল : বিচিত্র ও বৈচিত্র্যময় এক কবি

সাইফুল্লাহ মাহমুদ দুলাল মূলত একাধারে কবি ও সাংবাদিক হলেও শিল্প-সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। তাঁর কবিতায় গ্রাম বাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক...

লন্ডনে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন

লন্ডনের প্রবাসী প্রাঙ্গণে ক্ষণিকের জন্য ফিরে এসেছিল একাত্তরের সেই উত্তাল দিনগুলো। বিলেতের মাটিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস আর বীরত্বগাঁথাকে সঙ্গী...

প্রবাসীদের মেধা ও দক্ষতাকে সরকার কীভাবে ব্যবহার করবে

করোনাকালে নানা অব্যবস্থাপনা ও অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছিল বিগত সরকারকে। প্রায় ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা থেকে আমরা যারা প্রবাসে থাকি, তারা অনেকই উৎকণ্ঠায়...

Related Articles

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড়...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও...

ভারতে বসে হাসিনা রাজনৈতিক বক্তব্য
দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে পারে ‘অস্বস্তি’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...