যুক্তরাষ্ট্রের ভিসার ফি বাড়লো ২০৫০ শতাংশ! নিয়মেও আসছে কড়াকড়ি

Share

দীর্ঘ আট বছর পর বাড়তে চলেছে এইচ-১বি, এল-১, ইবি-৫ সহ যুক্তরাষ্ট্রের একাধিক ভিসার ফি। গত ৩১ জানুয়ারি এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।

বুধবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এক ঘোষণায় জানা যায় যে, এইচ-১বি ভিসা এক লাফে ২০৫০ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই ফি অবশ্য এখনই কার্যকর হচ্ছে না। এগামী ১ এপ্রিল থেকে এই বর্ধিত ফি কার্যকর হবে।

শেষবার ২০১৬ সালে এই ধরনের নন ইমিগ্র্যান্ট ভিসাগুলির ফি বৃদ্ধি করা হয়েছিল। এতদিন এইচ-১বি ভিসার জন্য আবেদনের ফি ছিল ৪৬০ মার্কিন ডলার। ১ এপ্রিল থেকে এজন্য গুনতে হবে ৭৮০ ডলার। অন্যদিকে এই ভিসার রেজিস্ট্রেশনের জন্য ১০ডলারের পরিবর্তে ২১৫ মার্কিন ডলার দিতে হবে। এই নিয়ম অবশ্য কার্যকর হবে আগামী বছর থেকে।

অন্য দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলির অন্যতম ভরসা এইচ-১বি ভিসা। প্রতি বছর এই ভিসার মাধ্যমে ভারত ও চীনের মতো দেশগুলি থেকে হাজার হাজার কর্মী নিয়োগ করে সেখানকার প্রযুক্তি সংস্থাগুলি।

মার্কিন কোম্পানিগুলিতে বিদেশি লগ্নিকারী ও তাঁদের পরিবারের জন্য ১৯৯০ সালে ইবি-৫ ভিসা চালু করেছিল যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে লগ্নির পরিমাণ কমপক্ষে ৫ লক্ষ মার্কিন ডলার। ইবি-৫ ভিসার বর্তমান ফি ৩ হাজার ৬৭৫ মার্কিন ডলার। এপ্রিলের প্রথম দিন থেকে এর জন্য ১১ হাজার ১৬০ মার্কিন ডলার খরচ করতে হবে।

অন্যদিকে বহুজাতিক সংস্থাগুলির কর্মী আদান প্রদানের জন্য তৈরি এল-১ ভিসা। এর সাহায্যে অন্য দেশ থেকে নির্ধারিত সময়ের জন্য কর্মীদের আমেরিকায় অবস্থিত অফিসে পাঠায় সংশ্লিষ্ট সংস্থা। এবার থেকে এই ভিসা পেতে ৪৬০ মার্কিন ডলারের পরিবর্তে ১ হাজার ৩৮৫ টাকা দিতে হবে।

ভিসা ফি বেড়ে যাওয়ার কারণে এখন কেউ তার স্ত্রী কিংবা স্বামীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চাইলে তা ব্যয়বহুল হবে। পাশাপাশি এদেশে অবস্থানকালে দ্বিতীয় ধাপে কেউ স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) মর্যাদায় যেতে চাইলে উল্লেখযোগ্য হারে ফি গুনতে হবে।

আই-১৩০ ফর্মের মাধ্যমে যারা পারিবারিক পুনর্মিলন বা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্ত্রীকে যুক্তরাষ্ট্র নিয়ে যেতে চান তাদের ক্ষেত্রে ফি ২৬ শতাংশ বাড়িয়ে ৬৭৫ মার্কিন ডলার করা হয়েছে। কোনো মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ডধারীই তার আত্নীয়কে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে ও গ্রিন কার্ড পাইয়ে দিতে এই আবেদন করেন। পরবর্তীতে যদি ওই আত্মীয় স্ট্যাটাস সামঞ্জস্য করতে অর্থাৎ গ্রিন কার্ড পেতে আবেদন করেন তখন তাকে গুনতে হবে ১৪৪০ মার্কিন ডলার। এক্ষেত্রে ভিসা ফি বাড়ানো হয়েছে ১৮ শতাংশ।

এদিকে এইচ-১বি ভিসা পুনর্নবীকরণে জালিয়াতি এড়াতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও বদল আনা হয়েছে। এর আগে একজন ব্যক্তি বিভিন্ন সংস্থার হয়ে কাজ করার জন্য একাধিক আবেদন করতে পারতেন। যার ফলে নিয়মের ফাঁক গলে এই ভিসা নিয়ে প্রায়শই জালিয়াতির অভিযোগ উঠত। কিন্তু নতুন নিয়মে এখন থেকে একজন ব্যক্তি একটি আবেদনই করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর মিলিয়ে বাকি আবেদন স্বীকৃত হবে না।

২০২৫ সালের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে এই নতুন নীতি কার্যকর হবে বলে জানা গিয়েছে। যাদের চাকরি ২০২৪-২৫ অর্থবর্ষের ১ অক্টোবরের পরে শুরু হবে, তারা এই নতুন নীতিতে আবেদন করবেন। ভিসার জন্য আবেদন জানানোর প্রাথমিক রেজিস্ট্রেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৬ মার্চ থেকে ২২ মার্চ।

প্রতি বছরই মার্কিন প্রশাসনের তরফে বিভিন্ন সংস্থাকে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেয়া হয়। পাশাপাশি আরও ২০ হাজার ভিসা দেয়া হয় বেশি ডিগ্রি ধারক কর্মীদের। প্রতিটি ভিসার মেয়াদ তিন বছর এবং তা পরে আরও তিন বছরের জন্য রিনিউ করা যায়। সাম্প্রতিক বছরে সবথেকে বেশি সংখ্যক এইচ১বি ভিসা ব্যবহার করে আমেরিকায় কর্মী নিয়োগ করেছে ইনফোসিস, টিসিএস, অ্যামজন, মেটা, অ্যালফাবেট (গুগল-এর মালিক)।

Share

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

আপনাই জন্য

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

ট্রেন্ডিং নাও

প্যারিসে শেষ মুহূর্তে স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা জানাতে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করা...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা বাংলাদেশি খুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়ার হাতে এক বাড়িওয়ালা বাংলাদেশি খুন হয়েছেন। নিহতের নাম একরামুল হক। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নিজ বাসায়...

Related Articles

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক...

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলেন আদালত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ আটকে...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...

ফ্রান্সে পাঁচ মহাদেশের সেরা শেফদের সঙ্গে লড়ছেন বাংলাদেশের আলী চৌধুরী

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্বের মর্যাদাপূর্ণ প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর চূড়ান্ত...